/indian-express-bangla/media/media_files/2025/12/27/england-cricket-team-1-2025-12-27-12-21-43.jpg)
১৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়লাভ করল ইংল্যান্ড
England vs Australia: চলতি অ্যাশেজ সিরিজে (Ashes Series 2025-26) শেষপর্যন্ত জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ক্রিকেট দল (England Cricket Team)। মেলবোর্নে আয়োজিত সিরিজের চতুর্থ টেস্ট ম্য়াচে ব্রিটিশ ব্রিগেড ৪ উইকেটে জয়লাভ করেছে। পারথ টেস্টের মতোই বক্সিং ডে টেস্টও (Boxing Day Test) মাত্র ২ দিনে শেষ হয়ে গেল। ইংল্যান্ডের হাত থেকে এই টেস্ট সিরিজটা আগেই ফসকে গিয়েছিল। কিন্তু, এই ম্য়াচটা জিতে তারা কিছুটা হলেও নিজেদের আব্রু রক্ষা করতে পারল। ম্যাচের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৭৫ রানের দরকার ছিল। ৬ উইকেট হারিয়ে তারা সেই রান তাড়া করে ফেলে। এই ম্য়াচে ইংল্যান্ডের হয়ে জয়ের নায়ক হলেন পেস বোলার জস টাং। দুই ইনিংস মিলিয়ে তিনি মোট ৭ উইকেট শিকার করেছেন।
England vs Australia: ফের ডুবল ব্রিটিশ সূর্য, পারথের পর গাব্বাতেও জয়জয়কার অস্ট্রেলিয়ার!
১৪ বছর পর জয়লাভ করল ইংল্যান্ড
২০১১ সালে ইংল্যান্ড শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট ম্য়াচে জয়লাভ করেছিল। সেই ম্য়াচটি সিডনিতে আয়োজন করা হয়েছিল। সিরিজ জয় তো অনেক দুরের কথা, এরপর থেকে একটাও ম্য়াচ তারা অজ়িভূমে জিততে পারেনি। টানা হারের সাক্ষীই হয়েছে ইংরেজরা। ১৪ বছর দীর্ঘ অপেক্ষার পর বেন স্টোকসের অধিনায়কত্বে ইংল্যান্ড ক্রিকেট দল ভাগ্যের চাকা ঘোরাতে পারল। এই সিরিজের প্রথম ৩ ম্য়াচে ইংল্যান্ড লজ্জার হার স্বীকার করেছিল। কিন্তু, শেষপর্যন্ত মেলবোর্নে তাদের শাপমোচন হয়। ৪ উইকেটে তারা জয়লাভ করে।
England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া
মেলবোর্ন টেস্টে বোলারদের রাজত্ব
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত বক্সিং ডে টেস্ট ম্য়াচে বোলারদের দাপট দেখতে পাওয়া গেল। ম্য়াচের প্রথম দিনই ২০ উইকেটের পতন হয়। আর সেকারণে মাত্র ২ দিনের মধ্যেই খতম হয়ে যায় এই ম্য়াচ। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে ইংল্যান্ডও ১১০ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে এগিয়ে থেকে ফের ব্যাটিং শুরু করে অজ়িরা। এরপর ব্রিটিশ বোলাররা দুর্দান্ত কামব্যাক করেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৩২ রানই করতে পারেনি। এরপর ইংল্যান্ড ১৭৫ রানের টার্গেট ৬ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। আর সেইসঙ্গে ঘটে শাপমোচন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us