/indian-express-bangla/media/media_files/2026/02/27/pakistan-cricket-team-9-2026-02-27-00-50-04.jpg)
পাকিস্তান ক্রিকেট দল
Pakistan Cricket Team: সুপার এইট পর্বের নিজেদের অন্তিম ম্য়াচ খেলতে নামছে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্য়াচটি আয়োজন করা হবে। দুটো দলই আপাতত বেশ শক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে। যদিও নিউজিল্যান্ডের কাছে এটা আসলে ডু-অর-ডাই ম্য়াচ। কারণ, এই ম্যাচ যদি আয়োজিত হয়, তাহলে যে কোনও মূল্যে তাদের জিততেই হবে। যদিও এই ম্য়াচের ওয়েদার আপডেটে নজর রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। যদি কলম্বোর বৃষ্টি এই ম্য়াচটা ভেস্তে দেয়, তাহলে পাকিস্তান সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে।
আরও পড়ুন:
কেমন থাকবে ২৭ ফেব্রুয়ারির ওয়েদার
প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি কলম্বোয় বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। ACCUWeather থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সন্ধ্যাবেলা তাপমাত্রা আনুমানিক ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ইতিমধ্যে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশ থাকবে। ঘণ্টায় ৭ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। এই ওয়েদার আপডেট দেখে পাকিস্তান ক্রিকেট সমর্থকরা আপাতত বেশ খুশিই হবেন।
আরও পড়ুন:
যদি বৃষ্টির কারণে এই ম্য়াচটা একান্তই ভেস্তে যায়, সেক্ষেত্রে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দুটো দলই একটি করে পয়েন্ট পাবে। আর সেইসঙ্গে দুটো দলই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলবে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগেই এইট টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আর যদি ম্য়াচটি খেলা হয়, তাহলে পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা নিউজিল্যান্ডের হারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। যদি ইংল্যান্ড এই ম্য়াচে জয়লাভ করে, সেক্ষেত্রে পাকিস্তানের আশা বেঁচে থাকবে। নিউজিল্যান্ড জিতলে সেটাই শেষ হয়ে যাবে।
আরও পড়ুন:
দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ:
ইংল্যান্ড: ফিল সল্ট, জস বাটলার, জেকব বেথেল, হ্যারি ব্রুক, টম ব্যান্টন, স্যাম কারেন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, বেন ডাকেট, লিউক উড, জস টাং, রেহান আহমেদ।
আরও পড়ুন:
নিউজিল্যান্ড: টিম সেফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্য়ান, মিচেল স্যান্টনার, কোল ম্যাকঞ্চি, ম্য়াট হেনরি, ইশ সোধি, লকি ফার্গুসন, জেমস নিশাম, জেকব ডাফি, কাইল জেমিসন, ডেভন কনওয়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us