/indian-express-bangla/media/media_files/2026/01/26/bcci-president-is-bindra-death-2026-01-26-01-08-44.jpg)
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আইএস বিন্দ্রা
IS Bindra: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা রবিবার (২৫ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ৮৪ বছর বয়সে তিনি পাড়ি দিলেন চিরনিদ্রার দেশে। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান জয় শাহ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘণ পোস্টও করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটে বিন্দ্রার অবদান অনস্বীকার্য।
আরও পড়ুন:
৩০ বছর পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইএস বিন্দ্রা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ২৩তম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে শারীরিক অসুস্থতায় তিনি কার্যত শয্যাশায়ী ছিলেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রায় ৩০ বছর পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বিন্দ্রা। তাঁর নামেই নামাঙ্কিত হয়েছে মোহালি ক্রিকেট স্টেডিয়াম। আইএস বিন্দ্রা স্টেডিয়াম নামটার সঙ্গে আপনারা সকলেই পরিচিত।
আরও পড়ুন:
Pakistani Cricketer Passed Away: মারা গেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার, শোকের ছায়া বিশ্বজুড়ে
১৯৮৭ এবং ১৯৯৬ বিশ্বকাপের আয়োজন ভারতে করা হয়েছিল। আর এই আয়োজনে জগমোহন ডালমিয়ার সঙ্গে হাতে হাত মিলিয়ে আইএস বিন্দ্রা গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এই ২ বিশ্বকাপের আসরই ভারতে বসাতে যথেষ্ট পরিশ্রম করেছিলেন তিনি।
আরও পড়ুন:
Top 5 Indian Cricketers Injured: টিম ইন্ডিয়া যেন 'মিনি হাসপাতাল', চোটে কাহিল এই ৫ তারকা ক্রিকেটার
শোকজ্ঞাপন করলেন জয় শাহ
আইএস বিন্দ্রার প্রয়াণে কার্যত ভেঙে পড়েছেন আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ (Jay Shah)। ইতিমধ্যে শোকজ্ঞাপন করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ভারতীয় ক্রিকেট প্রশাসনের কিংবদন্তী এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট আইএস বিন্দ্রার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আর আদর্শ আগামী প্রজন্মকে অবশ্যই অনুপ্রাণিত করবে। ওম শান্তি।'
Deepest condolences on the passing of Mr. I S Bindra, former BCCI president and a stalwart of Indian cricket administration. May his legacy inspire future generations. Om Shanti 🙏
— Jay Shah (@JayShah) January 25, 2026
প্রায় ৪ দশক ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। এই যাত্রা শুরু হয় ১৯৭৫ সাল থেকে। টেলিভিশন দুনিয়ায় ভারতীয় ক্রিকেটকে হাতিয়ার করে বিসিসিআই কীভাবে বিশ্বের সবথেকে বিত্তবান ক্রিকেট বোর্ড হতে হয়, সেটারই পথ প্রদর্শক ছিলেন তিনি। ১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি দিল্লির লোধি শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া পালন করা হবে। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী কমল বিন্দ্রা, ছেলে অমর বিন্দ্রা এবং এক মেয়ে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us