/indian-express-bangla/media/media_files/2025/04/20/fAANDRYw2xiA1CDFIkjx.jpg)
Nikola Pokrivac car accident: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত প্রাক্তন ফুটবলা নিকোলা পোকরিভাচ
Luka Modrić country footballer dies: গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিখ্যাত ফুটবলারের। ক্রোয়েশিয়ার জাতীয় দলের প্রাক্তন ফুটবলার নিকোলা পোকরিভাচের মৃত্যুতে শোকের আবহ ফুটবল বিশ্বে। শুক্রবার রাতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান লুকা মদ্রিচের দেশের এই ফুটবলার। দেশের জার্সিতে ২০০৮-১০ সালে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই মিডফিল্ডার। দুর্ঘটনার সময় গাড়িতে ক্লাবের সতীর্থদের সঙ্গে ছিলেন নিকোলা।
৩৯ বছরের এই ফুটবলার খেলেছেন মোনাকো, ডায়নামো জাগ্রেব, আরবি সালজবার্গের মতো বিখ্যাত ক্লাবে। জানা গিয়েছে, পর পর তিনটে গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়ে নিকোলার গাড়ির। ফুটবলার ছাড়াও মৃত্যু হয়েছে গাড়িতে থাকা ৪২ বছরের এক ব্যক্তির। বাকিরা আহত হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার সকালে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে প্রাক্তন ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, 'জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফুটবল নিয়ে বেঁচেছে দুর্ধর্ষ ফুটবলার নিকোলা।'
Former Croatian International, Nikola Pokrivač, has passed away in a traffic collision. RIP pic.twitter.com/CFMxbmgYR8
— Croatian Football (@CroatiaFooty) April 18, 2025
প্রসঙ্গত, ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৫ সালে পেশাদার ফুটবল কেরিয়ারকে প্রাথমিকভাবে বিদায় জানান নিকোলা। কিন্তু ৬ বছর পর ফুটবলে প্রত্যাবর্তন হয় তাঁর। খেলেছেন ২০০৮ সালের ইউরো কাপ এবং ২০১০ ফুটবল বিশ্বকাপ।
আরও পড়ুন হত্যা না আত্মহত্যা? তারকা ফুটবলারের মৃত্যুতে বাড়ছে জল্পনা
২০২৪ সালে দেশের পঞ্চম ডিভিশন ক্লাব এনকে ভজনিচের হয়ে খেলা শুরু করেন। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন ক্লাবেরই সতীর্থরা। ২০০৮ সালে মলডোভার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। পোল্যান্ডের বিরুদ্ধে ইউরো কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেছিলেন নিকোলা। ২০১০ সালে নরওয়ের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে শেষবার দেশের জার্সিতে খেলতে দেখা যায় তাঁকে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us