/indian-express-bangla/media/media_files/2025/08/06/gautam-gambhir-2025-08-06-14-59-56.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হেড স্যার গৌতম গম্ভীর
Gautam Gambhir: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কোচিং থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর সেই সিংহাসনে বসানো হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে। টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর একাধিক রেকর্ড কায়েম করেছেন গম্ভীর। কিন্তু সমস্যা হল, প্রত্যেকটা রেকর্ডই যথেষ্ট লজ্জার। এবার সেই তালিকায় যুক্ত হল, ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দেশের মাটিতে পরাজয়।
গত বছর গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করার পরই, অক্টোবর মাসে ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট। সেই সময় তিন ম্যাচের টেস্ট সিরিজে কিউয়িরা টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে চলে যায়। প্রসঙ্গত, ১৯৫৫-৫৬ মরশুমে প্রথমবার ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারপর থেকে তারা একবারও টিম ইন্ডিয়াকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করতে পারেনি। কিন্তু, গম্ভীরের কোচিংয়ে সেই ষোলো কলা পূর্ণ হয়েছে।
পরের বছর অর্থাৎ ২০২৫ সালে গম্ভীরের ছাত্ররা চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপের খেতাব জয় করল। এমনকী, ইংল্যান্ডের মাটিতে তারা টেস্ট সিরিজ ড্র করে আসে। যদি কেউ মনে করেন, গম্ভীরের কোচিংয়ে ভারত মাত্র একবারই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে, তাহলে সেই ভাবনা নিতান্তই ভুল। কারণ গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টিম ইন্ডিয়া দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হয়। এবার অবশ্য ২-০ ব্যবধানে।
আরও পড়ুন:
3 Cricketers Behind Team India Loss: ইন্দোরে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দায়ী এই ৩ ভারতীয় ক্রিকেটার!
এরপর টেস্ট ক্রিকেট দলের কোচ হিসেবে গম্ভীরের যোগ্যতা ঠিক কতখানি, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। যদিও সেই সময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গম্ভীরের পাশে দাঁড়ায়। কিন্তু সাদা বলের ক্রিকেটে 'হেডস্যার' গম্ভীরের যোগ্যতা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। তবে এবার সেই প্রশ্নটাও উঠতে শুরু করেছে। কারণ, এই প্রথমবার ভারতের মাটিতে নিউজিল্যান্ড কোনও ওয়ানডে সিরিজ জিতল।
তৃতীয় সারির নিউজিল্যান্ড দলকেও হারাতে পারল না টিম ইন্ডিয়া!
এবার নিউজিল্যান্ডের যে ক্রিকেট দলটা ভারতে এসেছে, সেটাকে তৃতীয় সারির দল বলাই ভাল। কারণ এই দলে খেলছেন না কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল ও'রুরকি, ম্যাট হেনরি, টম লাথাম, মার্ক চাপম্যান এবং নাথান স্মিথ। তা সত্ত্বেও ভারত ২-১ ব্যবধানে এই সিরিজ হেরে গেল। যদিও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেলকে। যদিও নিউজিল্যান্ডের তুলনায় এই সংখ্যাটা একেবারেই কম।
আরও পড়ুন:
IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন
এই সিরিজে নিউজিল্যান্ডের হয়ে ডেবিউ করেছিলেন জেডন লিনাক্স এবং ক্রিশ্চিয়ান ক্লার্ক। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে মিচেল হে এবং জাক ফোক্স দুজনে মিলে মোট ১৩ ম্যাচ খেলেছিলেন। কিন্তু, তা সত্বেও ৩ ম্যাচের মধ্যে দুটোতেই ভারতকে কার্যত নাস্তানাবুদ করে দেন।
আরও পড়ুন:
টিম ইন্ডিয়ার পরিকল্পনা নিয়ে একাধিক প্রশ্ন
এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজকোটে নীতিশ কুমার রেড্ডিকে মাত্র ২ ওভার বল করানো হল। আর ইন্দোরে প্রথম ৩৯ ওভারের মধ্যে কুলদীপ যাদব মাত্র করলেন তিনটে ওভার। রবীন্দ্র জাদেজা কোনও উইকেট শিকার করতে না পারলেও, মিডল ওভারে তাঁকেই ক্রমাগত ব্যবহার করে যাওয়া হল। আর আয়ুশ বদৌনি তো সুযোগই পেলেন না।
আরও পড়ুন:
IND vs NZ 2nd ODI Highlights: রাহুলের পাল্টা সেঞ্চুরি মিচেলের, একাই ছিনিয়ে নিলেন ভারতের গ্রাস
অনেকেই হয়ত বলবেন, একটা সামান্য সিরিজ হারের জন্য এত সমালোচনার কী দরকার? কিন্তু, গম্ভীর হেড কোচ হয়ে আসার পর দল নির্বাচন নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে।
পাশাপাশি এই সিরিজের তিনটে ম্যাচে ড্যারিল মিচেল ভারতীয় বোলারদের ঘুম কেড়ে নিলেন। কেন কুলদীপ তাঁকে রাউন্ড উইকেটে বল করলেন না? জাদেজা কি আরও খানিকটা গতি বৈচিত্র করতে পারতেন না? ওয়াশিংটনের বিকল্প হিসেবে কেন একজন পেশাদার স্পিন বোলারকে নেওয়া হল না? এইসব প্রশ্নের উত্তর আজও অজানা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us