Gautam Gambhir Controversy: ভারত হারতেই কাঠগড়ায় গম্ভীর? রাহুলের মন্তব্যে তুলকালাম বিতর্ক

India vs South Africa 2nd ODI: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের দ্বিতীয় ম্য়াচটা রায়পুরে আয়োজন করা হয়েছিল।

India vs South Africa 2nd ODI: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের দ্বিতীয় ম্য়াচটা রায়পুরে আয়োজন করা হয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Gautam Gambhir and KL Rahul

গৌতম গম্ভীর এবং কেএল রাহুল

IND vs SA: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের দ্বিতীয় ম্য়াচটা রায়পুরে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৮ রান করেছিল। কিন্তু, খারাপ বোলিং এবং ফিল্ডিংয়ের কারণে টিম ইন্ডিয়াকে এই ম্য়াচে হারের মুখ দেখতে হল। হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) বিস্ফোরক মন্তব্য করলেন। সঙ্গে এই ম্য়াচ হারের কারণও উল্লেখ করলেন তিনি। এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করলেন এইডেন মারক্রাম এবং দিবল্ড ব্রেভিস।

Advertisment

Ind vs SA Highlights, 2nd ODI: লড়াই করেও স্বপ্নভঙ্গ ভারতের, শেষরাতে বাজিমাত করল আফ্রিকা

হারের পর কী বললেন কেএল রাহুল?

দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ হাতছাড়া হওয়ার পর কেএল রাহুল বললেন, 'হার নিয়ে অত পর্যালোচনা করার দরকার নেই। কারণ মাঠে যথেষ্ট শিশির পড়েছে। সেকারণে দ্বিতীয় ইনিংসে বল করাটা যে কতখানি কঠিন, সেটা সকলেই বুঝতে পেরেছেন। তবে আমি মনে করি যে গত ম্য়াচে আমরা তুলনামূলক ভাল পারফরম্য়ান্স করেছিলাম। আজ আম্পায়াররাও বল বদলানোর কোনও সুযোগ ছাড়েননি। টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তবে কয়েকটা ক্ষেত্র এমনও রয়েছে, যেখানে আমরা উন্নতি করতে পারি। ব্যাট হাতে ৩৫০+ রান আমার মতে যথেষ্ট ভাল স্কোর। তবে গত ম্য়াচের পরও ড্রেসিংরুমে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। ভেজা বলের মোকাবিলা করার জন্য কীভাবে ২০-২৫রান বেশি করা যায়, সেটা নিয়েও কথা হয়েছিল।' এরপরই অনেকে বলতে শুরু করেছেন রাহুল নাকি পরোক্ষে গম্ভীরের (Gautam Gambhir) চাণক্য নীতিকেই কাঠগড়ায় তোলার চেষ্টা করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে তাঁর দল নির্বাচন নিয়েও।

Virat Kohli Century, Kolkata Police: সেঞ্চুরি হাঁকিয়ে 'বিরাট' রাজত্ব, কিং কোহলিকে অভিনব সম্মান কলকাতা পুলিশের

রাহুল মনে করেন, প্রথম ব্যাট করেই টিম ইন্ডিয়া বিপদে পড়েছে। এর পাশাপাশি তিনি বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াড়ের প্রশংসা করলেন। বললেন, 'আজ যেভাবে রুতুরাজ ব্যাট করল, সেটা দেখে খুব ভাল লেগেছে। বিরাটকে এই রূপে আমি ৫৫ কিংবা ৫৩ বার দেখেছি। ও শুধুমাত্র নিজের কাজটা করে যায়। তবে রুতুর ব্যাটিং দেখে খুব ভাল লেগেছে।'

Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের

এক নজরে ম্য়াচের হাল-হকিকত

ভারত প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছিল। ভারতের হয়ে রুতুরাজ গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ রান করেছিলেন। অন্যদিকে, বিরাট কোহলি ৯৩ বলে ১০২ রান করেছিলেন। এর পাশাপাশি কেএল রাহুলও ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করেন। তবে টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত লড়াই চালায়। ওপেনার এইডেন মারক্রাম ৯৮ বলে ১১০ রান করেন। এছাড়া টেম্বা বাভুমা ৪৮ বলে ৪৬ রান করেন। অন্যদিকে, ম্য়াথিউ ব্রিৎজ়কে ৬৪ বলে ৬৮ রান এবং দিবল্ড ব্রেভিস ৩৪ বলে ৫৪ রান করেন।

Gautam Gambhir KL Rahul Indian Cricket Team IND vs SA