/indian-express-bangla/media/media_files/2025/11/26/indian-cricket-fans-protest-against-gautam-gambhir-2025-11-26-20-25-32.jpg)
গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রতিবাদ ভারতীয় ক্রিকেট সমর্থকদের
Gautam Gambhir: দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিরুদ্ধে ঘরোয়া টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) একেবারে জঘন্য পারফরম্য়ান্স করেছে। এমনকী, সমর্থকদের কাছেও এটা দুঃস্বপ্নের থেকে কোনও অংশে কম নয়। ০-২ ব্যবধানে হার, বিশেষ করে গুয়াহাটিতে ৪০৮ রানের বিশাল ব্যবধানে পরাজয়। ভারতীয় ক্রিকেট ইতিহাসে যে এই হার একটা বড়সড় 'কলঙ্ক', তা আলাদা করে বলার দরকার নেই। এই হতাশাজনক পারফরম্য়ান্সের পর গোটা দেশের ক্ষোভ টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের উপর আছড়ে পড়েছে। ইতিমধ্যে বরসাপাড়া স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় ক্রিকেট সমর্থকরাও 'গুরু' গম্ভীরের বিরুদ্ধে রাগে ফেটে পড়লেন।
Sourav Ganguly: 'ওয়েল ডান...', গুয়াহাটিতে ভারত হারতেই গম্ভীরকে 'খোঁচা' সৌরভের
ভাইরাল হল সমর্থকের ভিডিও
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে এই নতিস্বীকার ভারতীয় ক্রিকেট সমর্থকরা একেবারে মেনে নিতে পারেননি। আর সেকারণে গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে ম্য়াচ শেষ হওয়ার পর গম্ভীরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। এই ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, সমর্থকদের একাংশ চিৎকার করে 'গম্ভীর হায়-হায়' বলে যাচ্ছেন। এই ভিডিও দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে, সমর্থকদের ধৈর্য্যের বাঁধ এবার ভেঙে গিয়েছে। আর এই কলঙ্কিত হারের পর তাঁরা সরাসরি কোচ গম্ভীরকেই অভিযুক্তের কাঠগড়ায় তুলছেন। তাঁদের দাবি, গম্ভীরের একনায়কতন্ত্র রণনীতির কারণেই টিম ইন্ডিয়ার আজ এই করুণ পরিণতি হয়েছে।
Gautam Gambhir Statement: 'হারের দায় সবার...', টিম ইন্ডিয়া চুনকাম হতেই মন্তব্য গৌতম গম্ভীরের
দেখে নিন ভিডিও:
🚨: Angry Fans chanted "Gautam Gambhir Hay Hay" in front of Gautam Gambhir after India’s embarrassing Test series loss at Guwahati stadium. pic.twitter.com/7gq4T1lq8j
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) November 26, 2025
দলের উপরও উঠতে শুরু করেছে প্রশ্ন
এই রাগটা শুধুমাত্র ভারতের পরাজয়ের কারণে একেবারেই নয়। যেভাবে টিম ইন্ডিয়া এই ম্য়াচে মুখ থুবড়ে পড়েছে, সেটাই আসল রাগের কারণ। ভারতীয় ব্যাটাররা প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসে ৫৪৯ রান তাড়া করতে নেমে মাত্র ১৪০ রানে নতি স্বীকার করে নেয়। প্রশ্ন উঠতে শুরু করেছে এই দলের প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়েও। প্রশ্ন উঠছে দল নির্বাচন নিয়েও। কোচ গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়া গত ১৮ ম্য়াচের মধ্যে ১০ ম্য়াচেই হেরে গিয়েছে। আর সেকারণেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
গম্ভীর বললেন - বিসিসিআই নেবে সিদ্ধান্ত
ম্যাচের পর গম্ভীর নিজে সাংবাদিক বৈঠকে আসেন। এই হারের যাবতীয় দায় তিনি নিজের ঘাড়ে নেন। সঙ্গে তিনি এও যোগ করেছেন, তাঁর কোচিংয়েই ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জয় করেছে। সুতরাং, টিম ইন্ডিয়ার কোচ হিসেবে তাঁর ভবিষ্যৎ কী হবে, সেটা বিসিসিআই নির্ধারণ করবে। টিম ইন্ডিয়ার এই লজ্জাজনক পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গৌতম গম্ভীরের ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us