/indian-express-bangla/media/media_files/2025/11/25/gautam-gambhir-1-2025-11-25-10-39-26.jpg)
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর
Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) যে আপাতত কঠিনতম সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সমর্থকদের একাংশ মনে করছেন, এই ব্যর্থতার জন্য দলের হেড কোচ গৌতম গম্ভীর দায়ী। ঘরের মাঠে আরও একটি টেস্ট সিরিজে পরাজয়ের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এই প্রতিবেদনটি যখন (২৫ নভেম্বর) লেখা হচ্ছে, ততক্ষণে টিম ইন্ডিয়া একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে এবং টিম ইন্ডিয়া ৩৫৪ রানে পিছিয়ে রয়েছে। গৌতম গম্ভীরের রণকৌশলই টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার অন্যতম প্রধান কারণ? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
IND vs SA 2nd Test, 4th Day Live Updates: আউট বাভুমা, ফাঁড়া কাটল টিম ইন্ডিয়ার
কী বলছে পরিসংখ্যান?
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই গৌতম গম্ভীর লাল বলের ক্রিকেটে সেভাবে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি। ২০২৪ সালের অক্টোবর মাসে প্রথমবার তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হেরে যায়। এই হারের ধাক্কা সামলাতে না সামলাতেই শুরু হয়ে যায় বর্ডার-গাভাসকার ট্রফি। অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় ক্রিকেট দল ৩-১ ব্যবধানে হেরে যায়। ধুয়ে যায় যাবতীয় মান-ইজ্জত। কারণ, ইংল্যান্ডে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
IND vs SA 2nd Test Follow On: ভারতকে কেন ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা? জেনে নিন আসল কারণ
এরপর চোখের নিমেষে কেটে গেল আরও ৬ মাস। ইংল্যান্ড সফরে গেল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। ব্রিটিশভূমেও ভারত ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করল। মোদ্দা কথা হল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে টিম ইন্ডিয়া গম্ভীরের কোচিংয়ে হারাতে পারেনি। এবার গোটা পরিস্থিতিটা কোচ গম্ভীরের জন্য আরও শোচনীয় হয়ে গিয়েছে। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।
হেড কোচ হিসেবে গম্ভীরের রেকর্ড
গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারত লাল বলের ক্রিকেটে ১৮ ম্য়াচ খেলেছে। এরমধ্যে টিম ইন্ডিয়া মাত্র ৭ ম্য়াচ জিততে পেরেছে। সঙ্গে ড্র করেছে দুটো ম্য়াচ। তবে যতগুলো ম্য়াচ ভারত হেরেছে, তা সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীরতর করবে। ভারত এখনও পর্যন্ত ৯ ম্য়াচ হেরেছে। আর যদি গুয়াহাটি টেস্টে হেরে যায়, তাহলে সংখ্যাটা ১০ হয়ে যাবে। ইতিপূর্বে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে টিম ইন্ডিয়া দেশের মাটিতে ক্লিন সুইপ করলেও, গম্ভীরের কোচিং কেরিয়ারকে আপাতত তা অক্সিজেন দিতে পারছে না।
টিম ইন্ডিয়ার রূপান্তরই এই ব্যর্থতার কারণ?
গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার পর থেকে একাধিক সিনিয়র ক্রিকেটার অবসর গ্রহণ করেছেন। সেই তালিকায় নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের। এটা খুব স্পষ্ট যে গম্ভীরের ভবিষ্যৎ পরিকল্পনায় এই ৩ ক্রিকেটার ছিলেন না। এমনকী, এত বড়মাপের ৩ ক্রিকেটারের জন্য একটা ফেয়ারওয়েল ম্য়াচ পর্যন্ত দেওয়া হয়নি। ব্যাপারটা নিয়ে একটা সময় যথেষ্ট সমালোচনার ঝড় উঠেছিল। তবে আপাতত তা ঝিমিয়ে পড়েছে। অন্যদিকে, সাই সুদর্শন কিংবা করুণ নায়ারের মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়া হলেও তাঁরা প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারেননি। সেকারণে বাদও পড়েছেন।
মোদ্দা কথা, ভারতীয় ক্রিকেট দলের এই রূপান্তর ব্যর্থতার অন্যতম একটা বড় কারণ। পাশাপাশি মহম্মদ শামি এবং আর্শদীপ সিংয়ের মতো বোলারদের সুযোগ দেওয়া হচ্ছে না টেস্ট ক্রিকেটে। এখন প্রশ্ন একটাই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি আগামী ভবিষ্যতে গম্ভীরকেই হেড কোচ হিসেবে দেখতে চাইছে? ইতিমধ্যে, সমর্থকদের একাংশ তাঁকে তাড়ানোর দাবি তুলেছেন। সবমিলিয়ে গোটা বিষয়টা নিয়ে যে বেশ জলঘোলা হচ্ছে, তা বলা যায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us