Gautam Gambhir Latest News: গ্রেগ চ্যাপেলের থেকেও খারাপ কোচ গৌতম গম্ভীর? পরিসংখ্যান দেখলে চোখ উঠবে কপালে

Gautam Gambhir Latest News: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। টিম ইন্ডিয়ার সমর্থকরা এবার দলের হেড কোচ গৌতম গম্ভীরের পদত্যাগ দাবি করছেন।

Gautam Gambhir Latest News: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। টিম ইন্ডিয়ার সমর্থকরা এবার দলের হেড কোচ গৌতম গম্ভীরের পদত্যাগ দাবি করছেন।

author-image
Koushik Biswas
New Update
Greg Chappell and Gautam Gambhir

গ্রেগ চ্যাপেল এবং গৌতম গম্ভীর

Gautam Gambhir: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে (India vs New Zealand) পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। টিম ইন্ডিয়ার সমর্থকরা এবার দলের হেড কোচ গৌতম গম্ভীরের পদত্যাগ দাবি করছেন। টেস্ট এবং ওয়ানডে ফরম্য়াটে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) রেকর্ড গম্ভীরের কোচিংয়ে বেশ খারাপ। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত তাঁর সঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) তুলনা টানতে শুরু করেছেন। পরিসংখ্যান বলছে, একটি ফরম্য়াটে তো চ্যাপেল সাহেবের থেকেও রেকর্ড খারাপ 'গুরু' গম্ভীরের। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।

Advertisment

IND vs NZ 3rd ODI Highlights: ভারত হারলেও উজ্জ্বল কোহলির লড়াই, বাকিদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন

গ্রেগ চ্যাপেলের সঙ্গে তুলনা চলছে গৌতম গম্ভীরের

হিসেবের খাতায়, এতদিন পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলে সবথেকে খারাপ কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। এখনও তাঁকে নিয়ে মাঝেমধ্যেই ওঠে সমালোচনার ঝড়। এবার গৌতম গম্ভীরের সঙ্গেই চ্যাপেলের তুলনা টানতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। যদি এই ২ কোচের টেস্ট রেকর্ড নিয়ে আলোচনা করা হয়, তাহলে গম্ভীরের তুলনায় চ্যাপেলের রেকর্ড কিছুটা হলেও ভাল।

IND vs NZ 3rd ODI Shubman Gill Captaincy: একেবারে জঘন্য ক্যাপ্টেন্সি, সেই পুরনো 'গলদ' আওড়ালেন শুভমান!

চ্যাপেলের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল মোট ১৮ টেস্ট ম্য়াচ খেলেছিল। এরমধ্যে ৭ ম্য়াচে তারা জয়লাভ করেছে। আর ৪ ম্য়াচে হেরে গিয়েছে। আর বাকি ৭ ম্য়াচ ড্র হয়েছে। আর সেকারণেই তাঁর উইনিং পারসেন্টেজ ৩৮.৮৯ দাঁড়িয়েছে। অন্যদিকে, গৌতম গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১৯ টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে ৭ ম্য়াচে ভারত জয়লাভ করেছে। আর ১০ ম্য়াচ হেরে গিয়েছে। মাত্র ২ ম্য়াচ ড্র করেছে টিম ইন্ডিয়া। গম্ভীরের উইনিং পারসেন্টেজ ৩৬.৮২।

IND vs NZ 3rd ODI Shubman Gill Record: ইতিহাসের দোরগোড়ায় শুভমান গিল, কোহলির রেকর্ড ভাঙতে দরকার কত রান?

ওয়ানডে ক্রিকেটেও খুব বেশি এগিয়ে নেই গম্ভীর

গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত ৫ ওয়ানডে সিরিজ খেলেছে। এরমধ্যে টিম ইন্ডিয়া মাত্র ২ সিরিজই জিততে পেরেছে। যদিও ভারত ইতিমধ্যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে। গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে টিম ইন্ডিয়া শুরুটা বেশ ভাল করেছিল। কিন্তু, ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্ব থেকে বিদায়ের পর চ্যাপেলের সঙ্গে চুক্তি ছিন্ন করা হয়। যদিও টি-২০ ফরম্য়াটে গম্ভীরের রেকর্ড যথেষ্টই ভাল। সেকারণে বিসিসিআই এখনও তাঁর উপর ভরসা দেখাচ্ছেন। তবে ২০২৬ টি-২০ বিশ্বকাপে পারফরম্য়ান্সের উপর অনেক কিছুই নির্ভর করবে।

Gautam Gambhir Indian Cricket Team Greg Chappell India vs New Zealand