Gautam Gambhir Statement: 'হারের দায় সবার...', টিম ইন্ডিয়া চুনকাম হতেই মন্তব্য গৌতম গম্ভীরের

India vs South Africa Test series: টিম ইন্ডিয়াকে চুনকাম করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২৫ বছর পর তারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে। ভারতীয় ক্রিকেট দলের পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

India vs South Africa Test series: টিম ইন্ডিয়াকে চুনকাম করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২৫ বছর পর তারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে। ভারতীয় ক্রিকেট দলের পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
Gautam Gambhir anf Ajit Agarkar

গৌতম গম্ভীর এবং অজিত আগরকর

Gautam Gambhir: দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে একেবারে হতাশাজনক পারফরম্য়ান্স করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কলকাতায় আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে আফ্রিকান ক্রিকেট দল ৩০ রানে ভারতকে পরাস্ত করেছিল। এরপর গুয়াহাটি টেস্টে তারা টিম ইন্ডিয়াকে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। ভারতীয় টেস্ট ক্রিকেট (IND vs SA) ইতিহাসে এটাই সবথেকে বড় রানের ব্যবধানে পরাজয়।

Advertisment

WTC Points Table: ভারতীয় ক্রিকেটে 'কালো দিন', নামল পাকিস্তানেরও নীচে!

এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়াকে চুনকাম করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২৫ বছর পর তারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন। সেখানে তিনি বলেন, 'এই হারের দায় প্রত্যেকের। তবে সবার আগে আমি রয়েছি।'

IND vs SA: লজ্জার একশেষ, ৪০৮ রানে ল্যাজে-গোবরে ভারত! চুনকাম করল দক্ষিণ আফ্রিকা

Advertisment

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর কী বললেন গৌতম গম্ভীর?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর স্পষ্ট বললেন, 'এই পরাজয়ের দায় প্রত্যেকেরই। তবে সবার আগে আমি রয়েছি।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, লাল বলের ক্রিকেট থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন অবসর গ্রহণ করার পর টিম ইন্ডিয়ার অবস্থা আরও শোচনীয় হয়ে গিয়েছে।

Gautam Gambhir Coach: লেটার মার্কস না ডাঁহা ফেল! টেস্ট ক্রিকেটে রিপোর্ট কেমন কোচ গম্ভীরের?

এই প্রসঙ্গে গৌতম গম্ভীর বললেন, 'আমি আগেও বলেছি যে এই রূপান্তর শব্দটা আমি একেবারে পছন্দ করি না। আমি এখানে কোনও অজুহাত দিতে আসিনি। তবে হ্যাঁ, টিম ইন্ডিয়া আপাতত একটা বড়সড় রূপান্তরের মধ্যে দিয়ে এগোচ্ছে। তরুণ ক্রিকেটাররা শিখছে। ওদের সময় দিতে হবে।'

Rishabh Pant Out Criticism: 'দায়িত্বজ্ঞানহীন, যোগ্যতাই নেই ক্যাপ্টেন হওয়ার...', সমর্থকদের তোপের মুখে ঋষভ

মনে করালেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কথা

সেইসঙ্গে গম্ভীর মনে করিয়ে দিলেন, চলতি বছরই ভারতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপে জয়লাভ করেছে। পাশাপাশি ইংল্যান্ড সিরিজও ড্র করেছিল। বললেন, 'আমিই হলাম সেই ব্যক্তি, যাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের মাটিতে ভাল পারফরম্য়ান্স করেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপও জিতেছে।'

IND vs SA 2nd Test, 5th Day Highlights: লজ্জার লড়াই, লজ্জার হার! হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া

জয়ের জন্য় বিশাল টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্ট ম্য়াচে দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলের সামনে ৫৪৯ রানের টার্গেট দিয়েছিল। পঞ্চম দিন দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৬৩.৩ ওভারে মাত্র ১৪০ রান করতে পারে। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা এই সিরিজটা ২-০ ব্যবধানে জিতে যায়। এই ম্য়াচে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে তারা ৪৮৯ রান করে। জবাবে ভারতীয় টিম মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায়। 

India vs South Africa 2nd Test: টিম ইন্ডিয়ার গায়ে 'কলঙ্কের দাগ'! টেস্ট ইতিহাসে লজ্জার দোরগোড়ায় ঋষভরা

এরপর দ্বিতীয় ইনিংসে আফ্রিকান ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ২৬০ রানে ইনিংস ডিক্লেয়ার করে। এই রানের পাহাড় টপকানো ভারতীয় ক্রিকেট দলের কাছে অসম্ভব ছিল। ব্যাট হাতে কিছুটা লড়াই চালালেন রবীন্দ্র জাদেজা। তিনি ৮৭ বলে ৫৪ রান করলেন। অন্যদিকে, প্রোটিয়া অফস্পিনার সাইমন হারমার কেরিয়ারের সেরা পারফরম্য়ান্স করে গেলেন। ৩৭ রানের বিনিময়ে তিনি ৬ উইকেট শিকার করেন। এই ম্য়াচে তিনি মোট ৯ উইকেট শিকার করেছেন।

Gautam Gambhir Indian Cricket Team India vs South Africa Test Match IND vs SA