/indian-express-bangla/media/media_files/2025/07/20/gautam-gambhir-2025-07-20-21-21-53.jpg)
টিম ইন্ডিয়ায় গম্ভীরের সাম্রাজ্য টলমল?
Gautam Gambhir: সালটা ছিল ২০২৪। জুলাই মাসে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দলের নয়া কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন গৌতম গম্ভীর। 'গুরু' গম্ভীরের ক্লাসে টি-২০ এবং ওয়ানডে ফরম্যাটে টিম ইন্ডিয়া বেশ ভাল পারফরম্য়ান্স করে। একদিকে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি (ওডিআই) ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জয় করে। অন্যদিকে, টি-২০ ফরম্য়াটে জিতে নেয় এশিয়া কাপের শিরোপা। কিন্তু, টেস্ট ক্রিকেটে ভারত একেবারে নজর কাড়তে পারেনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে যায়। ইতিমধ্যে একটি রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। সেই রিপোর্টে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) নাকি টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। যদিও তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।
Gautam Gambhir Angry: এক ওভারে ৭ ওয়াইড, রাগের মাথায় আর্শদীপকে যা-তা বললেন গম্ভীর! ভাইরাল ভিডিও
গৌতম গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়ে যায় ভারতের। বর্তমান চক্রেও (২০২৫-২৭) ভারতীয় ক্রিকেট দল খুব একটা সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে নেই। ৯ ম্য়াচের মধ্যে তারা মাত্র ৪ ম্য়াচেই জয়লাভ করতে পেরেছে। সঙ্গে হেরেছে ৪ ম্য়াচ। আপাতত শুভমান গিলের দল পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে।
Gautam Gambhir Controversy: সুযোগ বুঝে ইউ টার্ন! রোহিত-কোহলিকে নিয়ে তোলপাড় মন্তব্য 'গুরু' গম্ভীরের
লক্ষ্মণকে দেওয়া হয়েছিল টেস্ট দলের কোচ হওয়ার প্রস্তাব?
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গত নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে পরাজয়ের পর থেকেই ভিভিএস লক্ষ্মণকে টেস্ট ক্রিকেট দলের কোচ হিসেবে নিয়োগ করার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। BCCI-এর এক উচ্চপদস্থ কর্তা নাকি লক্ষ্মণের সঙ্গে এই ব্যাপারে কথাও বলেছিলেন। জানতে চেয়েছিলেন, টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার আদৌ কোচিং করানোর ব্যাপারে আগ্রহী কি না?
Virat Kohli vs Gautam Gambhir: বিরাট-গম্ভীরের সম্পর্ক ঠিক আছে তো? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ বর্তমানে বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অফ এক্সেলেন্সের শীর্ষ পদে রয়েছেন। জানা গিয়েছে, বর্তমানে তিনি নাকি এই পদেই দায়িত্ব সামলাতে চান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত গৌতম গম্ভীরের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি রয়েছে। তবে শোনা যাচ্ছে, এই চুক্তি নিয়ে নাকি পুনরায় আলোচনা করা হতে পারে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করে, তার উপর অনেক কিছু নির্ভর করবে।
Gautam Gambhir Controversy: ভারত হারতেই কাঠগড়ায় গম্ভীর? রাহুলের মন্তব্যে তুলকালাম বিতর্ক
ওই রিপোর্টে আরও যোগ করা হয়েছে, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের কোচ হিসেবে গম্ভীরকে আদৌ রাখা উচিত কি না, তা নিয়ে বিসিসিআই যথেষ্ট সংশয়ে রয়েছে। এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও ভারতের হাতে ৯ ম্য়াচ বাকি রয়েছে। এরমধ্যে অন্য কাউকে কোচ হিসেবে নিয়োগ করা হয় কি না, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us