Gautam Gambhir Trolled: ধোনির শহরে 'ছিছিক্কার' গম্ভীরকে, প্রথম ODI-এর আগেই হলেন চূড়ান্ত বেইজ্জত!

IND vs SA 1st ODI 2025: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি রাঁচিতে আয়োজন করা হচ্ছে। টেস্ট সিরিজে হতশ্রী পারফরম্য়ান্সের পর টিম ইন্ডিয়া এবার কামব্যাক করতে চাইবে।

IND vs SA 1st ODI 2025: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি রাঁচিতে আয়োজন করা হচ্ছে। টেস্ট সিরিজে হতশ্রী পারফরম্য়ান্সের পর টিম ইন্ডিয়া এবার কামব্যাক করতে চাইবে।

author-image
Koushik Biswas
New Update
MS Dhoni and Gautam Gambhir

মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজে তারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে হিয়েছে। এই পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের একেবারে রেগে আগুন হয়ে রয়েছেন। আর যাবতীয় আক্রোশ আছড়ে পড়েছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) উপর। ইতিপূর্বে, নিউজিল্যান্ডও ভারতে এসে টিম ইন্ডিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দিয়েছিল। আর সেকারণে এই ক্ষোভের পারদ আরও চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে। রাঁচি ওয়ানডে শুরু হওয়ার আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের একজন সমর্থক প্রকাশ্যে গৌতম গম্ভীরকে 'বেইজ্জত' করছেন।

Advertisment

IND vs SA: ম্যাচ দেখতে রাঁচিতে থাকবেন এমএস ধোনি! টিম ইন্ডিয়ার অধিনায়ক দিলেন বিরাট আপডেট

গৌতম গম্ভীরের উপর রেগে আগুন সমর্থকরা

রবিবার অর্থাৎ ৩০ নভেম্বর ধোনির (MS Dhoni) শহর অর্থাৎ রাঁচিতে প্রথম ওয়ানডে ম্য়াচের আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দাবানলের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। শনিবার টিম ইন্ডিয়া স্টেডিয়ামে যখন অনুশীলন করছিল, সেইসময় গৌতম গম্ভীরের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেট দলের একজন সমর্থক যা-তা বলতে শুরু করেন। এমনকী, কোচিংয়ের পদ থেকে গম্ভীরকে ইস্তফা দেওয়ার দাবিও জানান তিনি। ওই সমর্থক বলেন, 'নিউজিল্যান্ডের বিরুদ্ধে তো আমরা আগেই ৩-০ ব্যবধানে হেরে ছিলাম। এবার দক্ষিণ আফ্রিকার কাছেও হেরে গেলাম। এবার তুমি কোচিং ছেড়ে দাও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের ঘরে জিততে পারলে না। ২০২৭-এর বিশ্বকাপ ভুলে যাও।'

Advertisment

IND vs SA free live streaming: হারের জ্বালা ভুলে বদলা নিতে তৈরি বিরাট-রোহিত! ফ্রিতে কখন কীভাবে দেখবেন ভারত দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ?

দেখে নিন সেই ভিডিও:

গৌতম গম্ভীরের কাছে বদলা নেওয়ার সুযোগ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচে টেস্ট সিরিজে হয়ত টিম ইন্ডিয়া হেরে গিয়েছে। কিন্তু, এখনও ওয়ানডে এবং টি-২০ সিরিজে তাদের বদলা নেওয়ার সুযোগ রয়েছে। এই দুটো ফরম্য়াটেই গৌতম গম্ভীরের রেকর্ড যথেষ্ট ভাল। প্রসঙ্গত, আজ (৩০ নভেম্বর) থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। আর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ। এই দুটো ফরম্য়াটে টিম ইন্ডিয়া জয়লাভ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। গম্ভীরের কাছে সমালোচকদের দেওয়ার মতো যোগ্য জবাব থাকবে।

IND vs SA 1st ODI, Match Timing: বদলে গেল ভারত-আফ্রিকা প্রথম ওয়ানডের সময়! না জানলে হাত কামড়াবেন

ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াড

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক বর্মা, কেএল রাহুল (অধিনায়ক + উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, ধ্রুব জুরেল।

Gautam Gambhir MS DHONI Indian Cricket Team IND vs SA