/indian-express-bangla/media/media_files/2026/01/19/royal-challengers-bengaluru-1-2026-01-19-22-30-33.jpg)
বল হাতে তাণ্ডব চালাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
GG Women vs RCB Women Highlights:চলতি মহিলা প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার (১৯ জানুয়ারি) তারা গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এি ম্য়াচে আরসিবি ৬১ রানে জয়লাভ করে। ইতিপূর্বে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করেছে। এই ম্য়াচে গুজরাট জায়ান্টসকে জিততে হলে ১৭৯ রান করতে হবে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করেছে। এই ম্য়াচে গুজরাট জায়ান্টসকে জিততে হলে ১৭৯ রান করতে হবে।
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে (WPL 2026) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) কার্যত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়োচ্ছে। এখনও পর্যন্ত তারা প্রথম ৫ ম্য়াচে জয়লাভ করেছে। নব্য মুম্বইয়ে অপরাজিত থাকার পর RCB বরোদাতেও এই জয়ের ধারা অব্যাহত রাখল। গুজরাট জায়ান্টসকে তারা হারাল ৬১ রানে। অন্যদিকে, প্রথম ২ ম্য়াচে জয়লাভের পর গুজরাট জায়ান্টস (Gujarat Giants) পরবর্তী ৩ ম্য়াচেই পরাজয় স্বীকার করল। এরমধ্যে আবার বেঙ্গালুরুর বিরুদ্ধেও তারা জোড়া ম্য়াচেই হেরে গেল। তবে সোমবারের (১৯ জানুয়ারি) এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের কর্তৃত্ব আরও একবার প্রমাণ করল।
গুজরাট জায়ান্টসের সম্ভাব্য একাদশ:
বেথ মুনি (উইকেটরক্ষক), সোফি ডিভাইন, শিবানী সিং, অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), জর্জিয়া বেয়ারহ্যাম, কণিকা আহুজা, ভারতী ফুলমালি, কাশভি গৌতম, তনুজা কানওয়ার, রাজেশ্বরী গায়কওয়াড়, রেণুকা সিং।
UPW vs RCB, WPL 2026 Highlights: লজ্জায় মুখ পোড়াল উত্তরপ্রদেশ, ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় আরসিবি-র
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ:
গ্রেস হ্যারিস, স্মৃতি মান্ধানা (অধিনায়ক), জর্জিয়া ওয়াল, রিচা ঘোষ (উইকেটরক্ষক), গৌতমী নায়েক, রাধা যাদব, নাদিন ডি ক্লার্ক, অরুন্ধতী রেড্ডি / সায়লি সাতঘরে, শ্রেয়াঙ্কা পাটিল, প্রেমা রাওয়াত, লরেন বেল।
MI vs RCB, WPL 2026 Highlights: জয় দিয়ে WPL শুরু স্মৃতিদের, শেষবেলায় বাজিমাত নাদিনের
চোখ বুলিয়ে নিন পিচ রিপোর্টে
গতবার যখন বরোদায় এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল, সেইসময় ম্য়াচে ৪০০-র বেশি রান উঠেছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গুজরাট জায়ান্টসকে পরাস্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর কোনও দলই আর ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেনি। গত বছর প্রথম ইনিংসে গড় স্কোর ছিল ১৫৬ রান। প্রত্যেকটা দল এই রানের টার্গেট তাড়া করে জয়লাভ করেছিল। এই মরশুমে বরোদায় আয়োজিত প্রথম ম্য়াচে অধিনায়ক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কারণ, দ্বিতীয় ইনিংসে শিশির একটা বড় ফ্যাক্টর হতে পারে।
দেখে নিন ম্যাচের গুরুত্বপূর্ণ লাইভ আপডেটস:
- Jan 19, 2026 23:01 IST
RCB W vs GG W Live Updates: ৬১ রানে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
RCB W vs GG W Live Updates: চলতি মহিলা প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার (১৯ জানুয়ারি) তারা গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এি ম্য়াচে আরসিবি ৬১ রানে জয়লাভ করে।
- Jan 19, 2026 22:56 IST
RCB W vs GG W Live Updates: ১০৩ রানে গুজরাটের অষ্টম উইকেটের পতন
RCB W vs GG W Live Updates: গুজরাট জায়ান্টস ১০৩ রানে তাদের অষ্টম উইকেট হারাল। শ্রেয়াঙ্কা পাটিল শিকার করলেন ভারতী ফুলমালির উইকেট। গুজরাটের জয় আপাতত অসম্ভব। আর আরসিবি ম্য়াচ শেষ হওয়ার অপেক্ষা করছে।
- Jan 19, 2026 22:54 IST
RCB W vs GG W Live Updates: আউট হয়ে গেলেন গার্ডনার, শেষ হল গুজরাটের শেষ আশা
RCB W vs GG W Live Updates: গুজরাট জায়ান্টসের অধিনায়ক অ্যাশলে গার্ডনার ৫৪ রান করে আউট হয়ে গেলেন। তাঁর উইকেট পতনের সঙ্গে সঙ্গেই আরসিবি জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেল। ৯৭ রানে গুজরাট সপ্তম উইকেট হারাল। এৎনও গুজরাটের জয়ের জন্য ২২ বলে ৮২ রান দরকার।
- Jan 19, 2026 22:49 IST
RCB W vs GG W Live Updates: অধিনায়কোচিত ইনিংস খেললেন অ্যাশলে গার্ডনার, হাঁকালেন হাফসেঞ্চুরি
RCB W vs GG W Live Updates: ১৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৮৫/৬। অধিনায়ক অ্যাশলে গার্ডনার নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন। গুজরাট ১৭৯ রানের টার্গেট তাড়া করছে। এখনও গুজরাটকে ৩০বলম ৯০ রানের বেশি করতে হবে।
- Jan 19, 2026 22:36 IST
RCB W vs GG W Live Updates: ৫৬ রানে গুজরাটের ষষ্ঠ উইকেটের পতন
RCB W vs GG W Live Updates: এই ম্য়াচের লাগাম আরসিবি ইতিমধ্যে নিজেদের হাতে তুলে নিয়েছে। ৫৬ রানে গুজরাট ষষ্ঠ উইকেট হারাল। ডি ক্লার্কের ওভারে জর্জিয়া বেয়ারহ্যাম ২ রান করে আউট হয়ে গেলেন।
- Jan 19, 2026 22:26 IST
RCB W vs GG W Live Updates: ৫০ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরল গুজরাটের অর্ধের ব্য়াটেলিয়ন
RCB W vs GG W Live Updates: ১৭৯ রান তাড়া করতে নেমে গুজরাট জায়ান্টসের অর্ধেক দল প্যাভলিয়নে ফিরে গেল। রাধা যাদব গুজরাটের পঞ্চম উইকেট শিকার করলেন। গুজরাটের ৪৮ রানে কাশভি গৌতম (৪) নিজের উইকেট হারালেন।
- Jan 19, 2026 22:22 IST
RCB W vs GG W Live Updates: ৩৪ রানে চতুর্থ উইকেট হারাল গুজরাট জায়ান্টস
RCB W vs GG W Live Updates: ১৭৯ রান তাড়া করতে নেমে গুজরাট ৩৪ রানের মধ্যে চতুর্থ উইকেট হারাল। অনুষ্কা শর্মা ১৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ডি ক্লার্ক তাঁর উইকেট শিকার করলেন।
- Jan 19, 2026 21:59 IST
RCB W vs GG W Live Updates: ৫ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল গুজরাট
RCB W vs GG W Live Updates: গুজরাট জায়ান্টস ৫ রানের মধ্যে তৃতীয় উইকেট হারিয়ে ফেলল। লরেন বেল প্যাভিলিয়নে ফেরত পাঠালেন কণিকা আহুজাকে। কণিকা রানের খাতা খুলতে পারলেন না।
- Jan 19, 2026 21:51 IST
RCB W vs GG W Live Updates: সায়ালি সাতঘরে একই ওভারে নিলেন ২ উইকেট
RCB W vs GG W Live Updates: সায়ালি সাতঘরে তাঁর প্রথম ওভারেই বেথ মুনি (৩) এবং সোফি ডিভাইনের উইকেট শিকার করলেন। গুজরাট জায়ান্টস দুটো বড় উইকেট হারিয়ে ফেলল। ৩ রানের মাথায় গুজরাট ২ উইকেট হারিয়ে ফেলল। আরসিবি-র বিরুদ্ধে গুজরাট ১৭৯ রানের টার্গেট তাড়া করেছে।
- Jan 19, 2026 21:50 IST
RCB W vs GG W Live Updates: ৩ রানে প্রথম উইকেট হারাল গুজরাট
RCB W vs GG W Live Updates: ১৭৯ রান তাড়া করতে নেমেছে গুজরাট জায়ান্টস। দ্বিতীয় ওভারেই তারা প্রথম উইকেট হারাল। ওপেনার বেথ মুনি মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। সায়ালি সাতঘরে প্রথম উইকেট শিকার করলেন।
- Jan 19, 2026 21:50 IST
RCB W vs GG W Live Updates: শুরু হল গুজরাটের ব্যাটিং
RCB W vs GG W Live Updates: ১৭৯ রানের টার্গেট তাড়া করতে নামন গুজরাট জায়ান্টস। ওপেন করতে নামলেন সোফি ডিভাইন এবং বেথ মুনি। প্রথম ওভারে ৩ রান করল।
- Jan 19, 2026 21:19 IST
RCB W vs GG W Live Updates: ডেথ ওভারে দুর্দান্ত ব্যাটিং
RCB W vs GG W Live Updates: একটা সময় আরসিবি ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর ডেথ ওভারে তারা দুর্দান্ত ব্য়াটিং করে। শেষ ৫ ওভারে আরসিবি ৬৪ রান করেছে। এরমধ্যে ৫ চার এবং ৩ ছক্কা তারা হাঁকিয়েছে। আরসিবি-র হয়ে গৌতমী নায়েক সর্বাধিক ৭৩ রান করেছেন।
- Jan 19, 2026 21:18 IST
RCB W vs GG W Live Updates: ২০ ওভার শেষে আরসিবি-র স্কোর ১৭৮ রান
RCB W vs GG W Live Updates: টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রান করেছে। এই ম্য়াচে গুজরাট জায়ান্টসকে জিততে হলে ১৭৯ রান করতে হবে।
- Jan 19, 2026 21:14 IST
RCB W vs GG W Live Updates: ১৭ রানে আউট রাধা যাদব
RCB W vs GG W Live Updates: কাশভি গৌতম আরসিবি-র ষষ্ঠ উইকেট শিকার করলেন। দলের ১৭০ রানে আউট হয়ে গেলেন রাধা যাদব।
- Jan 19, 2026 21:13 IST
RCB W vs GG W Live Updates: রিচা ঘোষের পর গৌতমী নায়েকও ফিরলেন প্যাভিলিয়নে
RCB W vs GG W Live Updates: ডেথ ওভারে আরসিবি-র রিচা ঘোষ (২৭) এবং গৌতমী নায়েক (৭৩) আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ১৯ ওভার শেষে আরসিবি-র স্কোর ১৬১/৫।
- Jan 19, 2026 20:50 IST
RCB W vs GG W Live Updates: শতরানের চৌকাঠ স্পর্শ করল আরসিবি
RCB W vs GG W Live Updates: গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ৮৩ বলে ১০০ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে গৌতম শতরান হাঁকাতে পারেন কি না, আপাতত সেটাই দেখার।
- Jan 19, 2026 20:47 IST
RCB W vs GG W Live Updates: দুরন্ত গৌতমী, হাঁকালেন বিধ্বংসী হাফসেঞ্চুরি
RCB W vs GG W Live Updates: প্রাথমিক ধাক্কা আপাতত কাটিয়ে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সৌজন্যে গৌতমী নায়েক। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে তিনি মাত্র ৪২ বলে ৫৯ রান হাঁকালেন। ইতিমধ্যে তিনি চারটি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন।
- Jan 19, 2026 20:34 IST
RCB W vs GG W Live Updates: তৃতীয় ধাক্কা খেল আরসিবি, ফিরলেন স্মৃতি মান্ধানা
RCB W vs GG W Live Updates: আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা এবার প্যাভিলিয়নে ফিরে গেলেন। আরসিবি ৬৯ রানে তাদের তৃতীয় উইকেট হারাল। স্মৃতি মান্ধানা ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। গুজরাট অধিনায়ক অ্যাশলে গার্ডনার তাঁর উইকেট শিকার করলেন। ১০ ওভার শেষে আরসিবি-র স্কোর ৭৩/৩।
- Jan 19, 2026 20:32 IST
RCB W vs GG W Live Updates: পাওয়ার প্লে'তে নজর কাড়তে পারল না আরসিবি
RCB W vs GG W Live Updates: পাওয়ার প্লে শেষ হওয়ার পর আরসিবি-র স্কোর ৩৭/২। স্মৃতি মান্ধানা এবং গৌতমী নায়েক আপাতত ব্যাট করছে। পাওয়ার প্লে চলাকালীন আরসিবি জোড়া উইকেট হারিয়েছে। জর্জিয়া বোল এবং গ্রেস হ্যারিস আউট হয়ে ফিরে গিয়েছেন।
- Jan 19, 2026 20:29 IST
RCB W vs GG W Live Updates: জর্জিয়া বোলও এবার আউট, দ্বিতীয় ধাক্কা খেল আরসিবি
RCB W vs GG W Live Updates: আরসিবি এই ম্য়াচের দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারাল। কাশভি গৌতম এবার জর্জিয়া বোলকে ১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিল। ৯ রানে দ্বিতীয় উইকেট হারাল আরসিবি।
- Jan 19, 2026 20:26 IST
RCB W vs GG W Live Updates: প্রথম ওভারেই উইকেট হারাল আরসিবি
RCB W vs GG W Live Updates: টস হারের পর প্রথমে ব্যাট করতে নেমেছে আরসিবি। প্রথম ওভারেই তারা ধাক্কা খেল। গ্রেস হ্যারিস মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। গুজরাট জায়ান্টসকে প্রথম সাফল্য এনে দিলেন রেণুকা সিং ঠাকুর।
হ্যারিস ফেরার পর জর্জিয়া বোল ব্যাট করতে ক্রিজে নেমেছেন। ১ ওভার শেষে আরসিবি ১ উইকেট হারিয়ে ২ রান করেছে।
- Jan 19, 2026 20:23 IST
RCB W vs GG W Live Updates: টস জিতে বল করার সিদ্ধান্ত গুজরাটের
RCB W vs GG W Live Updates: মহিলা প্রিমিয়ার লিগের ১২ নম্বর ম্য়াচে গুজরাট জায়ান্টস দলের অধিনায়ক অ্যাশলে গার্ডনার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। আর আরসিবি আজ জিতলেই কোয়ালিয়ার পর্বে চলে যাবে।
- Jan 19, 2026 20:19 IST
RCB W vs GG W Live Updates: নমস্কার!!
RCB W vs GG W Live Updates: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাকে স্বাগত। আজ মহিলা প্রিমিয়ার লিগে আরও একটি হাড্ডাহাড্ডি ম্য়াচ নিয়ে আমরা প্রস্তুত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট জায়ান্টস আজকের এই ম্য়াচে খেলতে নেমেছে। খেলার যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us