/indian-express-bangla/media/media_files/2026/02/03/delhi-capitals-12-2026-02-03-22-53-46.jpg)
গুজরাট জায়ান্টসকে ৭ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস
Gujarat Giants vs Delhi Capitals Women, WPL 2026 Eliminator Match Highlights: দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টসের মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়লাভ করল। দিল্লি এই নিয়ে চতুর্থবার লাগাতার ফাইনালের টিকিট কনফার্ম করল। দিল্লির হয়ে লিজ়েল লি সর্বাধিক ৪৩ রান করেন। এছাড়া অধিনায়ক জেমিমা রডরিগস ৪১ রান করলেন। আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের খেলতে হবে।
বরোদায় আয়োজিত দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টসের মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ব্যাট করে গুজরাট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে। গুজরাটের হয়ে বেথ মুনি দুর্দান্ত ব্যাট করলেন। মাত্র ৫১ বলে অপরাজিত ৬২ রানের একটু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। ফাইনালে ওঠার জন্য দিল্লিকে আপাতত ১৬৯ রান করতে হবে।
এই ম্য়াচে দিল্লি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। গুজরাটের ওপেনিং জুটি ইতিমধ্যে ক্রিজে নেমে পড়েছে। ব্য়াট করতে নেমেছেন বেথ মুনি এবং সোফি ডিভাইন।শুরুতেই সাফল্য পেল দিল্লি ক্যাপিটালস। শিনেল হেনরির বলে আউট হয়ে গেলেন সোফি ডিভাইন। তিনি ৯ বলে মাত্র ৬ রান করলেন। দ্বিতীয় উইকেট হারাতেও খুব বেশি সময় নিল না গুজরাট। নন্দিনী শর্মার বলে আউট হলেন অনুষ্কা শর্মা। অনুষ্কা শর্মা ১৩ বলে ১৬ রান করে ফিরে গেলেন। শূন্য রানে আউট হয়ে যান অধিনায়ক অ্যাশলে গার্ডনার।
এলিমিনেটর ম্য়াচের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গেল। টসে জিতল দিল্লি ক্যাপিটালস। তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এই ম্যাচে গুজরাট জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে হবে। এই পরিস্থিতিতে তারা কত রানের টার্গেট খাড়া করতে পারে, সেটাই আপাতত দেখার।
গুজরাটের প্রথম একাদশ
বেথ মুনি (উইকেটকিপার), সোফি ডিভাইন, অনুষ্কা শর্মা, অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), জর্জিয়া ওয়ারহ্যাম, ভারতী ফুলমালি, কণিকা আহুজা, কাশভি গৌতম, তনুজা কানওয়ার, রেণুকা সিং ঠাকুর, রাজেশ্বরী গায়কওয়াড়।
দিল্লির প্রথম একাদশ
লিজেল লি (উইকেটরক্ষক), শেফালি ভার্মা, লরা উলভার্ট, জেমিমা রডরিগস (অধিনায়ক), মারিজান ক্যাপ, শিনেল হেনরি, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু মানি, শ্রী চরণী, নন্দিনী শর্মা।
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগ ক্রমশ শেষের দিকে এগোতে শুরু করেছে। পাঁচটি দলের মধ্যে আপাতত ৩ দলই লড়াইয়ে টিকে রয়েছে। এই তিন দলের মধ্যেই কোনও একটি দল খেতাব জয় করবে। এই পরিস্থিতিতে আজ একটি গুরুত্বপূর্ণ ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে যে দল জয়লাভ করবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আজ খেলতে নামছে গুজরাট জায়ান্টস (Gujarat Giants) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
আরও পড়ুন:
MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা
গুজরাট জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে এলিমিনেটর ম্য়াচ
২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে আর মাত্র ২ ম্য়াচই বাকি রয়েছে। আজ এলিমিনেটর ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এরপর আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবি ইতিমধ্যে ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে।
আরও পড়ুন:
আজ এলিমিনেটর ম্য়াচে গুজরাট জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। মহিলা প্রিমিয়ার লিগ ইতিহাসে দিল্লি ক্যাপিটালসই প্রথম দল যারা প্রত্যেক বছরই শীর্ষ ৩-এর যোগ্যতা অর্জন করেছে। যদিও তারা পরপর ৩ বছর ফাইনাল খেললেও, এখনও পর্যন্ত একবারও খেতাব জিততে পারেনি।
আরও পড়ুন:
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ডিসি বনাম জিজি ম্য়াচ
আজকের ম্য়াচটি বরোদার কোটাম্বি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন জেমিমা রডরিগস। অন্যদিকে, গুজরাট জায়ান্টসের ব্যাটন থাকবে অ্যাশলে গার্ডনারের হাতে। ২ দলই এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে।
আরও পড়ুন:
Gujarat Giants Win: হারের লজ্জায় ডুবল মুম্বই, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হাসি ফুটল গুজরাটের মুখে
ম্য়াচের কথা যদি বলতে হয়, তাহলে আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলা শুরু হবে। এর আধঘণ্টা আগে অর্থাৎ, সন্ধ্যা ৬টায় এই ম্য়াচের টস আয়োজন করা হবে। খেলা শেষ হতে হতে প্রায় রাত ১১টা বাজবে। আশা করা হচ্ছে, ৪০ ওভারের ম্য়াচই দর্শকেরা উপভোগ করতে পারবেন। এই পরিস্থিতিতে ফাইনাল ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কোন দল খেলতে নামে, সেটাই আপাতত দেখার।
- Feb 03, 2026 22:49 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ফাইনালে দিল্লি ক্যাপিটালস
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টসের মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে জয়লাভ করল। দিল্লি এই নিয়ে চতুর্থবার লাগাতার ফাইনালের টিকিট কনফার্ম করল। দিল্লির হয়ে লিজ়েল লি সর্বাধিক ৪৩ রান করেন। এছাড়া অধিনায়ক জেমিমা রডরিগস ৪১ রান করলেন। আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের খেলতে হবে।
- Feb 03, 2026 22:21 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: আউট শেফালি বর্মা
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: গুজরাটের বিপক্ষে এলিমিনেটরে দিল্লির শুরুটা বেশ ভালো করেছিল। কিন্তু, পরপর দুটি উইকেট হারিয়ে তারা সামান্য চাপে পড়ে যায়। জর্জিয়া ওয়ারহ্যামের বলে শেফালি ভার্মা ২১ বলে ৩১ রান করে আউট হন। দিল্লির হয়ে লরা ওলভার্ট ১ রানে আপাতত দাঁড়িয়ে রয়েছেন।
- Feb 03, 2026 22:10 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: লিজেল লি আউট
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: গুজরাটের বিরুদ্ধে ১৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দিল্লি শুরুটা বেশ ভালই করেছিল। কিন্তু, এবার তারা প্রথম ধাক্কাটা খেল। লিজেল লি ২৪ বলে ৪৩ রান করে আউট হলেন। জর্জিয়া ওয়ারহ্যামের বলে তিনি আউট হন। দিল্লির হয়ে শেফালি বর্মা ৩০ রানে ব্যাট করছেন।
- Feb 03, 2026 22:07 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: শেফালি বর্মার বিধ্বংসী ব্যাটিং
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: গুজরাটের বিরুদ্ধে এই ম্যাচে দিল্লির ওপেনার শেফালি বর্মা দুর্দান্ত ব্যাটিং করছেন। রেণুকা ঠাকুরের ওভারে তিনি নজরকাড়া বাউন্ডারি হাঁকালেন। এছাড়াও ইতিপূর্বে বেশ কয়েকটি দুর্দান্ত শটও খেলেছিলেন।
Shafali Verma in the house! 🔥
— Women's Premier League (WPL) (@wplt20) February 3, 2026
🎥 She is looking in great touch early in the run chase 👏
Updates ▶️ https://t.co/seGdvpFWwh#TATAWPL | #ClaimTheCrown | #GGvDC | #Eliminator | @TheShafaliVermapic.twitter.com/hZHxSLcJm0 - Feb 03, 2026 22:04 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ৫০ রান টপকাল দিল্লি ক্যাপিটালস
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: এলিমিনেটর ম্য়াচে গুজরাটের বিরুদ্ধে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে দিল্লি ক্যাপিটালস। শুরুটা তারা বেশ ভালই করেছে। পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই ৫০ রানের গণ্ডি পার করে দিল্লি। দিল্লির হয়ে লিজেল লি ১৮ রান করেন। অন্যদিকে, শেফালি বর্মাও ১৮ রান করে অপরাজিত রয়েছেন।
- Feb 03, 2026 22:02 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ব্যাট করতে নামল দিল্লি ক্যাপিটালস
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট জায়ান্টস ১৬৮ রান তুলেছে। বেথ মুনির অর্ধশতরানের সৌজন্যে সম্মানজনক রান স্কোর করল গুজরাট। জয়ের জন্য দিল্লিকে ১৬৯ রান করতে হবে। দিল্লির ওপেনিং জুটি ক্রিজে এসেছে। শেফালি ভার্মা এবং লিজেল লি আপাতত ব্যাট করছেন।
- Feb 03, 2026 21:34 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ১৬৮ রানে শেষ হল গুজরাটের ব্যাটিং
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: বরোদায় আয়োজিত দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টসের মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ব্যাট করে গুজরাট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে। গুজরাটের হয়ে বেথ মুনি দুর্দান্ত ব্যাট করলেন। মাত্র ৫১ বলে অপরাজিত ৬২ রানের একটু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। ফাইনালে ওঠার জন্য দিল্লিকে আপাতত ১৬৯ রান করতে হবে।
- Feb 03, 2026 21:31 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: হাফসেঞ্চুরি মুনির
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ২০২৬ সালের মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটরে দিল্লির বিপক্ষে গুজরাটের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, বেথ মুনি অসাধারণ পারফরম্য়ান্স করলেন। মাত্র ৪৭ বলে তিনি হাফসেঞ্চুরি পূরণ করেন।
- Feb 03, 2026 21:01 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: গুজরাটের ষষ্ঠ উইকেটের পতন
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: এলিমিনেটর পর্বে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুজরাট তাদের ষষ্ঠ উইকেট হারাল। শিনেল হেনরি এবার ভারতী ফুলমালিকে আউট করলেন। ভারতী রানের খাতা খুলতে পারলেন না। শূন্য রানে আউট হন তিনি। গুজরাটের হয়ে বেথ মুনি ৪৩ রানে অপরাজিত আছেন এবং কাশভি গৌতম ব্যাট করতে নেমেছেন।
- Feb 03, 2026 20:59 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: আউট জর্জিয়া ওয়ারহ্যাম
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টসের মধ্যে ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচটি বরোদায় খেলা হচ্ছে। এই ম্যাচে গুজরাট ৫ উইকেট হারাল। এবার শিনেল হেনরি জর্জিয়া ওয়্যারহ্যামকে আউট করলেন। ওয়্যারহ্যাম ২৫ বলে ৩৫ রান করে আউট হন। গুজরাটের হয়ে বেথ মুনি ৪৫ রানে অপরাজিত আছেন। এবার ভারতী ফুলমালি ব্যাট করতে নেমেছেন।
- Feb 03, 2026 20:57 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ১০০ রান পকাল গুজরাট
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০২৬ উইমেন্স প্রিমিয়ার লিগের এলিমিনেটরে গুজরাট জায়ান্টস ১০০ রানে পৌঁছেছে। ১৪ ওভার শেষে গুজরাট ১০০/৪ রান করেছে। গুজরাট জায়ান্টসের হয়ে বেথ মুনি ৩৯ রানে ব্যাট করছেন। আর জর্জিয়া ওয়ারহ্যাম ২১ রানে অপরাজিত রয়েছেন।
- Feb 03, 2026 20:55 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: আউট কণিকা আহুজা
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টসের মধ্যে মহিলা প্রিমিয়ার লিগ ২০২৬ এলিমিনেটর ম্যাচ চলছে। এই ম্যাচে গুজরাট আপাতত বেশ সমস্যায় পড়েছে। এবার গুজরাট তাদের চতুর্থ উইকেট হারাল। কনিকা আহুজাকে আউট করলেন মিন্নু মানি। কনিকা ৯ বলে ৬ রান করে আউট হয়েছেন। গুজরাটের হয়ে বেথ মুনি ২০ রানে অপরাজিত রয়েছেন। এবার জর্জিয়া ওয়্যারহাম ব্যাট করতে নেমেছেন।
- Feb 03, 2026 20:10 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: অ্যাশলে গার্ডনার রানের খাতা খুলতে পারলেন না
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: বরোদায় আয়োজিত ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর পর্বে গুজরাট জায়ান্টস এবার তাদের তৃতীয় উইকেট হারাল। দিল্লির বোলার নন্দিনী শর্মা প্রথম ওভারেই দ্বিতীয় উইকেট নেন, অ্যাশলে গার্ডনারকে শূন্য রানে আউট করেন। গুজরাটের হয়ে বেথ মুনি ১৫ রানে ব্যাট করছেন, অন্যদিকে কণিকা আহুজা সবেমাত্র নামলেন।
- Feb 03, 2026 20:06 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: অনুষ্কা শর্মা আউট
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচটি গুজরাট এবং দিল্লির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে গুজরাট এবার দ্বিতীয় উইকেট হারাল। নন্দিনী শর্মা অনুষ্কা শর্মাকে আউট করেন। অনুষ্কা শর্মা ১৩ বলে ১৬ রান করে ফিরে গেলেন। গুজরাটের হয়ে আপাতত বেথ মুনি ৮ রানে ব্যাট করছেন। অন্যদিকে, অ্যাশলে গার্ডনার তাঁর সঙ্গে যোগ দেন।
- Feb 03, 2026 19:55 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: শুরুতেই আউট সোফি ডিভাইন
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্য়াচে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টস খেলতে নেমেছে। আর শুরুতেই সাফল্য পেল দিল্লি ক্যাপিটালস। শিনেল হেনরির বলে আউট হয়ে গেলেন সোফি ডিভাইন। তিনি ৯ বলে মাত্র ৬ রান করলেন। আপাতত ১ রানে ব্যাট করছেন গুজরাট জায়ান্টসের ওপেনার বেথ মুনি। এবার ব্যাট করতে নামলেন অনুষ্কা শর্মা।
- Feb 03, 2026 19:51 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ব্যাট করতে নামল গুজরাট জায়ান্টস
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্য়াচে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টস খেলতে নেমেছে। এই ম্য়াচে দিল্লি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। গুজরাটের ওপেনিং জুটি ইতিমধ্যে ক্রিজে নেমে পড়েছে। ব্য়াট করতে নেমেছেন বেথ মুনি এবং সোফি ডিভাইন।
- Feb 03, 2026 19:16 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: গুজরাটের প্রথম একাদশ
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: বেথ মুনি (উইকেটকিপার), সোফি ডিভাইন, অনুষ্কা শর্মা, অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), জর্জিয়া ওয়ারহ্যাম, ভারতী ফুলমালি, কণিকা আহুজা, কাশভি গৌতম, তনুজা কানওয়ার, রেণুকা সিং ঠাকুর, রাজেশ্বরী গায়কওয়াড়।
- Feb 03, 2026 19:14 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: দিল্লির প্রথম একাদশ
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: লিজেল লি (উইকেটরক্ষক), শেফালি ভার্মা, লরা উলভার্ট, জেমিমা রডরিগস (অধিনায়ক), মারিজান ক্যাপ, শিনেল হেনরি, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু মানি, শ্রী চরণী, নন্দিনী শর্মা।
- Feb 03, 2026 19:13 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: টস জিতল দিল্লি ক্যাপিটালস
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: গুজরাটের বিরুদ্ধে বরোদায় আয়োজিত এই ম্য়াচে দিল্লি টস জিতল। তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়ে রাখি, দিল্লি তাদের শেষ ম্য়াচটি রান তাড়া করেই জিতেছিল। এই কারণে তারা এলিমিনেটর ম্য়াচেও চেজ় করতে চায়।
- Feb 03, 2026 18:44 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: কেমন থাকবে আবহাওয়া?
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: এই ম্য়াচে বৃষ্টির তেমন কোনও প্রভাবই নেই। আকাশ একেবারে পরিষ্কার থাকবে। আশা করা হচ্ছে, দর্শকরা ৪০ ওভারই ম্য়াচ উপভোগ করতে পারবেন।
- Feb 03, 2026 18:42 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: কখন হবে টস?
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলা শুরু হবে। এর আধঘণ্টা আগে অর্থাৎ, সন্ধ্যা ৬টায় এই ম্য়াচের টস আয়োজন করা হবে। খেলা শেষ হতে হতে প্রায় রাত ১১টা বাজবে।
- Feb 03, 2026 18:19 IST
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live Updates: সুস্বাগতম!!
GG-W vs DC-W, WPL 2026 Eliminator Match Live: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ মহিলা প্রিমিয়ার লিগে এলিমিনেটর ম্য়াচের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টস খেলতে নামছে। ম্যাচের যাবতীয় আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us