/indian-express-bangla/media/media_files/2026/01/30/mumbai-indians-vs-gujarat-gaints-2026-01-30-23-11-56.jpg)
মুম্বই ইন্ডিয়ান্সকে ১১ রানে হারাল গুজরাট জায়ান্টস
WPL 2026: চলতি মহিলা প্রিমিয়ার লিগ আপাতত গোধূলিলগ্নে পা বাড়াতে শুরু করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) এই টুর্নামেন্টের ১৯ নম্বর ম্য়াচে খেলতে নেমেছিল গুজরাট জায়ান্টস (Gujarat Giants) এবং মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বরোদার কোটাম্বি স্টেডিয়ামে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত গুজরাটের মুখেই দেখতে পাওয়া গেল জয়ের হাসি। ১১ রানে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন:
MI W vs UPW W: জলে গেল আমনজ্যোতের ইনিংস, টানা ২ ম্যাচে জয় ইউপি ওয়ারিয়র্সের
এই ম্য়াচে টস জিতে গুজরাট জায়ান্টস প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা তাদের একেবারে ভাল হয়নি। মাত্র ৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বেথ মুনি। এরপর সোফি ডিভাইন (২১ বলে ২৫ রান) এবং অনুষ্কা শর্মা (৩১ বলে ৩৩ রান) দলের স্কোরবোর্ড সচল রাখেন। তবে আসল খেলাটা খেলে দিলেন অধিনায়ক অ্যাশলে গার্ডনার। তিনি মাত্র ২৮ বলে ৪৬ রান করেন। এই ইনিংসে তিনি ৭ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে, জর্জিয়া ওয়ারহ্যাম ২৬ বলে করলেন ৪৪ রান। তিনি ৪ বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকান। মুম্বই বোলারদের মধ্যে জোড়া উইকেট শিকার করেন অ্যামেলিয়া কের। এছাড়া একটি করে উইকেট শিকার করেন শাবনিম ইসমাইল এবং ন্যাট শিভার ব্রান্ট। নির্ধারিত ২০ ওভারে গুজরাট ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান করেন।
আরও পড়ুন:
MI-W vs DC-W, WPL 2026 Highlights: দ্বিতীয় জয় দিল্লি ক্যাপিটালসের, বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা
একা লড়লেন হরমনপ্রীত
জয়ের জন্য ১৬৮ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামে মুম্বই ইন্ডিয়ান্স। একমাত্র অধিনায়ক হরমনপ্রীত কৌর ছাড়া আর কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না। এই ম্য়াচে হরমনপ্রীত ৪৮ বলে ৮২ রান করেন। তিনি ৮ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন। সবচেয়ে বড় কথা, ১৭০-এর স্ট্রাইক রেটে রান করেন তিনি। সত্যি কথা বলতে কী, ব্যাপারটা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, চলতি আইপিএল টুর্নামেন্টে লড়াইটা হরমনপ্রীত কৌর বনাম বিপক্ষ বোলারদের লড়াই হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিটা ম্য়াচেই হরমনপ্রীত রান করছেন। এরপর যদি দল জেতে, তাহলে সেটা ভাগ্যেরই ব্যাপার। যাইহোক, এই দলে দ্বিতীয় সর্বাধিক রান করেন ওপেনার সজীবন সজনা। তাও মাত্র ২৬! বাকীদের রানের কথা আর না বলাই ভাল।
আরও পড়ুন:
তবুও বলতে হবে, মুম্বই ইন্ডিয়ান্স এই ম্য়াচে শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে। গুজরাটের হয়ে সোফি ডিভাইন এবং জর্জিয়া ওয়ারহ্যাম দুটো করে উইকেট শিকার করেছেন। এছাড়া একটি করে উইকেট নেন কাশভি গৌতম, রাজেশ্বরী গায়কোয়াড় এবং অ্যাশলে গার্ডনার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us