Habibur Rahman Sohan: শুধু চার-ছক্কার বন্যা, বিস্ফোরক শতরান হাবিবুর সোহানের! দাপুটে জয় বাংলাদেশের

Habibur Rahman Sohan: টি-২০ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান হাঁকালেন হাবিবুর রহমান সোহান। বলা ভাল, ব্যাটিং তাণ্ডব করলেন তিনি। ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের হয়ে খেলতে নেমেছিলেন।

Habibur Rahman Sohan: টি-২০ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান হাঁকালেন হাবিবুর রহমান সোহান। বলা ভাল, ব্যাটিং তাণ্ডব করলেন তিনি। ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের হয়ে খেলতে নেমেছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Habibur Rahman Sohan

হাবিবুর রহমান সোহান

Habibur Rahman Sohan: টি-২০ ক্রিকেটে বাংলাদেশি (Bangladesh Cricket Team) ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান হাঁকালেন হাবিবুর রহমান সোহান। বলা ভাল, ব্যাটিং তাণ্ডব করলেন তিনি। ২০২৫ এশিয়া কাপ রাইজ়িং স্টারস (Asia Cup rising Stars 2025) টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের হয়ে খেলতে নেমেছিলেন। মাত্র ৩৫ বলে তিনি অপরাজিত ১০০ রান করলেন। আর এই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ৮ উইকেটে হংকংকে কার্যত গুঁড়িয়ে দিন বাংলাদেশ। শনিবার (১৫ নভেম্বর) দোহায় গ্রুপ এ'র এই ম্য়াচটি আয়োজন করা হয়েছিল।

Advertisment

Vaibhav Suryavanshi Latest News: বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ে লণ্ডভণ্ড মরুভূমি, ধ্বংস আরব আমিরাত

আগে রেকর্ড ছিল ইমনের দখলে

প্রসঙ্গত, হাবিবুরের আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ডটি ছিল পারভেজ হোসেন ইমনের দখলে। ২০২০ সালে ঢাকায় আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপের একটি ম্য়াচে তিনি ৪২ বলে শতরান হাঁকিয়েছিলেন।

Advertisment

Vaibhav Suryavanshi Century: মাঠজুড়ে শুধু ছক্কার বন্যা, ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে 'নজির' বৈভবের

চার-ছক্কার বন্যা

যাইহোক, হংকংয়ের বিরুদ্ধে শতরান করার পাশাপাশি গোটা ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিলেন হাবিবুর সোহান। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৮ বাউন্ডারি এবং ১০ ছক্কা বেরিয়ে আসে। পাশাপাশি টি-২০ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ডও কায়েম করলেন হাবিবুর। এই ম্য়াচে মাত্র ১৪ বলে ৫০ রান করেছিলেন তিনি। সেইসঙ্গে ভেঙে দেন শুভাগত হোমের রেকর্ড। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে শুভাগত ১৬ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন।

Bangladesh Cricket News: লজ্জার হার বাংলাদেশের, মাঠের মধ্যেই হাউহাউ করে কান্না!

পরপর ৫ ছক্কা আকবরের

হাবিবুর ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলি হংকংয়ের আক্রমণকে কার্যত তছনছ করে দেন। পরপর পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন তিনি। আর সেই সুবাদে ১৩ বলে অপরাজিত ৪১ রানের একটি অনবদ্য ইনিংস তিনি দলকে উপহার দেন। মাত্র ১১ ওভারে বাংলাদেশ এ দল জোড়া উইকেট হারিয়ে ১৭১ রান করেন। উল্লেখ্য, এই ম্য়াচে হংকং প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছিল।

আগামী ১৭ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

Bangladesh Cricket Team Habibur Rahman Sohan Asia Cup Rising Stars 2025