/indian-express-bangla/media/media_files/2025/11/30/rohit-sharma-and-virat-kohli-3-2025-11-30-10-57-39.jpg)
রোহিত শর্মা এবং বিরাট কোহলি
Indian Cricket Team: ২০২৫ সালে ওয়ানডে ফরম্য়াটে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) দুজনেই যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। একদিকে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধ্বংসলীলা চালিয়েছেন। অন্য়দিকে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজরকাড়া ব্যাটিং করেছেন। একটা বিষয় পরিষ্কার ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাঁরা সামনের দিকে এগোতে চাইছেন। তবে তার আগে ২০২৬ সালটা (Happy New Year) এই ২ ক্রিকেটারের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বছর রোহিত শর্মা এবং বিরাট কোহলি মোট ১৮ ওয়ানডে ম্য়াচে অংশগ্রহণ করবেন। আসুন দেখে নেওয়া যাক, ২০২৬ সালে টিম ইন্ডিয়ার ওয়ানডে শিডিউল।
ভারত বনাম নিউজিল্যান্ড (৩ ম্য়াচ)
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজ আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে। তিনটে ম্য়াচ যথাক্রমে বরোদা (১১ জানুয়ারি) রাজকোট (১৪ জানুয়ারি) এবং ইন্দোর (১৮ জানুয়ারি) আয়োজন করা হবে।
ভারত বনাম আফগানিস্তান (৩ ম্য়াচ)
ভারত সফরে আসতে চলেছে আফগানিস্তান ক্রিকেট দল। দুই দেশের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে। যদিও এখনও পর্যন্ত এই সিরিজ নিয়ে খুব বেশি তথ্য জানতে পারা যায়নি।
IND vs NZ ODI Series: সেঞ্চুরি করেও খুলবে না কপাল? বাদের খাতায় ভারতের এই তারকা ক্রিকেটার!
ইংল্যান্ড বনাম ভারত (৩ ম্য়াচ)
ঘরের মাটিতে দুটো ওয়ানডে সিরিজ খেলার পর ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ১৪ জুলাই বার্মিংহামে, ১৬ জুলাই কার্ডিফ এবং ১৯ জুলাই লন্ডনে ম্য়াচ আয়োজন করা হবে।
IND vs Pak Score Updates: দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া ১৯১ রানে পাকিস্তানের কাছে পরাজিত
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (৩ ম্য়াচ)
সম্প্রতি ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারত সফরে এসেছিল। তবে ২০২৬ সালে ওয়ানডে সিরিজ খেলার জন্য আবারও তারা ভারত সফরে আসবে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আয়োজিত ২ দেশের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে।
নিউজিল্যান্ড বনাম ভারত (৩ ম্য়াচ)
বছরের শুরুতেই কিউয়ি ব্রিগেড ওয়ানডে সিরিজ খেলার জন্য ভারত সফরে আসছে। তবে আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে যাবে। সেইসময় দুই দেশের মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে।
IND vs SA Highlights, 5th T20I: দুরমুশ দক্ষিণ আফ্রিকা, ৪ উইকেট শিকার করলেন বরুণ! হেসেখেলে জয় ভারতের
ভারত বনাম শ্রীলঙ্কা (৩ ম্য়াচ)
ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ ২০২৬ সালের ডিসেম্বর মাসে আয়োজন করা হবে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুটো দেশের কাছেই এই সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
IND vs SL: বৃষ্টিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বাতিল হলে কারা উঠবে ফাইনালে? জেনে নিন এখনই
বর্তমানে রোহিত শর্মা এবং বিরাট কোহলি শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটই খেলেন। সেকারণে প্রত্যেকটা সিরিজের আগেই তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পাবেন। এই পরিস্থিতিতে চলতি বছর তারা কোনও সিরিজ মিস করতে চাইবেন না। মোট ১৮ ম্যাচেই তাঁদের খেলতে দেখা যাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us