Harbhajan Singh on IND vs PAK Controversy: 'যত্তসব নাটক...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে ভাজ্জির! ফাঁস করলেন যাবতীয় ছল-চাতুরি

India vs Pakistan Controversy: গত রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না।

India vs Pakistan Controversy: গত রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না।

author-image
Koushik Biswas
New Update
Harbhajan Singh on Pakistan Cricket

পাকিস্তান ক্রিকেটের উপর তোপ দাগলেন হরভজন সিং

India vs Pakistan: গত রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই ম্য়াচটি আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এই ম্য়াচ আয়োজনের কথা ছিল। কিন্তু, পাকিস্তান (Pakistan Cricket) এই ম্য়াচটি ইতিমধ্যে বয়কট করেছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে প্রাক্তন ক্রিকেটারদের প্রতিক্রিয়া সামনে আসতে শুরু করেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংয়ের (Harbhajan Singh) নামও। তিনি পাকিস্তানের যাবতীয় ছল-চাতুরি ফাঁস করে দিয়েছেন। গোটা ঘটনাটিকে নাটক বলেও উল্লেখ করেছেন তিনি।

Advertisment

আরও পড়ুন:

IND vs PAK, T20 World Cup 2026: লজ্জার হার এড়াতেই ম্য়াচ বয়কট! কী হতে পারে আসল কারণ?

পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিলেন হরভজন

পাকিস্তানের এই সিদ্ধান্তের চূড়ান্ত বিরোধিতা করেছেন হরভজন সিং। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, 'যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া-পড়শির ঘুম নেই। পাকিস্তান সরকার জানিয়েছে, তাদের দল আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে। কিন্তু, ভারতের বিরুদ্ধে খেলবে না। এই ব্যাপারে কোনও তর্কই থাকতে পারে না। সবাইকে বিভ্রান্ত করার জন্য এগুলো নাটক করছে। ওরা দেখানোর চেষ্টা করছে, বাংলাদেশের পাশেই দাঁড়াচ্ছে। ঠিক আছে। আপনারা যদি আসতে না চান, তাহলেও কোনও সমস্যা নেই। ভারতও আপনাদের দেশে যায় না - এটাও ঠিক। কয়েকদিন আগে এশিয়া কাপ চলাকালীন রাজস্বের লোভে ম্য়াচটা খেলা হয়েছিল। এটা আপনারা ছাড়তে পারেননি।'

আরও পড়ুন:

IND vs PAK Match Controversy: ভারতের বিরুদ্ধে খেলবে না? জয় শাহের পালটা চালে কুপোকাত পাকিস্তান

নিজেদের নাম প্রত্যাহার করেছে বাংলাদেশ

ইতিপূর্বে ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ নিজেদের নাম প্রত্যাহার করেছিল। বাংলাদেশ দাবি করেছিল, তাদের প্রত্যেকটা ম্য়াচ শ্রীলঙ্কায় শিফট করতে হবে। কিন্তু, সেই দাবি খারিজ করেছিল আইসিসি। সেইসময় বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছিল পাকিস্তান।

আরও পড়ুন:

IND vs PAK World Cup Controversy: গ্রুপ পর্বে বয়কটের 'নাটক', বিশ্বকাপ ফাইনালে ভারত উঠলে কী করবে পাকিস্তান?

পাকিস্তান নিজেও ভারতের বিরুদ্ধে ম্য়াচের আয়োজন নিয়ে বিরোধিতা করেছিল। যদিও পাকিস্তান জানিয়েছিল, তারা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছুটা হলেও সময় নেবে। এবার আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই আপাতত দেখার।

Harbhajan Singh Pakistan Cricket India vs Pakistan