/indian-express-bangla/media/media_files/2025/11/16/harbhajan-singh-1-2025-11-16-02-34-00.jpg)
ইডেন টেস্ট ম্য়াচকে তীব্র কটাক্ষ করলেন হরভজন সিং
Harbhajan Singh: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে আপাতত ২ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম ম্যাচটি গত ১৪ নভেম্বর থেকে কলকাতায় (Eden Gardens) শুরু হয়েছে। প্রথমদিন প্রোটিয়া ব্যাটাররা একেবারে নজর কাড়তে পারেননি। তবে দ্বিতীয়দিন লজ্জার জলাঞ্জলি দিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এখনও পর্যন্ত এই ম্য়াচে একজনও ব্যাটার হাফসেঞ্চুরি করতে পারেননি। কিছুক্ষণের মধ্যে এই ম্যাচে তৃতীয় দিনের খেলা শুরু হবে। ব্যাটারদের এই খারাপ পারফরম্যান্স দেখে রীতিমতো তেলে-বেগুনে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি ক্ষোভ উগরে দেন।
বেজায় ক্ষেপে গেলেন হরভজন সিং
ইডেন টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাট করতে নামে ভারত। শুরুতেই আউট হয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। অর্থাৎ প্রথম দিন মোট ১১ উইকেটের পতন হয়। এরপর দ্বিতীয় দিন ভারতীয় ক্রিকেট দল ১৮৯ রানে গুটিয়ে যায়। শনিবার দিনের খেলা পরিসমাপ্তি ঘোষণা করা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় দিনও ১৬ উইকেটের পতন হয়। এমন দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ জাহির করলেন হরভজন সিং। একটি পোস্ট করে তিনি লিখেছেন, 'টেস্ট ক্রিকেট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের খেলা প্রায় শেষ হতে চলল। এখনও খানিকটা বাকি রয়েছে। টেস্ট ক্রিকেটকে নিয়ে এ কেমন ব্যাঙ্গ! #RIPTESTCRICKET.' অর্থাৎ, টেস্ট ক্রিকেটের আত্মার শান্তি হোক।
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
সত্যি কথা বলতে কী, একটা টেস্ট ক্রিকেট ম্য়াচ মূলত ৫ দিন ধরে চলেছে। কিন্তু, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্য়াচ আপাতত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে; তা দেখে আশঙ্কা করা হচ্ছে যে আড়াই দিনে হয়ত ম্য়াচটা শেষ হয়ে যাবে। দুটো দলের এমন খারাপ পারফরম্য়ান্স দেখেই রীতিমতো ভড়কে ওঠেন ভাজ্জি।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: শেষ প্রথম দিনের খেলা, কত রান করল টিম ইন্ডিয়া?
আপাতত ৬৩ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা
প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৫ উইকেট শিকার করেছিলেন। এর জবাবে ভারত ১৮৯ রান করে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৩০ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আফ্রিকা ৭ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে। দক্ষিণ আফ্রিকার কাছে আপাতত ৬৩ রানের লিড রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us