/indian-express-bangla/media/media_files/2025/12/20/hardik-pandya-fastest-t20-fifty-flying-kiss-2025-12-20-10-29-22.jpg)
'উড়ন্ত চুমুতে দুরন্ত প্রেম'!
Hardik Pandya Flying Kiss Mahieka Sharma: হার্দিক পাণ্ডিয়া যেন এখন ভালোবাসা প্রকাশের কোনও সুযোগই হাতছাড়া করছেন না। আহমেদাবাদে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে যেমন ঝড় তুললেন, তেমনই মাঠে তাঁর আবেগঘন মুহূর্তও নজর কাড়ল দর্শকদের।
এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়া খেলেন ৬৩ রানের এক বিধ্বংসী ইনিংস। মাত্র ১৬ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন তিনি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম ফিফটি। অর্ধশতক পূর্ণ করার পরই গ্যালারিতে বসে থাকা তাঁর বান্ধবী মাহিকা শর্মার দিকে 'উড়ন্ত চুম্বন' ছুড়ে দেন হার্দিক। সেই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। জবাবে মাহিকা শর্মাও হার্দিকের দিকে একটি 'ফ্লাইং কিস' পাঠিয়ে মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলেন।
হার্দিকের এই ৬৩ রানের ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই অর্ধশতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়ার দ্রুততম ফিফটি হিসেবেও রেকর্ডে উঠে গেল।
এর আগে, ২০১৯ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৭ বলে অর্ধশত রান করেছিলেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ১৬ বলে ফিফটি করে তিনি নিজের সেই রেকর্ডও ভেঙে দিলেন। একই সঙ্গে এটি ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক।
ভারতের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড এখনও যুবরাজ সিং-এর দখলে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ১২ বলে পঞ্চাশ রান করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে এখন হার্দিক পাণ্ডিয়া, যিনি ১৬ বলে এই কৃতিত্ব অর্জন করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা, যিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বলে অর্ধশত করেছিলেন।
সব মিলিয়ে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়া শুধু ব্যাটিং ঝড়ই তোলেননি, মাঠের বাইরে ভালোবাসার প্রকাশ দিয়েও ম্যাচটিকে স্মরণীয় করে তুলেছেন।
Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?
Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?
Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us