Hardik Pandya Girlfriend: ভারত জিততেই বাঁধ ভাঙল উচ্ছ্বাস, বিমানবন্দরে গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরলেন হার্দিক

India vs West Indies: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। গত রবিবার (১ মার্চ) তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে সহজ জয়লাভ করে।

India vs West Indies: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। গত রবিবার (১ মার্চ) তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে সহজ জয়লাভ করে।

author-image
Koushik Biswas
New Update
Hardik Pandya and Mahika Sharma

হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মা

ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। গত রবিবার (১ মার্চ) তারা ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৫ উইকেটে সহজ জয়লাভ করে। ভারতের এই জয়ের পিছনে দলের ওপেনার সঞ্জু স্যামসনের অবদান অনস্বীকার্য। এই ম্য়াচে সঞ্জু ৫০ বলে অপরাজিত ৯৭ রান করেন। তবে দলের অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অবদান অনস্বীকার্য। ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ ১৭ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেটও তিনি শিকার করেন। সেকারণে ভারত জিততে না জিততেই তিনি উল্লাসে ফেটে পড়েন।

Advertisment

আরও পড়ুন:

Hardik Pandya Celebrates Valentine’s Day: হার্দিক পাণ্ডিয়ার ভ্যালেন্টাইনস চমক! মাহিকার নামের ট্যাটু করিয়ে ভালোবাসার প্রকাশ

এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য সেমিফাইনাল। শেষ চারের লড়াইয়ে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে। এই ম্য়াচটি অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে। সেকারণে সোমবার সকালেই টিম ইন্ডিয়া অহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে হার্দিক পান্ডিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। এই ভিডিওয় হার্দিককে তাঁর নয়া গার্লফ্রেন্ড মাহিকা শর্মা (Mahika Sharma) সঙ্গে দেখতে পাওয়া যায়। দুজনেই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। এমন সময় হার্দিক আচমকাই মাহিকার কাঁধে হাত দিয়ে তাঁকে আলিঙ্গন করার চেষ্টা করেন। এমনকী, দুজনে একসঙ্গে ছবিও তোলেন।

Advertisment

আরও পড়ুন:

Hardik Pandya: ৩১ বলে তাণ্ডব! বিজয় হাজারেতে হার্দিক পাণ্ড্যের ব্যাটে আগুন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপে ভারতের প্রায় প্রত্যেকটা ম্য়াচেই মাহিকা শর্মাকে স্ট্যান্ডে দেখতে পাওয়া গিয়েছে। হার্দিকের সাফল্যে তিনি স্টেডিয়াম থেকেই ফ্লাইং কিস ছুঁড়ে দেন। ২০২৫ সালের শেষদিকে মাহিকার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন হার্দিক। ইতিপূর্বে, তাঁদের জলকেলির একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ২০২৪ সালেই নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিকের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর থেকে হার্দিক এবং তাঁর ছেলে অগস্ত্যর সঙ্গে মাহিকাকে সময় কাটাতে দেখা গিয়েছে।

আরও পড়ুন:

Hardik Pandya Viral Video: 'জাহান্নামে যাও...'হার্দিকের সঙ্গে ভক্তের দুর্ব্যবহার, দাবানলের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচের সারাংশ:

সুপার এইট পর্বের শেষ ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রান তোলে। রবিবাসরীয় ম্য়াচের আগে টিম ইন্ডিয়া কখনও এত বড় রান তাড়া করেনি। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ২ তারকা ব্যাটার অভিষেক শর্মা এবং ঈশান কিষান বড় রান করতে পারেননি। তবে সঞ্জু স্যামসন একটা দিক ধরে রেখেছিলেন। অপরাজিত ৯৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষপর্যন্ত ৪ বল বাকি থাকতেই ভারত এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয় এবং সেমিফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলে। 

Hardik Pandya India vs West Indies Indian Cricket Team ICC T20I World Cup 2026