Hardik Pandya Record: কোহলির রেকর্ড টপকে গেলেন হার্দিক, সামনে শুধু ধোনি-রোহিত!

Hardik Pandya Record: ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে যথেষ্ট নজরকাড়া ফিল্ডিংও করেছেন তিনি।

Hardik Pandya Record: ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে যথেষ্ট নজরকাড়া ফিল্ডিংও করেছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya

নয়া রেকর্ড কায়েম করলেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya: ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে যথেষ্ট নজরকাড়া ফিল্ডিংও করেছেন তিনি। এই ম্য়াচে একজন ফিল্ডার হিসেবে হার্দিক জোড়া ক্যাচ তালুবন্দি করেছেন। আর সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ক্যাচ নেওয়ার পরিসংখ্য়ানে বিরাট কোহলিকেও ছাপিয়ে গেলেন হার্দিক। এবার তাঁর নজর মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার উপরে রয়েছে। 

Advertisment

Hardik Pandya Record: দরকার মাত্র ১৭ রান, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়বেন হার্দিক!

তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক ক্যাচ ধরার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। এই ফরম্য়াটে তিনি ১৫৯ ম্য়াচে মোট ৬৫ ক্যাচ ধরেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নাম। মাহি এই ফরম্য়াটে ৯৮ ম্য়াচে মোট ৫৭ ক্যাচ ধরেছেন। তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। হার্দিক ১১৬ ম্য়াচে মোট ৫৬ ক্যাচ ধরেছেন। বিরাট কোহলি নেমে গিয়েছেন চতুর্থ স্থানে। এই ফরম্য়াটে তিনি ১২৫ ম্য়াচে মোট ৫৪ ক্যাচ ধরেছেন।

Hardik Pandya: ম্যাগি খেয়েই কাটিয়েছেন ৩ বছর, আজ কোটিপতি! চেনেন এই ভারতীয় ক্রিকেটারকে?

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক ক্যাচ শিকারী: 

  • রোহিত শর্মা - ৬৫ ক্যাচ
  • মহেন্দ্র সিং ধোনি - ৫৭ ক্যাচ
  • হার্দিক পান্ডিয়া - ৫৬ ক্যাচ
  • বিরাট কোহলি - ৫৪ ক্যাচ
  • সূর্যকুমার যাদব - ৫১ ক্যাচ

Hardik Pandya Break Up: নাতাশা অতীত, টিকল না নতুন প্রেমও! ফের ভাঙল হার্দিকের হৃদয়

পাকিস্তানের বিরুদ্ধে হার্দিকের দুর্দান্ত পারফরম্য়ান্স

রবিবাসরীয় ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া কেমন পারফরম্য়ান্স করলেন, এবার সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। এই ম্য়াচে তিনি একটাই উইকেট শিকার করেছেন। সেটা সায়েম আইয়ুবের। ইনিংসের প্রথম বলেই হার্দিক এই উইকেট শিকার করেন। এর পাশাপাশি ফিল্ডিংয়েও তিনি সকলের নজর কাড়লেন। প্রথমে তিনি মহম্মদ হ্যারিসের ক্যাচ ধরেন। এরপর সাহিবজাদা ফারহানের। এই দুটো ক্যাচ তালুবন্দি করতেই বিরাট কোহলিকে টপকে যান তিনি। এই ম্যাচে অবশ্য ব্য়াট করার সুযোগ পাননি হার্দিক।

Top 5 Mistakes By Hardik Pandya: হার্দিকের এই ৫ ভুলেই ডুবল মুম্বই ইন্ডিয়ান্স, হাতছাড়া ষষ্ঠ আইপিএল ট্রফি

দুটো ম্য়াচ জিতল টিম ইন্ডিয়া

২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। প্রথম ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহীকে তারা ৯ উইকেটে একতরফাভাবে পরাস্ত করেন। দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানকে হারায় ৭ উইকেটে। আগামী ১৯ সেপ্টেম্বর তারা পরবর্তী ম্য়াচ খেলতে নামবে। প্রতিপক্ষ ওমান। আশা করা যায়, তৃতীয় ম্য়াচেও টিম ইন্ডিয়া এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে।

Hardik Pandya