Harmanpreet Kaur Angry: আচমকা রেগে আগুন হরমনপ্রীত, কী এমন ঘটল খেলার মাঝে?

IND W vs SL W 4th T20I: ভারত এবং শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্য়াচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

IND W vs SL W 4th T20I: ভারত এবং শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্য়াচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Harmanpreet Kaur Angry

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur Angry: ভারত এবং শ্রীলঙ্কা (IND W vs SL W) মহিলা ক্রিকেট দলের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টি-২০ সিরিজ চলছে। এই সিরিজের চতুর্থ ম্য়াচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) তাদের দাপুটে পারফরম্য়ান্সের দৌলতে ম্য়াচটা ৩০ রানে জিতে নেয়। আর সেইসঙ্গে চলতি সিরিজ়েও ভারত ৪-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামী বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। সেই টুর্নামেন্টের আগে ভারতের এই পারফরম্য়ান্স অবশ্যই একটি ইতিবাচক বার্তা দেবে।

Advertisment

IND W vs SL W Highlights, 4th T20I: 'লঙ্কাকাণ্ড' টিম ইন্ডিয়ার, ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত

কেন রেগে গেলেন হরমনপ্রীত

তবে এই ম্য়াচ চলাকালীন বেশ কয়েকবার মেজাজ হারালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। খেলা চলাকালীন সতীর্থ ক্রিকেটারদের তিনি বেশ কড়া ভাষায় বকাঝকাও করেন। হরমনপ্রীতের এই রুদ্রমূর্তি টেলিভিশন ক্যামেরার নজর এড়ায়নি। মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু, কী কারণে রেগে গিয়েছিলেন ভারতের কাপ্তান সাহেবা? ম্যাচ শেষ হতেই কারণটা নিজেই ফাঁস করলেন।

দেখে নিন ভিডিও:

Richa Ghosh, IND W vs SL W: ঝড়ের নাম রিচা ঘোষ, বাংলার মেয়ের হাতেই হল লঙ্কা দহন!

রবিবার (২৮ ডিসেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার পর হরমনপ্রীতকে প্রথম প্রশ্ন এটাই করা হয়েছিল যে তিনি কেন অমন রেগে গিয়েছিলেন। জবাবে খানিক হেসে তিনি বলেন, 'খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের থেকে আমরা ক্রমশ পিছিয়ে পড়ছিলাম। আমি চাইছিলাম, ম্যাচটা যেন নির্ধারিত সময়ের মধ্য়েই শেষ হয়। ইন-ফিল্ডের বাইরে আমরা ৩ ফিল্ডার রাখতে চাইনি। তবে আমি নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করছি।'  

Shafali Verma Record: ব্যাট হাতে রানের বন্যা, দুরমুশ করলেন শ্রীলঙ্কাকে! ভারতীয় ক্রিকেটে নয়া রেকর্ডের 'মালকিন' শেফালি বর্মা

প্রশংসা করলেন স্মৃতি শেফালির

এরপর ভারতীয় ব্যাটারদের প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়ে উঠলেন। হরমনপ্রীত বললেন, 'শেফালি এবং স্মৃতি দুজনেই অসাধারণ ব্যাটিং করেছেন। এজন্য ওদের একটা আলাদা কৃতিত্ব অবশ্যই প্রাপ্য। তবে আমি আর রিচা মিলে শেষটা বেশ ভাল করেছি। ভেবেছিলাম হারলিনকে ব্যাট করার একটা সুযোগ দেব। কিন্তু, গোটা পরিস্থিতি যেভাবে এগোল, তাতে রিচাকেই উপরে ব্য়াট করার জন্য পাঠাতে হল।' শেষকালে তিনি মজা করে বললেন, 'স্মৃতি এবং শেফালির জন্যই ব্যাট করার সুযোগ পায়নি হারলিন।' এটা বলে আবারও হেসে ফেলেন।

Harmanpreet Kaur: জ্বলে উঠলেন হরমনপ্রীত কৌর, বিশ্বরেকর্ড ছিনিয়ে ১৪০ কোটি দেশবাসীর মুখ উজ্জ্বল করলেন মহিলা ক্রিকেট তারকা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা সেঞ্চুরিয়ন পার্টনারশিপ এই ম্য়াচে ভারতের জন্য জয়ের ভিতটা শক্ত করে দিয়েছিল। প্রথম উইকেটে দুজনের মধ্যে গড়ে ওঠে ১৬২ রানের পার্টনারশিপ। ৭৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শেফালি বর্মা। অন্যদিকে, স্মৃতি মান্ধানা করলেন ৮০ রান। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ২২১ রান করে। মহিলা টি-২০ ক্রিকেট ইতিহাসে এটাই ভারতের সর্বাধিক রান। ইতিপূর্বে, টিম ইন্ডিয়া ৪ উইকেটে ২১৭ রান করেছিল। ২০২৪ সালে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সেই স্কোর কায়েম করেছিল। 

Harmanpreet Kaur Indian Women Cricket Team IND W vs SL W