Harmanpreet Kaur: ভারতীয় ক্রিকেটে ইতিহাস লিখেছেন হরমনপ্রীত, 'বিশেষ সম্মান' দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Harmanpreet Kaur: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল যে অসাধ্যসাধন করেছে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ইতিপূর্বে, তিনবার বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া উঠলেও, শেষ যুদ্ধে জয়লাভ করতে পারেনি। অবশেষে ২০২৫ সালে সেই স্বপ্নপূরণ হয়েছে।

Harmanpreet Kaur: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল যে অসাধ্যসাধন করেছে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ইতিপূর্বে, তিনবার বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া উঠলেও, শেষ যুদ্ধে জয়লাভ করতে পারেনি। অবশেষে ২০২৫ সালে সেই স্বপ্নপূরণ হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
JAdavpur University and Harmanpreet Kaur

হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডি.লিট উপাধি দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

Harmanpreet Kaur: সম্প্রতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। এই দলকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত কৌর। আর সেকারণেই হরমনপ্রীতকে সাম্মানিক ডি.লিট উপাধি দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এই ব্যাপারে ইতিমধ্যে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই অনুষ্ঠানেই হরমনপ্রীতকে সম্মানিত করা হবে।

Advertisment

সম্প্রতি একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকটি ডেকেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন ডিনরা। সেখানে হরমনপ্রীত কৌরকে ডি.লিট সম্মান দেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছিল। 

Harmanpreet Kaur: ব্যক্তিগত আক্রোশেই 'অপমান' হরমনপ্রীতকে? বাংলাদেশ অধিনায়কের নিন্দায় সমালোচনার ঝড়

Advertisment

সম্মতি দিয়েছেন রাজ্যপাল

এরপর গত বুধবার এই বিষয়টি বিশ্ব বিদ্যালয়ের আচার্য্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে জানান চিরঞ্জীব ভট্টাচার্য। রাজভবনে একটি বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। সংবাদমাধ্যম সূত্রের খবর, রাজ্যপাল এই বিষয়ে সম্মতি প্রদান করেছেন। এরপর থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

Harmanpreet Kaur Wax Statue: দেশকে জিতিয়েছেন বিশ্বকাপ, লিখেছেন ইতিহাস! হরমনপ্রীতকে নিয়ে এবার এল বিশাল খবর

সংবাদসংস্থা পিটিআইকে বিশ্ব বিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন, গত বুধবার রাজভবনে বিশ্ব বিদ্যালয়ের আচার্য্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে চিরঞ্জীব ভট্টাচার্য্যের একটি বৈঠক হয়েছে। এই বৈঠকেই হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডি.লিট দেওয়ার প্রস্তাবটি তিনি পেশ করেছিলেন। রাজ্যপাল মৌখিকভাবে এই ব্যাপারে সম্মতি প্রদান করেছেন।

পাশাপাশি নোবেল পুরস্কারজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে।

Harmanpreet Kaur Latest News: হরমনপ্রীতকে নিয়ে 'বড় খবর', শুনলে আপনারও হৃদয় ভাঙবে!

হারের হ্যাটট্রিক, বিশ্বকাপ জয়

হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল যে অসাধ্যসাধন করেছে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ইতিপূর্বে, তিনবার বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া উঠলেও, শেষ যুদ্ধে জয়লাভ করতে পারেনি। এবারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার যাত্রাপথ যে একেবারে মসৃণ ছিল না, তা বলা যেতেই পারে। গ্রুপ পর্বে পরপর তিনটে ম্য়াচ হেরে তারা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল।

Harmanpreet Kaur World Cup 2025 Win: হরমনপ্রীতদের বিশ্বজয়, চমকে যাওয়ার মত এসব পেল নতুন প্রজন্ম?

অবশেষে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে নিউজিল্যান্ডকে হারানোর পর টিম ইন্ডিয়াকে আর ফিরে তাকাতে হয়নি। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা বদলা নেয়। অবশেষে ফাইনাল ম্য়াচে খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্য়াচে ৫২ রানে জয়লাভ করে ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নয়া অধ্যায় লিখে ফেলেন হরমনপ্রীতরা।

Harmanpreet Kaur Jadavpur University Indian Women Cricket Team