women's international Cricket: বিশ্বকাপ জয়ের পর নতুন অধ্যায়ের শুরুতেই বিরাট চমক, প্রথম ভারতীয় 'তারকা' হিসেবে আন্তর্জাতিক মাইলফলক অর্জন

Harmanpreet Kaur: ২১ শে ডিসেম্বর, রবিবার বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

Harmanpreet Kaur: ২১ শে ডিসেম্বর, রবিবার বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Harmanpreet Kaur (6)

ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur women's international Cricket: ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌর। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মাইলফলক অর্জন করলেন ভারতীয় মহিলা দলের এই তারকা।  

Advertisment

২১ শে ডিসেম্বর, রবিবার বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইতিহাস গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই ম্যাচে অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০টি ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নজির গড়লেন। মহিলাদের ক্রিকেটে এই কৃতিত্ব অর্জনকারী হিসেবে তিনি দ্বিতীয়, নিউজিল্যান্ডের অভিজ্ঞ সুজি বেটসের পরই এই তালিকায় নাম লেখালেন হরমনপ্রীত।

গত মাসে বিশ্বকাপ জয়ের পর এটিই ছিল হরমনপ্রীত কৌর ও ভারতীয় দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সঙ্গে সঙ্গেই তিনি মাইলফলক স্পর্শ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে রয়েছেন সুজি বেটস। তিনি মোট ৩৫৫ ম্যাচ খেলেছেন, তার ঠিক পরেই ৩৫০ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন হরমনপ্রীত কৌর। এই তালিকায় এরপর রয়েছেন এলিস পেরি (৩৪৭), মিতালি রাজ (৩৩৩) এবং সোফি ডিভাইন (৩০৫ ম্যাচ)।

অপরদিকে ভাঙা মন নিয়েই মাঠে নেমেছিলেন তিনি, কিন্তু ব্যাট হাতে নামতেই ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ধরেন স্মৃতি মান্ধানা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৮তম রান পূর্ণ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪,০০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ভারতীয় ওপেনার। এই কীর্তির সঙ্গে সঙ্গে রোহিত শর্মা ও বিরাট কোহলির 'এলিট ক্লাবে'ও প্রবেশ করলেন স্মৃতি।

বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় ভারত। ম্যাচে স্মৃতি মান্ধানা করেন ২৫ রান, কিন্তু সেই ইনিংসের প্রতিটি রানই ছিল ঐতিহাসিক। পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এই ম্যাচেই প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামেন তিনি। ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়েও মাঠে নেমে বিশ্বরেকর্ড গড়ে মানসিক দৃঢ়তার দৃষ্টান্ত স্থাপন করেন ভারতীয় তারকা।

১৮তম রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪,০০০ রান সম্পূর্ণ করেন স্মৃতি মান্ধানা। এর মাধ্যমে তিনি মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৪,০০০ রান পূর্ণকারী ব্যাটসম্যান হয়ে ওঠেন। এই নজির গড়তে স্মৃতি খেলেছেন মাত্র ৩,২২৭ বল, যেখানে আগের রেকর্ডধারী নিউজিল্যান্ডের সুজি বেটসের লেগেছিল ৩,৬৭৫ বল।

আরও পড়ুন- ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল, জয়ের পরও কেন অসন্তোষ প্রকাশ হরমনপ্রীতের?

আরও পড়ুন- এশিয়া কাপ ফাইনালে ভরাডুবি ভারতের, নেপথ্যে কোন চার বড় কারণ, সমীর মিনহাসের বিধ্বংসী ইনিংসে কার্যত শেষ টিম ইন্ডিয়া

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

আরও পড়ুন- Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

আরও পড়ুন-Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

আরও পড়ুন-Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

Harmanpreet Kaur