Harshit Rana: আচমকা 'দুঃসংবাদ' ভারতীয় ক্রিকেট শিবিরে, হর্ষিতের সামনে চরম বিপদ!

Harshit Rana News: টিম ইন্ডিয়ার পেস বোলার হর্ষিত রানার উপর আচমকা নেমে এসেছে শাস্তির খাড়া। খেলা চলাকালীন 'রোয়াব' দেখানোর কারণে এবার তিনি নিজের বিপদ কার্যত নিজেই ডাকলেন।

Harshit Rana News: টিম ইন্ডিয়ার পেস বোলার হর্ষিত রানার উপর আচমকা নেমে এসেছে শাস্তির খাড়া। খেলা চলাকালীন 'রোয়াব' দেখানোর কারণে এবার তিনি নিজের বিপদ কার্যত নিজেই ডাকলেন।

author-image
Koushik Biswas
New Update
Harshit Rana (8)

টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি হর্ষিত রানা

Harshit Rana: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) পেস বোলার হর্ষিত রানার উপর আচমকা নেমে এসেছে শাস্তির খাড়া। খেলা চলাকালীন 'রোয়াব' দেখানোর কারণে এবার তিনি নিজের বিপদ কার্যত নিজেই ডাকলেন। এই খারাপ আচরণের জন্য আইসিসি (ICC) ইতিমধ্যে হর্ষিতকে সাবধান করে দিয়েছে। সেইসঙ্গে হর্ষিতের খাতায় যুক্ত করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে আয়োজিত প্রথম ওয়ানডে ম্য়াচে দিবল্ড ব্রেভিসকে আউট করেছিলেন হর্ষিত রানা। এরপর তিনি প্রোটিয়া ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন। উল্লেখ্য, প্রথম ওয়ানডে ম্য়াচে হর্ষিত দুর্দান্ত বল করেন। তিনি মোট ৩ উইকেট শিকার করেছিলেন। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট দল ১৭ রানে জয়লাভ করে।

Advertisment

Ind vs SA Live Updates, 2nd ODI: শুরুতেই আউট রোহিত শর্মা, ব্যাট হাতে নামলেন বিরাট

শাস্তি পেলেন হর্ষিত রানা

প্রথম ওয়ানডে ম্য়াচে অহেতুক আগ্রাসন দেখানোর কারণেই হর্ষিত রানাকে শাস্তি দিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঁচি ওয়ানডে ম্য়াচে হর্ষিত কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘন করেন। আর সেকারণে তাঁর খাতায় একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২২ ওভারে দিবল্ড ব্রেভিসকে আউট করেছিলেন হর্ষিত রানা। এরপর তিনি আগ্রাসী ভঙ্গিতে ব্রেভিসকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত করেন।

Advertisment

IND vs SA 2nd ODI, Live Streaming Details: ক'টা থেকে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে? না জানলে মিস করবেন

হর্ষিতের এই আচরণকে আইসিসি 'আগ্রাসী' তকমা দিয়েছে। আর সেকারণে এই ভারতীয় পেস বোলারকে শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, হর্ষিতও ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। প্রথম ওয়ানডে ম্য়াচে হর্ষিত বল হাতে আগুন পারফরম্য়ান্স করেন। তিনি ১০ ওভারের স্পেলে ৬৫ রান খরচ করে ৩ উইকেট নিজের ঝুলিতে পুরে নেন।

IND vs SA 2nd ODI, Pitch Report: রানের ফুলঝুরি না উইকেটের বন্যা, কোন রহস্য লুকিয়ে রায়পুরের উইকেটে?

দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ব্যাট করতে নেমেছে ভারত

ইতিমধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে খেলতে নেমেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এই ম্য়াচটি রায়পুরের বীর শহিদ নারায়ণ সিং ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। টস হেরে ব্যাট করতে নেমেছে ভারত। শুরু থেকে বেশ ভালোই ব্যাট করছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, ১৪ রান করে তাঁকে ফিরে যেতে হয়। ৫ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল এক উইকেট হারিয়ে ৪০ রান করেছে।

ICC Indian Cricket Team Harshit Rana IND vs SA