Hugh Morris Passed Away: শোকে ডুবল ক্রিকেট বিশ্ব, চিরনিদ্রার দেশে ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার

Hugh Morris Passed Away: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার হিউ মরিস। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন।

Hugh Morris Passed Away: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার হিউ মরিস। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Hugh Morris Passed Away

ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার হিউ মরিস

Hugh Morris: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইংল্যান্ড ক্রিকেট দলের (England Cricket Team) প্রাক্তন ওপেনার হিউ মরিস। বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন। শেষপর্যন্ত হেরে গেলেন মরিস। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৯১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডেবিউ করেছিলেন এই প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওই সিরিজ ২-২ ব্যবধানে ড্র করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। মরিসের জন্যই ওভালে আয়োজিত শেষ টেস্ট ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দল জয়লাভ করেছিল।

Advertisment

আরও পড়ুন:

England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া

৬২ বছর বয়সে পার্থিব জগতকে বিদায় জানালেন হিউ মরিস

২০২১ সালে মরিস জানতে পারেন যে তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছে। তবে দুঃখের বিষয়, এমন একটা সময় তিনি জানতে পারলেন যখন তাঁর লিভার একেবারে খারাপ হয়ে গিয়েছে। ২০২২ সালে চিকিৎসা চলাকালীন তিনি MBE পুরস্কারও পেয়েছিলেন। এরপর ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে তিনি পরাজয় স্বীকার করলেন। ইংল্যান্ড ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। আর সেকারণে সকলেই শোকজ্ঞাপন করছেন।

আরও পড়ুন:

Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

ক্রিকেটে হিউ মরিসের অবদান

২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত হিউ মরিস দলের ম্য়ানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। ইতিমধ্যে ইংল্যান্ড লাগাতার তিনবার অ্যাসেজ সিরিজে জয়লাভ করেছিলেন। এমনকী, ২০১০ টি-২০ বিশ্বকাপের খেতাবও জিতেছিল ইংল্যান্ড। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি ইংল্যান্ড এ দলের হয়ে অধিনায়কত্বও করেন। এছাড়া শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু, গ্ল্যামরগান ক্রিকেটে তাঁর অবদানের কথা কেউ ভুলতে পারবে না।

আরও পড়ুন:

Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে

১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন মরিস। মাত্র ১৭ বছর বয়সে তিনি গ্ল্যামরগানের হয়ে ডেবিউ করেছিলেন। এরপর টানা ১৭ বছর এই ক্লাবের হয়ে খেলেন তিনি। প্রসঙ্গত, প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ৩০০-র বেশি ম্য়াচ খেলেছেন। করেছেন ১৯,৭৮৫ রান। অবশেষে ১৯৯৭ সালে তিনি অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন। রিটায়ারমেন্টের পর টানা ১৬ বছর ECB-র বিভিন্ন আধিকারিক পদে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল।

England Cricket Team Hugh Morris