ICC Slams Bangladesh Cricket Board: মিথ্যে কথা বলছে বাংলাদেশ! অবশেষে বোমা ফাটাল আইসিসি-র

ICC slams BCB: ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিথ্যে কথা বলে লোকজনকে বোকা বানাতে শুরু করেছে। অন্তত তেমনটাই দাবি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ICC slams BCB: ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিথ্যে কথা বলে লোকজনকে বোকা বানাতে শুরু করেছে। অন্তত তেমনটাই দাবি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh cricket

আসিফ নজরুলকে কার্যত মিথ্যেবাদী বলল আইসিসি

Bangladesh Cricket: ভারত এবং বাংলাদেশের (India vs Bangladesh) মধ্যে ক্রিকেট নিয়ে ঝামেলা এখনও অব্যাহত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিকে তো ভারতের মাটিতে ২০২৬ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে চায় না। তার উপর মিথ্যে কথা বলে লোকজনকে বোকা বানাতে শুরু করেছে। বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) ইতিপূর্বে জানিয়েছিলেন, ভারতে যে নিরাপত্তার অভাব রয়েছে সেকথা মেনে নিয়েছে আইসিসি। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই দাবিকে একেবারেই খন্ডন করেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন কোনও কথাই হয়নি।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy: যাবতীয় লম্ফঝম্প এবার বন্ধ, টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

বাংলাদেশের 'মিথ্যে', পর্দাফাঁস আইসিসি-র

আইসিসি-র পক্ষ থেকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ২০২৬ বিশ্বকাপে নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে যেতে চাইছে না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখনও পর্যন্ত তারা লিখিতভাবে কিছুই জানায়নি। সঙ্গে আরও যোগ করা হয়েছে, এই ব্যাপারে তারা আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি প্রকাশ করবে।

আরও পড়ুন:

Bangladesh Cricket: বাংলাদেশকে এবার ভাতে মারতে চাইছে ভারত? নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মিথ্যে খবর ছড়াচ্ছেন আসিফ নজরুল 

ইতিপূর্বে সোমবার আসিফ নজরুল জানিয়েছিলেন, তাদের তরফ থেকে আইসিসি-কে একটি চিঠি পাঠানো হয়েছে। এরপর আইসিসি নিরাপত্তা দল একটি পাল্টা চিঠি পাঠায়। সেখানে নাকি উল্লেখ করা হয়েছে, যদি এই তিনটে ঘটনা সত্যি হয়, তাহলে ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সত্যিই চিন্তার একটা বিষয় রয়েছে। প্রথমত যদি মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট দলে শামিল করা হয়। দ্বিতীয়ত যদি বাংলাদেশী ক্রিকেট সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে ভারতের রাস্তায় ঘোরাফেরা করে। এছাড়া বাংলাদেশের নির্বাচন আসন্ন হওয়ার কারণে ক্রিকেট দলের উপর বিপদের একটা সমূহ সম্ভাবনা রয়েছে। তবে আইসিসি ইতিমধ্যেই নজরুলের এই দাবিকে খন্ডন করেছে।

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy Update: আদৌ টি-২০ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? সামনে এল চাঞ্চল্যকর আপডেট

রিলিজ করে দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশ পেয়ে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে। এরপর নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটি চিঠি লিখেছিল। দাবি করা হয়েছিল, ভারত থেকে তাদের ভেন্যু সরিয়ে যেন শ্রীলঙ্কায় করা হয়।

Asif Nazrul ICC T20I World Cup 2026 India vs Bangladesh Bangladesh Cricket