ICC T20I World Cup 2026: 'ফাইনালে ভারতকে হারালেই...', আজও প্রতিহিংসায় জ্বলছেন এই তারকা ক্রিকেটার!

ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট। ইতিমধ্যে প্রত্যেকটা দল শেষমুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট। ইতিমধ্যে প্রত্যেকটা দল শেষমুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
IND vs SA T20I World Cup Final 2024

২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল টিম ইন্ডিয়া

ICC T20I World Cup 2026: হাতে আর একমাসেরও কম সময় বাকি রয়েছে। তারপরই শুরু হবে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) যে খেতাব জয়ের অন্যতম দাবিদার, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। 

Advertisment

Indian Cricket Team Fixture: ২০২৬ জানুয়ারিতে মোট ৮ ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া, এখনই নোট করে নিন তারিখ

প্রসঙ্গত, ২০২৪ সালে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টের (ICC T20I World Cup 2024) খেতাব জয় করেছিল। ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে (IND vs SA) পরাস্ত করে ১৭ বছরের খরা কাটিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সামনে প্রথম আইসিসি ট্রফি জয়ের একটা সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, সেই সুযোগ শেষপর্যন্ত হাতছাড়া হয়ে যায়। আর সেকারণেই প্রতিহিংসার আগুনে আজও জ্বলছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের এক প্রাক্তন অধিনায়ক। জানিয়েছেন, ফাইনাল ম্য়াচে ভারতকে হারাতে না পারলে যেন শান্তি পাচ্ছেন না তিনি।

Happy New Year 2026, Indian Cricket Team Fixture: নতুন বছরে কতগুলো ম্যাচ খেলবেন রোহিত-বিরাট? দেখে নিন একনজরে

ভারতের বিরুদ্ধে বদলা নিতে চান গ্রায়েম স্মিথ!

২০২৪ টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল। কিন্তু, টিম ইন্ডিয়া প্রোটিয়াদের মুখ থেকে কার্যত জয়ের গ্রাস কেড়ে নেয়। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে স্মিথ জানিয়েছেন, আপাতত তাঁর ইচ্ছা যে দক্ষিণ আফ্রিকা যেন ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয় করে।

Indian Cricket Team: পুড়ে ছারখার লঙ্কা সাম্রাজ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

স্মিথ বললেন, 'আমি চাই, ভারতকে যেন আমরা ফাইনালে হারাতে পারি। ভারতীয় ক্রিকেটারদের কখনই দুর্বল ভাবা উচিত নয়। এবার তো ওদের দেশেই বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ভারতীয় ক্রিকেটে আপাতত একটা ট্রানজ়িশন পর্ব চলছে। গৌতম গম্ভীর এবং সিনিয়র ক্রিকেটাররা কীভাবে এই বিষয়টা সামলান, সেটাই আপাতত দেখার। যদি টিম ইন্ডিয়া টপ ৪-য়ে না উঠতে পারে, তাহলেই আমি সবচেয়ে বেশি অবাক হব।'

কীভাবে খুলবে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের রাস্তা?

গ্রায়েম স্মিথ জানালেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের মিডল অর্ডার জ্বলে উঠতে পারে, তাহলে বাকি রাস্তাটা তাদের জন্য মসৃণ হয়ে যাবে। স্মিথের কথায়, 'ভারতীয় উইকেটে স্পিন বোলিং খেলার দক্ষতা আমাদের দলের মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে রয়েছে। আমার অন্তত সেকথাই মনে হয়। আর সেকারণেই আশা করছি, এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে আমরা ভাল পারফরম্য়ান্স করতে পারব।'

Indian Cricket Team: কোহিনূর ফেরত পেল ভারত, কামব্যাকেই 'ধামাকা' এই তারকা ক্রিকেটারের!

টি-২০ বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:

এইডেন মারক্রাম (অধিনায়ক), করভিন বশ, ডিবল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টোনি ডি জ়োরজ়ি, ডোনেভান ফেরেরা, মার্কো জেনসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কোয়েনা মফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিক নোর্কিয়া, কাগিসো রাবাডা, জেসন স্মিথ।

Indian Cricket Team ICC T20I World Cup 2026 ICC T20I World Cup 2024 IND vs SA