/indian-express-bangla/media/media_files/2026/01/20/jio-hotstar-new-subscription-plan-2026-01-20-13-14-16.jpg)
টি-২০ বিশ্বকাপের আগে সামনে এল জিও হটস্টারের নয়া সাবস্ক্রিপশন প্ল্যান
ICC T20 World Cup 2026: ভারতের ক্রিকেট দল বর্তমানে নিউজিল্য়ান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে সিরিজ খেলছে। ওয়ানডে সিরিজের পর আপাতত সকলের নজর টি-২০ সিরিজের উপর রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই সিরিজ। এই সিরিজের সরাসরি সম্প্রচার জিও হটস্টারে (JIO Hotstar) করা হবে। তবে এই ম্য়াচ দেখার জন্য ফ্যানেদের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়। তবে এই সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) সমর্থকরা একটা বড়সড় ধাক্কা খেল। যদি আগামীদিনেও এই জিও হটস্টারেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা লাইভ খেলা দেখতে চান, তাহলে আরও বেশি পরিমাণে পকেট খালি করতে হবে। জিও হটস্টারের পক্ষ থেকে নতুন প্ল্যান ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি থেকে এই প্ল্যান লাগু হয়ে যাবে।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ হবে 'মহার্ঘ্য'
ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ ম্য়াচেরই সম্প্রচার স্বত্ত্ব স্টার স্পোর্টসের হাতে থাকে। আর সেকারণে ওটিটি প্ল্যাটফর্মে এই ম্য়াচ জিও হটস্টারে দেখতে পাওয়া যায়। এবার এই অ্যাপের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আলোচনা করা যাক। নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে টাকার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। মোবাইল প্ল্যানের খরচ আগের মতোই আছে। কিন্তু, সুপার এবং প্রিমিয়াম প্যাকেজ অনেকটাই বেড়ে গিয়েছে। আগে প্রিমিয়াম সাবস্ক্রিপশন যেখানে ১,৪৯৯ টাকায় পাওয়া যেত, এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে ২,১৯৯ টাকা। পাশাপাশি বার্ষিক সুপার সাবস্ক্রিপশন প্যাকও ৮৯৯ টাকা থেকে ১,০৯৯ টাকা হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
ICC T20I World Cup 2026: 'ফাইনালে ভারতকে হারালেই...', আজও প্রতিহিংসায় জ্বলছেন এই তারকা ক্রিকেটার!
দেখে নিন, সম্পূর্ণ সাবস্ক্রিপশন প্ল্যান:
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/01/20/g_fxc3pxyaa-k0s-2026-01-20-13-16-06.png)
টি-২০ বিশ্বকাপ থেকে আইপিএল পর্যন্ত হবে প্রসারিত
এই বছরটা যে ক্রিকেট সমর্থকদেরই বছর হতে চলেছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। আপাতত মহিলা প্রিমিয়ার লিগ চলছে জোরকদমে। পাশাপাশি পুরুষ ক্রিকেট দলও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে। এই ম্য়াচগুলোর সরাসরি সম্প্রচার জিও হটস্টারেই করা হচ্ছে। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেরও লাইভ স্ট্রিমিংও এই প্ল্যাটফর্মে চলছে।
আরও পড়ুন:
ICC T20I World Cup 2026: তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের? টি-২০ বিশ্বকাপের আগে নয়া টুইস্ট
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের লাইভ অ্যাকশনও জিও হটস্টারে দেখতে পাওয়া যাবে। এরপর আয়োজন করা হবে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট। এছাড়াও টিম ইন্ডিয়ার একাধিক সিরিজও এই প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে। এই পরিস্থিতিতে সাবস্ক্রিপশন প্ল্যানের পরিবর্তন ভারতীয় ক্রিকেট সমর্থকদের অবশ্যই একটা বড়সড় ধাক্কা দিতে পারে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us