ICC T20 World Cup 2026 Semi-Finals: সেমিফাইনালে কখন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড ম্য়াচ? জেনে নিন সঠিক সময়

ICC T20I World Cup 2026 Semi Final: চলতি বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

ICC T20I World Cup 2026 Semi Final: চলতি বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
Suryakumar Yadav and Harry Brook

সূর্যকুমার যাদব এবং হ্যারি ব্রুক

ICC T20I World Cup 2026: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। রবিবার (১ মার্চ) তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত এই ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছিলে। এই হাইভোল্টেজ ম্য়াচে টিম ইন্ডিয়ার হয়ে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্য়াটিং পারফরম্য়ান্স করলেন। ৯৭ রানে অপরাজিত থাকে তিনি টিম ইন্ডিয়াকে জেতান তিনি। সেইসঙ্গে কনফার্ম করলেন সেমিফাইনালের টিকিটও। এবার এই টুর্নামেন্টে সেমিফাইনালের পূর্ণাঙ্গ সূচি প্রস্তুত হয়ে গিয়েছে। আসুন, শিডিউল এবং ভেন্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক।

Advertisment

আরও পড়ুন:

Hardik Pandya Girlfriend: ভারত জিততেই বাঁধ ভাঙল উচ্ছ্বাস, বিমানবন্দরে গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরলেন হার্দিক

সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া

২০২৬ টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্য়াচটি আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৫ মার্চ আয়োজন করা হবে। দুই দলের মধ্যে আয়োজিত এই সেমিফাইনাল ম্য়াচটি মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে। বাকী ম্যাচগুলোর মতোই এই খেলাটিও সন্ধ্যা ৭টা থেকেই শুরু হবে। আর সাড়ে ৬টায় হবে টস। 

Advertisment

আরও পড়ুন:

T20 World Cup 2026 Team India Semifinal: ভারত সেমিফাইনালে উঠতেই টিভি ভাঙল পাকিস্তানে, লাইভ শো'য়ে ভাঁড়ামো সঞ্চালকের!

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে, ২০২২ এবং ২০২৪ সালের সেমিফাইনাল ম্য়াচে ব্রিটিশদের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নেমেছিল ভারত। ২০২২ সালে ভারতকে হারিয়েই ফাইনালের টিকিট কনফার্ম করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। যদিও ২০২৪ সালে টিম ইন্ডিয়া সেই বদলা সুদে-আসলে উসুল করে নেয়।

আরও পড়ুন:

India in World Cup Semifinal: নাক কেটেও শিক্ষা হয়নি আমিরের, সেমিফাইনালের আগে ফের উগরে দিলেন বিষ!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া

এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি আগামী বুধবার অর্থাৎ ৪ মার্চ আয়োজন করা হবে। প্রথম সেমিফাইনাল ম্যাচে দুই দল কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে খেলতে নামবে। এই ম্য়াচের পরই স্পষ্ট হয়ে যাবে, প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে প্রথম কোন দল নাম লেখাবে? আপাতত ২ দলই লড়াইয়ের অপেক্ষা করছে।

আরও পড়ুন: 

India in World Cup Semifinal: নাক কেটেও শিক্ষা হয়নি আমিরের, সেমিফাইনালের আগে ফের উগরে দিলেন বিষ!

তৃতীয়বার খেতাব জিতবে ভারতীয় ক্রিকেট দল?

ভারতীয় ক্রিকেট দল আপাতত তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের দিকেই তাকিয়ে রয়েছে। আর সেই লক্ষ্যপূরণ করতে গেলে সূর্যকুমার যাদবদের আর মাত্র ২ ম্য়াচ জিততে হবে। প্রসঙ্গত, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল রোহিত শর্মার দল। যদিও ২০০৭ সালে প্রথমবার টিম ইন্ডিয়া এই ২০ ওভারের বিশ্বকাপ জিতেছিল। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

ICC T20I World Cup 2026 Indian Cricket Team India vs England