/indian-express-bangla/media/media_files/2025/10/29/suryakumar-yadav-6-2025-10-29-18-10-04.jpg)
সূর্যকুমার যাদব এবং শুভমান গিল
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সি উদ্বোধন হয়ে গেল। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ রায়পুরে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ইনিংস ব্রেক চলাকালীন বিসিসিআই (BCCI) টিম ইন্ডিয়ার জার্সি উদ্বোধন করল। শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এই জার্সি প্রকাশ্যে আনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া এবং সহ সভাপতি রাজীব শুক্লা।
Ind vs SA Live Updates, 2nd ODI: প্রথম উইকেট হারাল আফ্রিকা, আগুন বোলিং আর্শদীপের
উপস্থিত ছিলেন রোহিত শর্মা এবং তিলক বর্মাও
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আপাতত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ খেলা হচ্ছে। এই ম্য়াচ চলাকালীন রোহিত শর্মা এবং তিলক বর্মাকেও সম্মানিত করা হল। রোহিত শর্মা এবং তিলককে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। জার্সির সঙ্গে তাঁদের ফোটোশ্যুটও করা হয়। প্রসঙ্গত, রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয় করেছিল। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডও ঘোষণা করা হল।
দেখে নিন ভিডিও:
Adidas just dropped the brand new T20 jersey 😍 #T20Jersey#adidasIndiapic.twitter.com/3iu0IQUp27
— Johns. (@CricCrazyJohns) December 3, 2025
IND vs SA 2nd ODI, Live Streaming Details: ক'টা থেকে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে? না জানলে মিস করবেন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।
Ruturaj Gaikwad Century: টিম ইন্ডিয়ায় রুতু'রাজ', শতরানে যোগ্য জবাব সমালোচকদের
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া
২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল আগামী ৭ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু করবে। প্রথম ম্য়াচটি তাদের খেলতে হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্য়াচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে। গ্রুপ এ'তে নিজেদের তৃতীয় ম্য়াচটি ভারতীয় ক্রিকেট দল খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে। আর গ্রুপ পর্বের শেষ ম্য়াচটি খেলতে নামবে ১৮ ফেব্রুয়ারি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্য়াচই ভারত সন্ধ্যা ৭টা থেকে শুরু করবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us