ICC T20I World Cup 2026: তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের? টি-২০ বিশ্বকাপের আগে নয়া টুইস্ট

ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২ বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ড সিরিজই টিম ইন্ডিয়ার কাছে স্কোয়াড পরখ করার শেষ সুযোগ হতে চলেছে।

ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২ বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ড সিরিজই টিম ইন্ডিয়ার কাছে স্কোয়াড পরখ করার শেষ সুযোগ হতে চলেছে।

author-image
Koushik Biswas
New Update
Ishan Kishan and Tilak Varma

ঈশান কিষান এবং তিলক বর্মা

ICC T20I World Cup 2026: শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ওয়ানডে সিরিজ। এই সিরিজে সকলের নজর থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিলের উপর। তবে এরই ফাঁকে আন্তর্জাতিক টি-২০ সিরিজ়ের কথাও মাথায় রাখতে হবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের। বিশ্বকাপের আগে এটাই টিম ইন্ডিয়ার কাছে শেষ ওয়ার্ম-আপের সুবর্ণ সুযোগ। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিরিজ শুরু হতে চলেছে।

Advertisment

আরও পড়ুন:

Ishan Kishan Scored Century: টি-২০ বিশ্বকাপে সুযোগ পেতেই তুফানি ব্যাটিং, ধামাকাদার শতরান হাঁকালেন ভারতের এই তারকা ক্রিকেটার

প্রথম তিনটি টি-২০ ম্য়াচে খেলবেন না তিলক

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে কিউয়ি দলের বিরুদ্ধে প্রথম তিনটে টি-২০ ম্য়াচে খেলবেন না তিলক বর্মা (Tilak Varma)। বোর্ডের কথা অনুসারে, আগামী ১০ দিনের মধ্যে তিলকের রিকভারি শুরু হয়ে যাবে। এরপর থেকে তিনি ধীরে ধীরে স্কিল ট্রেনিং শুরু করবেন। আর সেকারণেই হয়ত BCCI-এর পক্ষ থেকে শ্রেয়স আইয়ার কিংবা রজত পতিদারকে ডাকা হয়নি। বোর্ড আপাতত নিশ্চিত যে বিশ্বকাপ শুরুর আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন তিলক।

আরও পড়ুন:

Ishan Kishan: কোন জাদুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক? দল ঘোষণা হতেই মুখ খুললেন ঈশান কিষাণ

সূর্যকুমার যাদবের কাছে সুযোগ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টি-২০ সিরিজটা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছেও লিটমাস টেস্টের সামিল। এই সিরিজ়ে তিনি নিজের হারানো ব্যাটিং ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করবেন। তিলকের অনুপস্থিতিতে সূর্য নিজেই ৩ নম্বর পজ়িশনে ব্যাট করতে পারেন। সেক্ষেত্রে তাঁর কাছে ফের ব্যাটিং ছন্দ ফিরে পাওয়ার সুযোগ থাকবে। সূর্যের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এর থেকে ভাল সুযোগ আর আসবে না। যদিও ভারতীয় ক্রিকেট দলকে তিনি দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছেন। তবে রান করাটাও সমানভাবে দরকার। বড় ইনিংস খেলা দরকার। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দল একটা আলাদা স্বস্তি পাবে। আর টি-২০ বিশ্বকাপের আগে এটাই তাঁর কাছে নিজের যোগ্যতা প্রমাণের শেষ সুযোগ হতে চলেছে।

আরও পড়ুন:

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

ঈশান পেতে পারেন ৩ নম্বর জায়গাটা

ভারতীয় ক্রিকেট দলের হাতে আরও একটি বিকল্প রয়েছে। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া কোনও রিপ্লেসমেন্ট ঘোষণা করেনি। সেক্ষেত্রে ঈশান কিষানকে (Ishan Kishan) ৩ নম্বরে ট্রাই করা যেতেই পারে। এমন সিদ্ধান্তে টিম ইন্ডিয়া ২ সুযোগ পেতে পারে। প্রথমত, সূর্যকুমার যাদব ৪ নম্বরেই নিশ্চিন্তে ব্যাট করতে পারবেন। তাঁকে জায়গা পরিবর্তনের কোনও টেনশন নিতে হবে না। পাশাপাশি, ঈশানকেও একবার সুযোগ দিয়ে দেখা যেতে পারে। বর্তমানে ঈশান দুর্দান্ত ফর্মে রয়েছেন। সেক্ষেত্রে টি-২০ বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট হওয়ার জন্য তিলকও পর্যাপ্ত সুযোগ পাবেন।

আরও পড়ুন:

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

ঈশানের জন্য সুবর্ণ সুযোগ

ঈশান কিষানের জন্য এটা একটা বড় সুযোগ হতে পারে। এই সুযোগের জন্য়ই তিনি এতদিন ধরে অপেক্ষা করছিলেন। আচরণবিধি লঙ্ঘনের কারণে ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। তবে জাতীয় ক্রিকেট দলে কামব্যাক করার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন। মাথায় রাখতে হবে, ঘরোয়া ক্রিকেটে ঈশান ইতিমধ্যে আগুন পারফরম্যান্স করেছেন। সেকারণে একটা সুযোগ তো তাঁকে দেওয়া যেতেই পারে। শ্রেয়স এবং রজতকে এখনও পর্যন্ত ডাকা হয়নি। টিম ম্য়ানেজমেন্ট তিলকের রিকভারি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা ঈশানকেও পরখ করতে চায়।

Suryakumar Yadav Ishan Kishan Tilak Varma ICC T20I World Cup 2026 India vs New Zealand