ICC T20I World Cup 2026: বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেতে পারে টিম ইন্ডিয়া, ছিটকে যেতে পারেন এই ম্য়াচ উইনার!

ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগেই টিম ইন্ডিয়া বড়সড় বিপাকে পড়েছে। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগেই টিম ইন্ডিয়া বড়সড় বিপাকে পড়েছে। আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team (59)

বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন ওয়াশিংটন সুন্দর

ICC T20I World Cup 2026: আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আপাতত তারা ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলছে। চলতি সিরিজে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ৩-০ ব্যবধানে অপরাজেয় লিড নিয়ে ফেলেছে। তবে ইতিমধ্যে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট একটা বড়সড় ধাক্কা খেল।

Advertisment

ভারতের তারকা স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) নিয়ে একটা দুঃসংবাদ কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। সুন্দরের ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। এদিকে বিসিসিআই নির্দেশ দিয়েছে, সুন্দরের রিপ্লেসমেন্ট হিসেবে যেন একজন স্পিন অলরাউন্ডারকে প্রস্তুত করে রাখা হয়।

আরও পড়ুন:

Washington Sundar Injury Update: ভয়ানক চোটে কাবু ভারতের তারকা ক্রিকেটার, আদৌ খেলতে পারবেন টি-২০ বিশ্বকাপ?

বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন ওয়াশিংটন সুন্দর

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন ওয়াশিংটন সুন্দর। সুন্দরের ফিটনেস নিয়ে এখনও বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। সেকারণেই আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে তাঁর জায়গা না'ও হতে পারে।

আরও পড়ুন:

Washington Sundar Injury: ভাল নেই সুন্দর, দাঁতে দাঁত চেপে লুকোলেন কষ্ট! ভারতকে জেতালেও দুশ্চিন্তায় শুভমান

আপাতত বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস সার্টিফিকেট অর্জন করতে গিয়েছেন। অনেকেই মনে করছেন, রিয়ান পরাগের (Riyan Parag) ভাগ্যে হয়ত শিকে ছিঁড়তে পারে। সূত্রের খবর, রিয়ানকে নাকি প্রস্তুত থাকতে বলা হয়েছে। 

আরও পড়ুন:

Washington Sundar dismisses Rachin Ravindra: ওয়াশিংটনের 'হ্যাটট্রিক'! সিরিজে কিউই তারকার বিরুদ্ধে আগুন রেকর্ডে ঝড়, সুন্দর-কীর্তি এবার মুম্বইয়েও

অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটে রিয়ান পরাগকে দেখতে পাওয়া যায়নি। এমনকী, চোটের কারণে তিনি ঘরোয়া টুর্নামেন্টও খেলেননি। এবার হয়ত তাঁকে সরাসরি ২০২৬ টি-২০ বিশ্বকাপে দেখা যেতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টেই রিয়ান পরাগ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। আর সেকারণেই তিনি আপাতত দৌড়ে এগিয়ে রয়েছেন। 

আরও পড়ুন:

Washington Sundar: কোচ গম্ভীরের ভরসার প্রতিদান, খুশির জোয়ারে রোহিত বাহিনীকে ভাসালেন সুন্দর

ফিটনেসের উপর যথেষ্ট পরিশ্রম করছেন 

ওয়াশিংটন সুন্দরের জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে রবি বিষ্ণোইকে সুযোগ দেওয়া হয়েছে। সিরিজের তৃতীয় ম্য়াচে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্সও করেছেন। তবে ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য একজন অলরাউন্ডারের খোঁজে তল্লাশি চলছে। আর সেকারণেই রিয়ান পরাগ আপাতত দৌড়ে এগিয়ে রয়েছেন। সূত্রের খবর, আগামী ২৮ এবং ৩০ জানুয়ারি বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে ম্য়াচ খেলবেন পরাগ। এরপর ৩১ জানুয়ারি তিনি ফিটনেস রিপোর্ট পেতে পারেন। শোনা যাচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি তিনি মুম্বইয়ে টিম ইন্ডিয়ায় যোগ দিতে পারেন।

Indian Cricket Team Riyan Parag Washington Sundar ICC T20I World Cup 2026