IND vs AFG, ICC U19 World Cup 2026: সেমির লড়াইয়ে আজ সামনে আফগানিস্তান, দুরমুশ করতে প্রস্তুত ভারত

ICC U19 World Cup 2026: আপাতত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ গোধূলিবেলায় এসে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে আজ ভারত এবং আফগানিস্তান খেলতে নামছে।

ICC U19 World Cup 2026: আপাতত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ গোধূলিবেলায় এসে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে আজ ভারত এবং আফগানিস্তান খেলতে নামছে।

author-image
Koushik Biswas
New Update
India vs Afghanistan

আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল

ICC U19 World Cup 2026: ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আপাতত একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বুধবার অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ভারত (India U19 Cricket Team) এবং আফগানিস্তানের (India vs Afghanistan) মধ্যে আয়োজন করা হবে। এই ম্য়াচটি খেলা হবে জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে। এই ম্য়াচে যে দল জয়লাভ করবে, তারা আগামী ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে।  

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs PAK U19 Highlights: ভারতের হাতেই 'বধ' পাকিস্তান, সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল

ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। গ্রুপ বি'তে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে। ভারত ইতিপূর্বে আমেরিকা, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে হারিয়ে পায়ের তলার জমি শক্ত করেছিল। এরপর সুপার সিক্স পর্বেও তাদের দাপট অব্যাহত থাকে। প্রথম ম্য়াচে জিম্বাবোয়েকে ২০৪ রানের বড় ব্যবধানে পরাস্ত করে। এরপর নির্ণায়ক ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে 'সার্জিক্যাল স্ট্রাইক' করে জয়লাভ করে টিম ইন্ডিয়া। 

আরও পড়ুন:

IND U19 vs PAK U19: ঘটে গেল আজব কাণ্ড! পাক ব্যাটারকে আউট করেও 'হতাশ' ভারতীয় বোলার

কম যায় না আফগানিস্তানও

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। গ্রুপ পর্বে তারা লাগাতার ৩ ম্য়াচে জয়লাভ করে সুপার সিক্স পর্বে উঠেছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা হেরে যায়। কিন্তু, এই পরাজয়ের পর তারা দুর্দান্ত কামব্যাক করে। আয়ারল্যান্ডকে ১৯১ রানে হারিয়ে তারা সেমিফাইনালের আসন পাকা করে। অধিনায়ক মেহবুব খানের নেতৃত্বে আফগানিস্তান ক্রিকেট দল আপাতত আত্মবিশ্বাসী পারফরম্য়ান্স করছে।

আরও পড়ুন:

IND U19 vs PAK U19 Semifinal Qualification: কত ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানকে? জেনে নিন, সেমিফাইনালের জটিল অঙ্ক

কোথায় এবং কখন দেখবেন ভারত বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ম্য়াচ লাইভ:

ভারত বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ সেমিফাইনাল ম্য়াচের লাইভ টেলিকাস্ট টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে, মোবাইল এবং অনলাইনে দর্শকরা এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারে।

আরও পড়ুন:

IND U19 vs ZIM U19 Highlights: বিশ্বকাপে 'দুরমুশ' জিম্বাবোয়ে, কত রানে জিতল ভারত?

দুই দলের স্কোয়াড: 

ভারত - আয়ুশ মহাত্রে (অধিনায়ক), আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, দীপেশ দেবেন্দ্রন, মোহাম্মদ এনান, অ্যারন জর্জ, অভিজ্ঞান কুন্ডু, কিষাণ কুমার সিং, বিহান মলহোত্রা, উদ্ধব মোহন, হেনিল প্যাটেল, খিলান প্যাটেল, হরবংশ সিং, বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী।

আফগানিস্তান – মেহবুব খান (অধিনায়ক), খালিদ আহমেদজাই, উসমান সাদাত, ফয়জ়ল খান, উজেইরুল্লাহ নিয়াজাই, আজিজ মিয়া খিল, নাজিফ আমিরি, খাতির স্তানিকজাই, নুরিস্তানি, আবদুল আজিজ, সালাম খান, ওয়াহিদ জাদরান, জাইতুল্লাহ শাহীন, রোহুল্লাহ আরব, আকিল খান ওবায়েদ।

India vs Afghanistan India U19 Cricket Team ICC U19 World Cup 2026