/indian-express-bangla/media/media_files/2026/01/24/india-vs-pakistan-27-2026-01-24-14-31-35.jpg)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান
ICC U19 World Cup 2026: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল আপাতত দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। প্রথম ২ ম্য়াচে জয়লাভ করে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) ইতিমধ্যে পরবর্তী রাউন্ডে নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। যদিও শনিবার (২৪ জানুয়ারি) গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছে ভারত। বৃষ্টির কারণে এখনও পর্যন্ত এই ম্য়াচে টস আয়োজন করা সম্ভব হয়নি।
ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে মহারণের একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। লিগ পর্বে এই ২ দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামেনি। কিন্তু, আগামী পর্বে একটি সমীকরণ অবশ্য তৈরি হচ্ছে। যদিও হিসেবটা বেশ জটিল। আসুন, গোটা পরিস্থিতির উপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
আগামী পর্বে কনফার্ম ভারত-পাকিস্তানের টিকিট
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় বসেছে। আপাতত লিগ পর্ব একেবারে শেষের দিকে। ভারত এবং নিউজিল্যান্ড শনিবার গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নেমেছে। যদিও ২ দলই আগামী পর্বের টিকিট ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছে। আপাতত টিম ইন্ডিয়া গ্রুপ পর্বের শীর্ষেই রয়েছে। কিন্তু, শীর্ষস্থান ধরে রাখার জন্য আজকের ম্য়াচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে। তারপরই জানা যাবে, ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে আদৌ খেলতে নামবে কি না?
সহজ উপায়ে বুঝে নিন জটিল অঙ্ক
সুপার সিক্স পর্বে যে দলগুলো একে অপরের বিরুদ্ধে খেলবে, সেখানে একটা ছোট্ট টুইস্ট রয়েছে। যে দলগুলোর ঝুলিতে সমান পয়েন্ট থাকবে, তারা একে অপরের বিরুদ্ধে খেলতে পারবে না। একটা ছোট উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।
এই টুর্নামেন্টে পাকিস্তান গ্রুপ সি'তে রয়েছে। লিগ পর্বে পাকিস্তান তাদের প্রত্যেকটা ম্য়াচ ইতিমধ্যে খেলে ফেলেছে। বর্তমানে তারা লিগ টেবিলে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এবার পাকিস্তান গ্রুপ বি'র দলের সঙ্গে আর খেলবে না। অর্থাৎ ভারত যদি দ্বিতীয় স্থানেই থাকে, তাহলে আর পাকিস্তানের বিরুদ্ধে তাদের খেলা হবে না। যদিও প্রথম এবং তৃতীয় স্থানাধিকারীর সঙ্গে ম্যাচ হবে।
ভারত বনাম নিউজিল্যান্ড ম্য়াচের পরই নির্ধারিত হবে দিনক্ষণ
ভারতীয় ক্রিকেট দল ৪ পয়েন্ট সংগ্রহ করে আপাতত গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ড ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবাসরীয় ভারত-নিউজিল্যান্ড ম্য়াচে যে দল জয়লাভ করবে, তারা শীর্ষস্থানে পৌঁছে যাবে। ভারত জিতলে তারা এক নম্বর জায়গাটা ধরে রাখতে পারবে। তাহলেই একমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যে মহারণের সম্ভাবনা তৈরি হবে।
তবে যদি ভারত এই ম্য়াচটা হারে এবং বড় ব্যবধানে হারে, সেক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে নেমে আসবে। তাহলে আর ভারত বনাম পাকিস্তান ম্য়াচ হবে না। নিউজিল্যান্ড এই ম্য়াচে জয়লাভ করলে তারা ৪ পয়েন্ট সংগ্রহ করবে। সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেলবে ভারতকেও। কিন্তু, ভারতের নেট রানরেট অনেকটাই ভাল জায়গায় রয়েছে। এই পরিস্থিতিতে ভারত যদি বড় ব্যবধানে হারে, তাহলেই তারা দ্বিতীয় স্থানে নামবে। অর্থাৎ, সবকিছু আপাতত ভারত-নিউজিল্যান্ড ম্য়াচের উপরই নির্ভর করছে। আপডেট যাই হোক না কেন, সেই ব্যাপারে আমরা আপনাদের জানিয়ে দেব।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us