U19 WC 2026, India vs Pakistan: ভারত-পাকিস্তান 'মহারণে' বৃষ্টিই ভিলেন! ম্যাচ ভেস্তে গেলে কারা যাবে সেমিফাইনালে?

India vs Pakistan: আয়ুশ মহাত্রের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। এই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে রবিবার (১ ফেব্রুয়ারি) তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।

India vs Pakistan: আয়ুশ মহাত্রের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। এই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে রবিবার (১ ফেব্রুয়ারি) তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।

author-image
Koushik Biswas
New Update
IND U19 vs PAK U19

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারত-পাকিস্তান মহারণ

India vs Pakistan: আয়ুশ মহাত্রের নেতৃত্বে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। এই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে রবিবার (১ ফেব্রুয়ারি)  তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। ভারত বনাম পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্য়াচটি বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজন করা হবে। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই ম্য়াচের দিকেই তাকিয়ে রয়েছে।

Advertisment

আরও পড়ুন:

IND vs Pak Score Updates: দুবাইয়ে অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া ১৯১ রানে পাকিস্তানের কাছে পরাজিত

সেমিফাইনালের কথা মাথায় রেখে ২ দলের কাছেই ম্য়াচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করা হচ্ছে, দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। যদিও সমর্থকদের মনে একটা প্রশ্ন কাঁটার মতো বিঁধছে যে বৃষ্টির কারণে এই ম্য়াচটা ভেস্তে যাবে না তো? ভারত-পাকিস্তান ম্য়াচের দিন কেমন থাকবে ওয়েদার, আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন:

IND vs PAK U19 Asia Cup Final: বৈভবের আজ অগ্নিপরীক্ষা, ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচ, কখন কোথায় দেখবেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল?

IND U19 vs PAK U19: কেমন থাকবে বুলাওয়ার ওয়েদার?

স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচের দিন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। সারাদিন যথেষ্ট রোদের দেখা মিলবে। ম্য়াচ চলাকালীন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ঘণ্টায় ৩৭ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। সমর্থকদের জন্য সুখবর হল, এই ম্য়াচ চলাকালীন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই আপাতত নেই।

আরও পড়ুন:

IND vs PAK Controversy: শোধরাবে না পাকিস্তান, ভারতের সামনে ফের 'অসভ্য' ইঙ্গিত

ম্যাচ ভেস্তে গেলে কারা যাবে সেমিফাইনালে?

হতে পারে, ভারত বনাম পাকিস্তান ম্য়াচে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কিন্তু, প্রশ্ন হল যে অন্য কোনও কারণে যদি এই ম্য়াচটি ভেস্তে যায়, তাহলে কারা খেলবে সেমিফাইনাল ম্য়াচ? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্য়াচটা পাকিস্তানের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ সেমিফাইনালে উঠতে গেলে পাকিস্তানকে এই ম্য়াচে বড় ব্যবধানে জয়লাভ করতেই হবে। পাকিস্তানের বর্তমান অবস্থা এতটাই খারাপ যে শুধুমাত্র জয়ই যথেষ্ট নয়। নিজেদের নেট রানরেটও ভালমতো শোধরাতে হবে।

আরও পড়ুন:

IND vs PAK Live Streaming Details: আর নয় সোনি লিভ, এভাবেই ফ্রি'তে দেখুন ভারত-পাক লড়াই!

পাকিস্তানের ঝুলিতে এখনও পর্যন্ত ৪ পয়েন্ট এবং ১.৪৮৪ নেট রানরেট রয়েছে। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন দল টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজেয় তকমা ধরে রেখেছে। তারা ৬ পয়েন্টের পাশাপাশি ৩.৩৩৭ নেট রানরেট নিয়ে অনেকটাই ভাল জায়গায় রয়েছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল যদি হেরে যায়, তাহলেও সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে। অর্থাৎ, কোনও কারণে এই ম্য়াচটি যদি ভেস্তেও যায়, সেক্ষেত্রে ভারতই সেমিফাইনালে পৌঁছবে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: আয়ুশ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্রা, অ্যারন জর্জ, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, হেনিল প্যাটেল, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: সমীর মিনহাস, হামজা জহুর (উইকেটরক্ষক), উসমান খান, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ (অধিনায়ক), হুজৈফা এহসান, আলি হাসান বালোচ, আবদুল সুবহান, মোমিন কামার, মহম্মদ সায়াম, আলি রাজা।

India vs Pakistan India U19 Cricket Team ICC U19 World Cup 2026 IND U19 vs PAK U19