ICC U19 World Cup 2026, Team India Schedule: শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত?

ICC U19 World Cup 2026: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল কবে-কাদের বিরুদ্ধে খেলতে নামবে, আসুন একবার বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

ICC U19 World Cup 2026: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল কবে-কাদের বিরুদ্ধে খেলতে নামবে, আসুন একবার বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
New Update
Indian Cricket Team

গোটা বিশ্বকে আরও একবার শাসন করতে প্রস্তুত ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা

ICC U19 World Cup 2026: যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আগামী ১৫ জানুয়ারি এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে। এবার ১৬ বছরে পা রাখতে চলেছে এই টুর্নামেন্ট। জ়িম্বাবোয়ে এবং নামিবিয়া এবারের এই বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করতে চলেছে। একাধিক বড় দলের পাশাপাশি বেশ কয়েকটি উদীয়মান দলও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আসুন, তাহলে জেনে নেওয়া যাক টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) কবে-কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে। বিগত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে এই প্রশ্নটি উঁকি দিতে শুরু করেছে।

Advertisment

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi: ফের 'ধুঁয়াধার' ব্যাটিং বৈভব সূর্যবংশীর, রানের আগুন স্রোত বিস্ময় বালকের!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে রয়েছে:

  • গ্রুপ এ: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা।
  • গ্রুপ বি: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, আমেরিকা।
  • গ্রুপ সি: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, জ়িম্বাবোয়ে।
  • গ্রুপ ডি: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ।

কোন ফরম্য়াটে খেলা হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ?

প্রথমে গ্রুপ পর্বে প্রত্যেকটা দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্য়াচ খেলবে। এরপর প্রত্যেক গ্রুপের শীর্ষ ৩ দল সুপার সিক্স পর্বে খেলতে নামবে। এখানে দুটো গ্রুপে ছ'টি করে দল খেলবে। একদিকে গ্রুপ এ এবং গ্রুপ ডি'র ৬ দলের মধ্যে লড়াই হবে। অন্যদিকে, একইভাবে গ্রুপ বি এবং সি'র মধ্যে লড়াই দেখতে পাওয়া যাবে। প্রসঙ্গত, সুপার সিক্সে প্রত্যেকটা দলই তাদের পয়েন্ট, জয় এবং নেট রান-রেট নিয়ে যাবে। এই পয়েন্ট, জয় এবং নেট রান-রেট আগামী পর্বে পা রাখার জন্য সাহায্য় করবে।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Six Viral: বৈভবের ব্যাটে দানবীয় ছক্কা, তোলপাড় সবকিছু! ভাইরাল হল ভিডিও

সুপার সিক্সে প্রত্যেকটা দল ২ করে ম্য়াচ খেলবে। সুপার সিক্স পর্বে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে সেটা গ্রুপ পর্বে ব়্যাঙ্কিংয়ের উপর নির্ভর করবে। তবে নিজের গ্রুপের কোনও দলের বিরুদ্ধে তারা খেলবে না। যেমন - এ (১) দলের সঙ্গে গ্রুপের ডি (১) দল মুখোমুখি হবে না। সেক্ষেত্রে ডি (২) এবং ডি (৩) দলের বিরুদ্ধে খেলতে হবে। সুপার সিক্সের প্রত্যেকটি গ্রুপ থেকে দুটো করে দল সেমিফাইনাল খেলতে নামবে। আর বিজয়ীরা শেষ পর্যন্ত ফাইনাল ম্য়াচে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi Record: ব্যাট হাতে 'সুপার সাইক্লোন', বৈভবের হাতেই ভাঙল ঋষভের গর্বের রেকর্ড!

কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া?

২০২৬ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতীয় ক্রিকেট দলকে মোট তিনটে ম্য়াচ খেলতে হবে। আগামী ১৫ জানুয়ারি তারা খেলবে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এরপর আগামী শনিবার অর্থাৎ ১৭ তারিখ তাদের খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। এই ম্য়াচের পর টিম ইন্ডিয়া বেশ খানিকটা সময় হাতে পারে। কারণ গ্রুপের তৃতীয় ম্যাচটি ভারত খেলতে নামবে আগামী ২৪ জানুয়ারি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এই ম্য়াচটা আয়ুশ অ্যান্ড কোম্পানির কাছে বেশ কঠিন হতে চলেছে। উল্লেখ্য, প্রত্যেকটা ম্য়াচই ভারতীয় সময় অনুসারে বেলা ১টা থেকে শুরু হবে।

India U19 Cricket Team ICC U19 World Cup 2026