/indian-express-bangla/media/media_files/2026/01/28/india-vs-pakistan-30-2026-01-28-01-52-09.jpg)
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে পাকিস্তান?
ICC U19 World Cup 2026: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারা জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। বুলাওয়ায় আয়োজিত এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল বড় ব্যবধানে জয়ের পাশাপাশি স্পর্শ করেছে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সুপার সিক্সের দ্বিতীয় গ্রুপে তারা ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান অর্জন করেছে। অন্য়দিকে, জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ড হারতেই বিদায় নিয়েছে এই টুর্নামেন্ট থেকে। প্রসঙ্গত, গতকালই নিউজিল্যান্ডকে ৮ উইকেট পরাস্ত করেছিল পাকিস্তান।
আরও পড়ুন:
IND U19 vs ZIM U19 Highlights: বিশ্বকাপে 'দুরমুশ' জিম্বাবোয়ে, কত রানে জিতল ভারত?
বিহান মলহোত্রার দুর্দান্ত শতরান
টস হেরে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, জিম্বাবোয়ের বোলাররা মাঝেমধ্যে চমক দিলেও সেভাবে এঁটে উঠতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে মোট ৩৫২ রান করে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বিহান মলহোত্রা ১০৯ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। এছাড়া হাফসেঞ্চুরি করেন বৈভব সূর্যবংশী (৩০ বলে ৫২ রান) এবং অভিজ্ঞান কুণ্ডু (৬২ বলে ৬১ রান)। জিম্বাবোয়ের হয়ে সর্বাধিক ৩ উইকেট শিকার করেন তাতেন্ডা চিমুগোরো।
আরও পড়ুন:
Vihaan Malhotra Century: ব্যাট হাতে 'তাণ্ডব' বিহানের, শতরানের পাশাপাশি গড়লেন এক নয়া রেকর্ড
ভারতীয় বোলারদের আগুন পারফরম্য়ান্স
জিম্বাবোয়ে ব্যাট করতে নামার পরই বুঝিয়ে দিয়েছিল যে তারা এই ম্য়াচটা জিততে অন্তত নামেনি। কারণ জয়ের জন্য ৩৫৩ রান তাড়া করা, তাদের ক্ষমতার বাইরে। সেকারণে শুরু থেকেই তারা ধীরগতিতে ব্যাট করতে থাকে। লক্ষ্য একটাই, যাতে কোনওরকমে ৫০ ওভার পর্যন্ত ব্যাট করা যায়। কিন্তু, সেই লক্ষ্যেও তারা সফল হল না। ব্যাট করার সুযোগ পেল মাত্র ৩৭.৪ ওভার। অবশেষে ১৪৮ রানে তারা বান্ডিল হয়ে যায়। ভারতীয় বোলারদের মধ্যে অধিনায়ক আয়ুশ মহাত্রে এবং উদ্ধব মোহন তিনটে করে উইকেট শিকার করেন। জোড়া উইকেট নেন আর এস অম্বরীশ। একটি করে উইকেট আসে হেনিল প্যাটেল এবং খিলান প্যাটেলের ঝুলিতে।
আরও পড়ুন:
India vs Zimbabwe: মানবিক সিদ্ধান্ত ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের, শুনলে চোখ ভিজবে আপনারও
একনজরে পয়েন্ট টেবিল
ভারতীয় ক্রিকেট দল বড় ব্যবধানে জিততে না জিততেই দ্বিতীয় গ্রুপের পয়েন্ট টেবিল যথেষ্ট রোমাঞ্চকর হয়ে ওঠে। এক নম্বরে উঠে যায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে পিছলে যায় ইংল্যান্ড। পাকিস্তান এই তালিকায় তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে সুপার সিক্সের পরবর্তী ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্য়াচের ফলাফলই সেমিফাইনালের ছবিটা স্পষ্ট করে দেবে। সুপার সিক্সের প্রথম গ্রুপে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us