IND U19 vs ZIM U19: 'অপরাজেয়' ভারতের সামনে এবার কঠিন পরীক্ষা, কোন দলের বিরুদ্ধে খেলতে নামবেন বৈভবরা?

ICC U19 World Cup 2026: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বর্তমানে ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে ব্যস্ত। এই বছর যুব বিশ্বকাপের আসর জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় আয়োজন করা হচ্ছে।

ICC U19 World Cup 2026: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বর্তমানে ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে ব্যস্ত। এই বছর যুব বিশ্বকাপের আসর জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় আয়োজন করা হচ্ছে।

author-image
Koushik Biswas
New Update
India U19 Cricket Team (1)

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ICC U19 World Cup 2026: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (India U19 Cricket Team) বর্তমানে ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে ব্যস্ত। এই বছর যুব বিশ্বকাপের আসর জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় আয়োজন করা হচ্ছে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। একটাও ম্য়াচ তারা হারেনি। প্রসঙ্গত, গ্রুপ পর্বে ভারতীয় ক্রিকেট দল তিনটে ম্য়াচ খেলেছে। আর প্রত্যেকটা ম্যাচেই তারা জয়লাভ করেছে। এবার টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। এই পর্বে তাদের ২ ম্যাচ খেলতে হবে।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs NZ U19 Highlights: আয়ুশের ঝকঝকে হাফসেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত

সুপার সিক্সে খেলতে হবে ২ ম্য়াচ

সুপার সিক্স পর্বে টিম ইন্ডিয়াকে ২ ম্য়াচ খেলতে হবে। এই পর্বে প্রথম ম্য়াচটা ভারতীয় ক্রিকেট দলকে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে হবে। ম্যাচটি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজন করা হবে। এরপর আগামী ১ ফেব্রুয়ারি (রবিবার) ভারত এবং পাকিস্তান একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। ভারতীয় সমর্থকদের নজর আপাতত এই হাইভোল্টেজ ম্য়াচের উপরেই রয়েছে। ইতিপূর্বে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ফাইনাল ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ

কখন এবং কোথায় হবে এই ম্য়াচের Live Streaming?

ভারত এবং জিম্বাবোয়ের মধ্যে আয়োজিত ম্য়াচ নিয়ে আপাতত আলোচনা করা যাক। এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১টা থেকে শুরু হবে। আর খেলা শুরু হওয়ার ঠিক আধঘণ্টা আগে অর্থাৎ বেলা সাড়ে ১২টায় দুই দলের অধিনায়ক টস করতে আসবেন। এই ম্য়াচটা টিম ইন্ডিয়া জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। ভারত বনাম জিম্বাবোয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ম্য়াচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টারে করা হবে। এই ম্য়াচের লাইভ টেলিকাস্টের ব্য়াপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:

IND U19 vs USA U19 Highlights: জয় দিয়ে শুরু বিশ্বকাপ, মার্কিন ঘাঁটিতে হানা টিম ইন্ডিয়ার

বৈভব সূর্যবংশীর উপর থাকবে সকলের নজর

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্য়াচ চলাকালীন সকলের নজর আরও একবার বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) উপরেই থাকবে। টিম ইন্ডিয়ার এই ওপেনিং ব্যাটার চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটাও বড় রানের ইনিংস খেলতে পারেননি। এই পরিস্থিতিতে নক আউট পর্ব শুরু হওয়ার আগে সুপার সিক্সে তিনি বড় রানের ইনিংস অবশ্যই উপহার দিতে চাইবেন। এই টুর্নামেন্টে বৈভব এখনও পর্যন্ত একটি অর্ধশতরানের দৌলতে মাত্র ১১৪ রান করেছেন।

Vaibhav Suryavanshi India U19 Cricket Team ICC U19 World Cup 2026