Imad Wasim Divorce: অন্য মহিলায় মজেছে মন, পরকীয়ায় জড়িয়ে 'কুকীর্তি' প্রাক্তন পাক ক্রিকেটারের!

Imad Wasim Divorce: ইমাদ ওয়াসিম এবং তাঁর স্ত্রী সানিয়া আশফাক আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে। সবার আগে ইমাদ এই খবরটি প্রকাশ করেছিলেন। ইমাদ জানিয়েছেন, স্ত্রী'র সঙ্গে লাগাতার ঝামেলার কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন তিনি।

Imad Wasim Divorce: ইমাদ ওয়াসিম এবং তাঁর স্ত্রী সানিয়া আশফাক আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে। সবার আগে ইমাদ এই খবরটি প্রকাশ করেছিলেন। ইমাদ জানিয়েছেন, স্ত্রী'র সঙ্গে লাগাতার ঝামেলার কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Imad Wasim and Sania Ashfaq

ইমাদ ওয়াসিম এবং সানিয়া আশফাক

Imad Wasim Divorce: ইমাদ ওয়াসিম এবং তাঁর স্ত্রী সানিয়া আশফাক আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে। সবার আগে ইমাদ এই খবরটি প্রকাশ করেছিলেন। ইমাদ জানিয়েছেন, স্ত্রী'র সঙ্গে লাগাতার ঝামেলার কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু, গোটা বিষয় চোখের নিমেষে আরও জটিল হয়ে ওঠে। ইমাদের এই অভিষোগের পালটা আক্রমণ শানালেন স্ত্রী সানিয়া। তিনি দাবি করেছেন, তৃতীয় কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁদের এই বিয়েটা ভাঙলেন। কারণ সে নিজেই ইমাদকে বিয়ে করতে চায়।

Advertisment

Shoaib Malik flirty dms to Nawal Saeed: এই সুন্দরীকে রসালো মেসেজ বারবার! সানিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই কুকীর্তির পর্দাফাঁস শোয়েবের

পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team) থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন ইমাদ ওয়াসিম। গত ২৮ ডিসেম্বর পাকিস্তানের এই ৩৭ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'বিগত কয়েক বছর ধরে আমাদের মধ্যে যে ঝামেলা হচ্ছে, সেটা কিছুতেই থামতে চাইছে না। সেকারণে অনেক ভাবনাচিন্তার পর আমি বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছি। সকলের কাছে একটাই আর্জি, এই সময় আমার পরিবারের গোপনীয়তা রক্ষা করা হোক। দয়া করে আমাদের দুজনের পুরনো কোনও ছবি আর ব্যবহার কিংবা শেয়ার করবেন না।'

সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে আর উল্লেখ না করা হয়। যে কোনও ধরনের গুঞ্জন থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করেছেন তিনি। কেউ যদি তেমন কাজ করেন, সেক্ষেত্রে ইমাদ আইনি পদক্ষেপ গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি, সন্তানদের প্রসঙ্গেও মুখ খুলেছেন ইমাদ ওয়াসিম। বলেছেন, 'আমি ওদের বাবা। সেকারণে পিতৃত্বের যাবতীয় দায়িত্ব পালন করব। আমার পরিস্থিতিটা বোঝার জন্য এবং সম্মান করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।'

Shoaib Malik: ৫ নয় ৫০০ মেয়েকে পছন্দ! সানিয়ার সামনে আগেই কুৎসিত চরিত্র ফাঁস হয়েছিল, দেখুন শোয়েবের বিস্ফোরক ভিডিও

জবাব দিলেন সানিয়া

এই বিবৃতির পরিপ্রেক্ষিতে সানিয়ার জবাবও প্রকাশ্যে এসেছে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমি একথা জানাচ্ছি যে আমার ঘর ভেঙে গিয়েছে। আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে। আমি তিন সন্তানের মা। এরমধ্যে একজন সন্তানের বয়স তো মাত্র ৫ মাস। ওকে এখনও ওর বাবা কোলে পর্যন্ত নেয়নি। এই ব্যাপারটা আমি সকলের সঙ্গে শেয়ার করতে চাইনি। কিন্তু, চাপ থাকাটা কারোর দুর্বলতা হিসেবে ধরে নেওয়া একেবারেই উচিত নয়। দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি নতুন কোনও ঘটনা নয়। তবে আমি একজন স্ত্রী এবং মা হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। তবে একজন তৃতীয় ব্যক্তির কারণে এই বিয়েটা ভাঙতে চলেছে। সে আমার স্বামীকে বিয়ে করতে চায়। অনেকদিন ধরেই চেষ্টা করছিল। অবশেষে অন্তিম আঘাতটা করেই দিল।'

আগেই শোনা যাচ্ছিল গুঞ্জন

ইমাদ এবং সানিয়া নিজেদের ডিভোর্সের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও, এই গুঞ্জনটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। কয়েকমাস আগে থেকেই ক্রিকেট সমর্থকরা লক্ষ্য করছিলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইমাদের নাম সরিয়ে দিয়েছেন সানিয়া। এমনকী, ইমাদের যাবতীয় ছবিও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছিলেন। আগেও ইমাদের সঙ্গে এক মডেলের পরকীয়ার কথা শোনা গিয়েছিল। যদিও তখন পাকিস্তানের এই ক্রিকেটার ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।

Pakistan Cricket Team Imad Wasim