/indian-express-bangla/media/media_files/2026/02/04/aaron-george-2-2026-02-04-21-28-21.jpg)
শতরান হাঁকিয়ে ভারতকে জেতালেন অ্যারন জর্জ
India vs Afghanistan World Cup 2026 Semi Final Match Scorecard, IND U19 vs AFG U19 Highlights: অ্যারন জর্জের শতরানে ইতিমধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। শেষ চারের লড়াইয়ে ভারতীয় ক্রিকেট দলের এই ওপেনিং ব্যাটার ১১৫ রান করেন। তাঁর হাতেই তুলে দেওয়া হয় ম্য়াচ সেরার পুরস্কার। আর সেই পুরস্কার গ্রহণ করতে এসে অ্যারন বললেন, 'এই সুযোগটা পাওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে যে রান করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি খুশি।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমি খুব ভাল করেই জানতাম যে আজ আমি দুর্দান্ত ছন্দে রয়েছি। তাই বড় রান করতেই হত। নিজের খেলার উপরই ভরসা রেখেছিলাম। নিজের উপর বিশ্বাস করেছিলাম। ফাইনালের আগে এই শতরান অবশ্য়ই আমার আত্মবিশ্বাস বাড়াবে। প্রত্যেকেই এই ম্য়াচে নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। দলের টপ অর্ডারের পারফরম্য়ান্স দেখে আমি খুব খুশি। আপাতত ফাইনালের দিকে আমরা তাকিয়ে রয়েছি।'
আরও পড়ুন:
ফাইনাল ম্য়াচে কার্যত ফিনিক্স পাখির মতো জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার ওপেনার অ্যারন জর্জ। ৯৫ বলে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে এল। ইতিমধ্যে তিনি ১৩ চার এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। যদিও শেষপর্যন্ত তিনি ১১৫ রানে আউট হয়ে ফিরে যান। ততক্ষণে টিম ইন্ডিয়ার জয় নেহাতই সময়ের অপেক্ষা ছিল। শেষপর্যন্ত ভারত ৭ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দেয়। ফাইনাল ম্য়াচে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সেই ম্যাচের আয়োজন করা হবে।
আরও পড়ুন:
আপাতত দুর্দান্ত ব্যাট করছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় উইকেটে অ্যারন জর্জ এবং আয়ুশ মহাত্রের মধ্যে ১১৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। যদিও আয়ুশ ৬২ রান করে আউট হয়ে যান। তাঁর জায়গায় ব্যাট করতে নেমেছেন বিহান মলহোত্রা। অন্যদিকে ৬৫ রানে ব্যাট করছেন টিম ইন্ডিয়ার ওপেনার অ্যারন জর্জ। তাঁর ব্যাট থেকে শতরানের প্রত্যাশা অবশ্যই থাকবে।
আরও পড়ুন:
জয়ের জন্য ৩১১ রানের টার্গেট তাড়া করতে নামল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ। ইতিমধ্যে বৈভব ২৪ বলে একটি বিধ্বংসী হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। এভাবেই যদি বৈভব খেলতে পারেন, তাহলে টিম ইন্ডিয়ার সামনে ফাইনালের রাস্তা আরও মসৃণ হয়ে যাবে। তবে ৩৩ বলে ৬৮ রান করে তাঁকে ফিরে যেতে হয়। এরপর ব্যাট করতে নামলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে।
আরও পড়ুন:
IND U19 vs AFG U19: বয়স মাত্র ১৮ বছর, আফগান ব্যাটারের তাণ্ডবে দিশেহারা ভারতীয় বোলাররা
ভারতের সামনে জয়ের জন্য ৩১১ রানের টার্গেট দিল আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান করেছে। আফগানিস্তানের হয়ে ফয়জ়ল শিনোজ়াদা এবং উজেইরুল্লাহ নিয়াজ়ই দুর্দান্ত শতরান করলেন। ফয়জ়ল ৯৩ বলে ১৫ বাউন্ডারির দৌলতে ১১০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে, উজেইরুল্লাহ ৮৬ বলে ১২ চার এবং ২ ছক্কার দৌলতে ১০১ রানে অপরাজিত রইলেন। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন এবং কনিষ্ক চৌহান দুটো করে উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন:
IND vs AFG U19: টস হেরেও খুশি ভারত অধিনায়ক! কারণটা নিজেই জানালেন আয়ুশ
ভারতের বিরুদ্ধে আফগান ব্যাটাররা আপাতত রুদ্রমূর্তি ধরেছে। ফয়জ়ল শিনোজ়াদা ৮৬ বলে সেঞ্চুরি পূরণ করলেন। ইতিমধ্যে তিনি ১৪ চার হাঁকিয়েছেন। অন্যদিকে, ৪০.২ ওভারেই ২০০ রান করে ফেলল কাবুলিওয়ালার দেশটি। এখনও পর্যন্ত তারা মাত্র ২ উইকেট হারিয়েছে। টিম ইন্ডিয়ার বোলিং ব্রিগেডকে আপাতত দিশেহারা দেখাচ্ছে।
শুরু হল আফগানিস্তানের ব্যাটিং। শুরুটা তারা বেশ ভালই করেছে। ১০ ওভারে কোনও উইকেট না হরিয়ে ৪২ রান তুলে ফেলেছি। অবশেষে ১৩ ওভারে দীপেশ দেবেন্দ্রন প্যাভিলিয়নে ফেরত পাঠালেন আফগান ওপেনার খালিদ আহমেদজাইকে। ৩৯ বলে ৩১ রান করলেন খালিদ। এরপর ব্যাট করতে নামেন ফয়জ়ল শিনোজ়াদা। আফগানিস্তানের রানের গতিবেগ যেন আরও বেড়ৈ যায়। ২১.১ ওভারে ১০০ রান পূরণ করল আফগানরা। এরপর ফের ধাক্কা। ২৫ ওভারের দ্বিতীয় বলে ভারত দ্বিতীয় উইকেট শিকার করল। উসমান সাদাতকে আউট করলেন কণিষ্ক চৌহান। ৭০ বলে ৩৯ রান করে ফিরলেন সাদাত।
কাঠি পড়ল সেমিফাইনাল ম্য়াচের ঢাকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে আফগানিস্তান ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, ভারতকে আপাতত বল করতে হবে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে বললেন, 'আমি প্রথমে বল করতে পেরে খুব খুশি; উইকেট দেখে আপাতত ভাল লাগছে। আমাদের দলের ছেলেরা সত্যিই ভাল পারফরম্য়ান্স করছে। মাঠে তারা যে লড়াকু মনোভাব দেখাচ্ছে, তা অসাধারণ। আপাতত কোনও ক্ষেত্রে উন্নতি করার দরকার আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকে ভাল পারফরম্য়ান্স করছে। আপাতত আমরা এই ম্য়াচটা জিততে চাই। আমাদের দলে কোনও পরিবর্তন হচ্ছে না।'
২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটি ভারত (India U19 Cricket Team) এবং আফগানিস্তানের মধ্যে খেলা হবে। যে দল জয়লাভ করবে, তারা আগামী ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়াকে ২৭ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।
গ্রুপ ১ থেকে অস্ট্রেলিয়ার পাশাপাশি আফগানিস্তানও সেমিফাইনালের জন্য টিকিট কনফার্ম করেছে। পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানে ছিল। গ্রুপ ২ থেকে ইংল্যান্ড এবং ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড ইতিমধ্যে ফাইনালে পা রেখেছে। ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে দল জয়লাভ করবে, তারা দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে নাম লেখাবে।
৫ বারের চ্যাম্পিয়ন ভারতও শক্তিশালী
আফগানিস্তানের তুলনায় ভারতীয় ক্রিকেট দলকে আপাতত অনেকটাই শক্তিশালী বলে মনে করা হচ্ছে। এই দলে রয়েছেন আয়ুশ মহাত্রে, বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জের মতো ব্যাটার। এছাড়া রয়েছেন হেনিল এবং খিলান প্যাটেলের মতো দুর্দান্ত বোলাররাও। পাকিস্তানের বিরুদ্ধে খিলান প্যাটেল ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছিলেন। এছাড়া ২১ রানও করেন তিনি। অন্যদিকে, হেনিং প্যাটেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত গুরুত্বপূর্ণ ম্য়াচে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। আজ আফগানদের কতটা ধরাশায়ী করতে পারেন, সেটাই আপাতত দেখার।
আরও পড়ুন:
অন্যদিকে, এই দলে রয়েছেন বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) মতো বিধ্বংসী ব্যাটার, যিনি প্রথম বল থেকেই বড় শট হাঁকাতে পারেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৭২, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪০ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫০ রান করেছেন। বৈভব যথেষ্ট দ্রুতগতিতে রান করতে পারেন। যদি ১০-১৫ ওভার টিকে যেতে পারেন, তাহলে বিপক্ষ বোলারদের যথেষ্ট বিপাকে ফেলবেন। অধিনায়ক আয়ুশ মহাত্রে (Ayush Mhatre) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। যদিও গত ম্য়াচে তিনি শূন্য রানে আউট হয়ে যান। আজ আয়ুশের থেকে একটা বড় রানের ইনিংস আশা করা হচ্ছে।
আরও পড়ুন:
IND U19 vs PAK U19: ঘটে গেল আজব কাণ্ড! পাক ব্যাটারকে আউট করেও 'হতাশ' ভারতীয় বোলার
প্রথমবার সেমিফাইনালে আফগানিস্তান
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এই প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে। গত ম্য়াচে তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলে। ফয়জ়ল খান ১৬৩ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। এছাড়া আবদুল আজিজ খান এবং আকিল খান তিনটে করে উইকেট শিকার করেছিলেন।
আরও পড়ুন:
ভারতের সম্ভাব্য একাদশ
অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুশ মহাত্রে (অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্রা, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটকিপার), কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, হেনিল প্যাটেল।
আরও পড়ুন:
IND U19 vs ZIM U19 Highlights: বিশ্বকাপে 'দুরমুশ' জিম্বাবোয়ে, কত রানে জিতল ভারত?
কখন-কোথায় দেখবেন ভারত বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ম্য়াচ?
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান সেমিফাইনাল ম্য়াচটি আজ (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে শুরু হবে। এই ম্য়াচের সরাসরি সম্প্রচার আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে।
- Feb 04, 2026 21:26 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: শতরান হাঁকিয়েই হুঙ্কার অ্যারন জর্জের
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: অ্যারন জর্জের শতরানে ইতিমধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। শেষ চারের লড়াইয়ে ভারতীয় ক্রিকেট দলের এই ওপেনিং ব্যাটার ১১৫ রান করেন। তাঁর হাতেই তুলে দেওয়া হয় ম্য়াচ সেরার পুরস্কার। আর সেই পুরস্কার গ্রহণ করতে এসে অ্যারন বললেন, 'এই সুযোগটা পাওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে যে রান করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি খুশি।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমি খুব ভাল করেই জানতাম যে আজ আমি দুর্দান্ত ছন্দে রয়েছি। তাই বড় রান করতেই হত। নিজের খেলার উপরই ভরসা রেখেছিলাম। নিজের উপর বিশ্বাস করেছিলাম। ফাইনালের আগে এই শতরান অবশ্য়ই আমার আত্মবিশ্বাস বাড়াবে। প্রত্যেকেই এই ম্য়াচে নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। দলের টপ অর্ডারের পারফরম্য়ান্স দেখে আমি খুব খুশি। আপাতত ফাইনালের দিকে আমরা তাকিয়ে রয়েছি।'
- Feb 04, 2026 20:26 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ৭ উইকেটে ধামাকা জয় টিম ইন্ডিয়ার
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ম্য়াচে আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ভারতীয় ক্রিকেট দল। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে ফাইনালের টিকিট কনফার্ম করে। এই ম্য়াচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩১১ রানের কঠিন টার্গেট খাড়া করে। কিন্তু, ভারতীয় ব্যাটাররা মাত্র ৪১.১ ওভারে ৩ উইকেট হারিয়েই সেই লক্ষ্যপূরণ করলেন। ভারতের হয়ে অ্যারন জর্জ শতরান হাঁকান। দূর্ভাগ্যজনকভাবে তিনি ১১৫ রানে আউট হয়ে যান। এছাড়া বৈভব সূর্যবংশী ৬৮ এবং অধিনায়ক আয়ুশ মহাত্রে ৬২ রান করলেন। এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া দশমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল। আগামী শুক্রবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া।
- Feb 04, 2026 20:01 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: শতরান হাঁকালেন জর্জ
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ফাইনাল ম্য়াচে কার্যত ফিনিক্স পাখির মতো জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার ওপেনার অ্যারন জর্জ। ৯৫ বলে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে এল। ইতিমধ্যে তিনি ১৩ চার এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন। ৩৭ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত ২৮০ রান করেছে।
- Feb 04, 2026 19:49 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ২৫০ টপকাল ভারতের স্কোর
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ভারতের স্কোর ২৫০ রান টপকে গেল। ৩৪ ওভার শেষে টিম ইন্ডিয়া ২ উইকেট হারিয়ে ২৬০ রান করেছে। বিহান মলহোত্রা ২২ বলে ২১ রান এবং অ্যারন জর্জ ৯১ বলে ৯৫ রানে ব্যাট করছেন। দুজনের মধ্যে ৪৬ বলে ৫৬ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।
- Feb 04, 2026 19:03 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ধামাকাদার হাফসেঞ্চুরি হাঁকিয়ে আউট আয়ুশ মহাত্রে
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: অ্যারন জর্জের পর অধিনায়ক আয়ুশ মহাত্রেও হাফসেঞ্চুরি হাঁকালেন। তিনি ৪৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। এই টুর্নামেন্টে এটা তাঁর দ্বিতীয় হাফসেঞ্চুরি। যদিও ৬২ রান করে তিনি ফিরে গেলেন।
- Feb 04, 2026 18:55 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ১অ্যারন জর্জের হাফসেঞ্চুরি
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ১ভারতীয় ওপেনার অ্যারন জর্জ দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে ৫২ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন। এই টুর্নামেন্টে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি জর্জের। ইতিমধ্যে তিনি আয়ুশ মহাত্রের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন।
- Feb 04, 2026 18:24 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ১০০ রান টপকাল ভারত
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ভারত ইতিমধ্যে ১০০ রানের চৌকাঠ অতিক্রম করে ফেলল। টিম ইন্ডিয়া ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান করে ফেলেছে। জর্জ ৩৫ রান এবং অধিনায়ক আয়ুশ মহাত্রে ১৭ রানে ব্যাট করছেন।
- Feb 04, 2026 18:22 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ১০ ওভার শেষে ভারতের স্কোর ৯১ রান
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ভারত প্রথম ১০ ওভারে দুর্দান্ত ব্যাট করে ৯১ রান করে ফেলেছে। যদিও বৈভব সূর্যবংশীর উইকেট তারা হারিয়ে ফেলেছে। বৈভব এই ম্য়াচে ৬৮ রান করে আউট হলেন। ভারত এখনও টার্গেট থেকে ২২০ রান পিছিয়ে রয়েছে।
- Feb 04, 2026 18:15 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: আউট বৈভব, ভারতের প্রথম উইকেটের পতন
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: দশম ওভারের তৃতীয় বলে ভারত প্রথম উইকেট হারাল। আউট হয়ে ফিরে গেলেন বৈভব সূর্যবংশী। বৈভব ৩৩ বলে ৬৮ রান করে আউট হলেন। নুরিস্তানি উমরজাইয়ের বলে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
- Feb 04, 2026 17:45 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: বৈভবের বিধ্বংসী শতরান
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: বৈভব সূর্যবংশী আপাতত দুর্দান্ত ব্যাট করছেন। ইতিমধ্যে তিনি বিধ্বংসী একটি হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে বৈভব ২৪ বলে পঞ্চাশ রান করলেন। ইতিমধ্যে তিনি ৭ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন।
- Feb 04, 2026 17:43 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ভারতের দমদার শুরুয়াত
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ভারতীয় ক্রিকেট দলের শুরুটা বেশ দমদার হয়েছে। প্রথম ৬ ওভারে তারা কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান করে ফেলল। আপাতত বৈভব সূর্যবংশী ৩৪ রান এবং অ্যারন জর্জ ২০ রানে ব্যাট করছেন।
- Feb 04, 2026 17:33 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: শুরু হল ভারতের ব্যাটিং
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় দলের হয়ে ওপেন করতে নামলেন বৈভব সূর্যবংশী এবং অ্যারন জর্জ। অন্যদিকে, আফগানিস্তানেরস হয়ে প্রথম ওভার বল করতে আসছেন পেস তারকা আবদুল আজিজ।
- Feb 04, 2026 16:49 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ভারতের সামনে ৩১১ রানের টার্গেট
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ভারতের সামনে জয়ের জন্য ৩১১ রানের টার্গেট দিল আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান করেছে। আফগানিস্তানের হয়ে ফয়জ়ল শিনোজ়াদা এবং উজেইরুল্লাহ নিয়াজ়ই দুর্দান্ত শতরান করলেন। ফয়জ়ল ৯৩ বলে ১৫ বাউন্ডারির দৌলতে ১১০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে, উজেইরুল্লাহ ৮৬ বলে ১২ চার এবং ২ ছক্কার দৌলতে ১০১ রানে অপরাজিত রইলেন। ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্রন এবং কনিষ্ক চৌহান দুটো করে উইকেট শিকার করেছেন।
- Feb 04, 2026 16:46 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: সেঞ্চুরি হাঁকালেন উজেইরুল্লাহ নিয়াজ়ই
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ইনিংসের শেষ ওভারে উজেইরুল্লাহ নিয়াজ়ই শতরান হাঁকালেন। উজেইরুল্লাহ দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে ৮৫ বলে নিজের শতরান হাঁকালেন।
- Feb 04, 2026 16:45 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: তৃতীয় উইকেট শিকার করল ভারত
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ৪৬ ওভারে ভারতীয় ক্রিকেট দল তৃতীয় উইকেট শিকার করল। দীপেশ দেবেন্দ্রন শিকার করলেন ফয়জ়ল শিনোজ়াদার উইকেট। শিনোজ়াদা ৯৩ বলে ১১০ রান করে আউট হয়ে গেলেন। আফগানিস্তার ৪৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে।
- Feb 04, 2026 16:43 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: হাফসেঞ্চুরি হাঁকালেন নিয়াজ়ই
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ফয়জ়ল শিনোজ়াদার শতরানের পর উজেইরুল্লাহ নিয়াজ়ই হাফসেঞ্চুরি হাঁকালেন। উজেইরুল্লাহ এই ম্য়াচে ৬৩ বলে শতরান হাঁকালেন।
- Feb 04, 2026 16:01 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: আগুন সেঞ্চুরি হাঁকালেন ফয়জ়ল শিনোজ়াদা
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: আফগানিস্তানের তারকা ব্যাটার ফয়জ়ল শিনোজ়াদা এখনও পর্যন্ত দাপুটে পারফরম্য়ান্স করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এসেছে। সেমিফাইনাল ম্য়াচে তিনি ভারতের বিরুদ্ধে ৮৬ বলে সেঞ্চুরি পূরণ করলেন। তাঁর সঙ্গে ৪০ রানে ব্যাট করছেন উজ়েইরউল্লাহ নিয়াজ়ই।
- Feb 04, 2026 15:47 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: হাফসেঞ্চুরি হাঁকালেন ফয়জ়ল
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: আফগানিস্তানের ব্যাটার ফয়জ়ল শিনজোদা দুর্দান্ত ব্যাটিং করছেন। সেমিফাইনাল ম্য়াচে তিনি ভারতের বিরুদ্ধে ৪৯ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন। অন্যদিকে উজেইরুল্লাহ নিয়াজই ৬ রানে ব্যাট করছেন। ১৫০ রানের দোরগোড়ায় পৌঁছে গেল আফগানিস্তান।
- Feb 04, 2026 14:57 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ২৫ ওভারের দ্বিতীয় বলে ভারত দ্বিতীয় উইকেট শিকার করল। উসমান সাদাতকে আউট করলেন কণিষ্ক চৌহান। ৭০ বলে ৩৯ রান করে ফিরলেন সাদাত।
- Feb 04, 2026 14:55 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ১০০ টপকাল আফগানিস্তানের স্কোর
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: টস জেতার পর প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ক্রিকেট দল আপাতত এক উইকেট হারিয়ে ২২ ওভারে ১১০ রান করেছে। আপাতত উসমান সাদাত ৩৬ রান এবং ফয়জ়ল শিনোজ়াদা ৩৭ রানে ব্যাট করছেন। দুজনের মধ্যে ৫৫ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। ভারত যত দ্রুত সম্ভব দ্বিতীয় উইকেট শিকারের চেষ্টা করছে।
- Feb 04, 2026 14:11 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: প্রথম উইকেট শিকার করল ভারত
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ১৩ ওভারের দ্বিতীয় বলে ভারতীয় বোলিং ব্রিগেড প্রথম সাফল্য অর্জন করল। দীপেশ দেবেন্দ্রন প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ক্রমশ বিধ্বংসী হয়ে ওঠা খালিদ আহমেদজাইকে। আহমেদজাই ৩৯ বলে ৩১ রান করে আউট হলেন।
- Feb 04, 2026 14:09 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: ১০ ওভারে ৪২ রান
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: আফগানিস্তান প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান করে ফেলল। আপাতত খালিদ উমরজাই ৩৩ বলে ২৬ রান এবং উসমান সাদাত ২৫ বলে ১৫ রান করেছেন। এখনও পর্যন্ত একটাও উইকেট শিকার করতে পারেনি ভারত।
- Feb 04, 2026 14:07 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: জমাটি শুরুয়াত আফগানিস্তানের
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: খালিদ আহমেদজাই এবং উসমান সাদাত আফগানিস্তানের হয়ে শুরুটা বেশ ভালই করলেন। আফগান দল ৫ ওভারে বিনা উইকেটে ২৩ রান করেছে। আহমেদজাই ১২ রান এবং সাদাত ১১ রানে ব্যাট করছেন।
- Feb 04, 2026 13:28 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: শুরু হল আফগানদের ব্যাটিং
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: টস জিতে প্রথমে ব্যাট করতে নামল আফগানিস্তান। দলের হয়ে ওপেন করছেন উসমান সাদাত এবং খালিদ আহমেদজ়াই। অন্যদিকে, টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ওভার বল করছেন আরআস অম্বরীশ।
- Feb 04, 2026 13:05 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: নজর থাকবে বৈভবের উপরে
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: এই ম্য়াচে আরও একবার সকলের নজর থাকবে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বৈভব সূর্যবংশীর উপরে। আশা করা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ ম্য়াচে তাঁর ব্যাট থেকে একটি বড় রানের ইনিংস দেখতে পাওয়া যাবে। চলতি টুর্নামেন্টে বৈভবকে যথেষ্ট ছন্দে দেখতে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে ২ ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। যদিও, পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট একেবারেই গর্জন করতে পারেনি। ১৪ বছর বয়সি এই বিধ্বংসী ব্য়াটার এখনও পর্যন্ত ৫ ম্য়াচে জোড়া অর্ধশতরানের দৌলতে ১৯৬ রান করেছেন। যদি আজকের ম্য়াচে বৈভব ১৫-২০ ওভার টিকে যায়, তাহলে আফগান বোলারদের যথেষ্ট চাপে ফেলতে পারবেন।
- Feb 04, 2026 12:44 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: টস জিতল আফগানিস্তান
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে আফগানিস্তান ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, ভারতকে আপাতত বল করতে হবে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে বললেন, 'আমি প্রথমে বল করতে পেরে খুব খুশি; উইকেট দেখে আপাতত ভাল লাগছে। আমাদের দলের ছেলেরা সত্যিই ভাল পারফরম্য়ান্স করছে। মাঠে তারা যে লড়াকু মনোভাব দেখাচ্ছে, তা অসাধারণ। আপাতত কোনও ক্ষেত্রে উন্নতি করার দরকার আছে বলে আমার মনে হয় না। প্রত্যেকে ভাল পারফরম্য়ান্স করছে। আপাতত আমরা এই ম্য়াচটা জিততে চাই। আমাদের দলে কোনও পরিবর্তন হচ্ছে না।'
- Feb 04, 2026 12:15 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: কখন হবে টস?
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে দুপুর ১টা থেকে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আর বেলা ১২টা ৩০ মিনিটে টস আয়োজন করা হবে। সমর্থকরা টেলিভিশনের পর্দায় এই ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন। অন্যদিকে, ডিজিটাল প্লাটফর্মে এই ম্য়াচটি জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে উপভোগ করা যাবে। দুটো দলের কাছেই ম্য়াচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফাইনালের আসন পাকা করতে হলে, এই ম্য়াচটা জিততেই হবে।
- Feb 04, 2026 12:13 IST
আরও পড়ুন:
- Feb 04, 2026 12:12 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: প্রথমবার সেমিফাইনালে আফগানিস্তান
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এই প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে। গত ম্য়াচে তারা আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলে। ফয়জ়ল খান ১৬৩ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দেন। এছাড়া আবদুল আজিজ খান এবং আকিল খান তিনটে করে উইকেট শিকার করেছিলেন।
- Feb 04, 2026 12:11 IST
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: সুস্বাগতম!!
IND U19 vs AFG U19 LIVE Cricket Score: নমস্কার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ভারত এবং আফগানিস্তান খেলতে নামছে। এই ম্য়াচের যাবতীয় লাইভ আপডেটস পেতে আমাদের পেজে চোখ রাখুন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us