/indian-express-bangla/media/media_files/2026/02/04/uzairullah-niazai-2026-02-04-18-04-55.jpg)
শতরান করলেন উজেইরুল্লাহ নিয়াজই
Uzairullah Niazai Century: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2026) সেমিফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়ার (India U19 Cricket Team) বিরুদ্ধে আফগানিস্তান (India vs Afghanistan) খেলতে নেমেছে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান করেছে। ১৮ বছর বয়সি একজন আফগান ব্যাটার ভারতীয় বোলিং ব্রিগেডের রাতের ঘুম কার্যত কেড়ে নিয়েছিলেন।
আরও পড়ুন:
IND U19 vs AFG U19 LIVE Score: বৈভবের ব্যাটে 'ধুঁয়াধার' হাফসেঞ্চুরি, ভারতের জিততে আর কত রান দরকার?
এই ম্য়াচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন উজেইরুল্লাহ নিয়াজই। ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে তিনি ৮৬ বলে ১০১ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। একটা সময় ফয়জ়ল শিনোজ়াদাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন উজেইরুল্লাহ। প্রসঙ্গত, ফয়জ়ল ৯৩ বলে ১১০ রানের জ্বালাময়ী একটি ইনিংস উপহার দিয়েছিলেন।
আরও পড়ুন:
১৮ বছর বয়সি ব্যাটারের সামনে কার্যত দিশেহারা ভারতীয় বোলাররা
সেমিফাইনাল ম্য়াচে আফগানিস্তান ক্রিকেট দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। শুরু থেকেই আফগানরা পিটিয়ে খেলতে শুরু করে। প্রথম উইকেটে উসমান সাদাত এবং খালিদের মধ্যে ৫৩ রানের একটি বিধ্বংসী ইনিংস গড়ে ওঠে। খালিদ ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে উসমানও ৩৯ রান করে আউট হয়ে যান। এরপর ফয়জ়ল এবং উজেইরুল্লাহ হাল ধরলেন। তৃতীয় উইকেটে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। সত্যি কথা বলতে কী, ফয়জ়ল এবং উজেইরুল্লাহ ভারতীয় বোলারদের দুরমুশ করলেন।
আরও পড়ুন:
IND U19 vs PAK U19: ঘটে গেল আজব কাণ্ড! পাক ব্যাটারকে আউট করেও 'হতাশ' ভারতীয় বোলার
ফয়জ়ল ৯৩ বলে ১৫ চারের দৌলতে ১১০ রান করেন। ফয়জ়ল আউট হলেও উজেইরুল্লাহের ব্যাটে অবশ্য খুব বেশি পার্থক্য দেখতে পাওয়া যায়নি। তিনি নিজের বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রাখেন। শেষপর্যন্ত ৮৬ বলে ১০১ রানে অপরাজিত রইলেন। উজেইরুল্লাহ এই ইনিংসে ১২ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। আর সেকারণে আফগানিস্তান শেষপর্যন্ত ৩০০ রানের চৌকাঠ অতিক্রম করল।
আরও পড়ুন:
IND U19 vs ZIM U19 Highlights: বিশ্বকাপে 'দুরমুশ' জিম্বাবোয়ে, কত রানে জিতল ভারত?
ইতিহাস গড়তে হবে টিম ইন্ডিয়াকে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে গেলে, এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে ইতিহাস কায়েম করতে হবে। সেমিফাইনাল ম্য়াচে আজ পর্যন্ত কখনও ৩০০ প্লাস রান কেউ তাড়া করেনি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৫ রানের টার্গেট তাড়া করে জয়লাভ করেছিল ভারতীয় ক্রিকেট দল। এটাই সেমিফাইনাল ম্য়াচের সর্বাধিক রান চেজ়। অন্যদিকে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নকআফট পর্বে আফগানিস্তান তৃতীয় সর্বাধিক রান কায়েম করল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us