IND U19 vs BAN U19 Latest News: ভয়ঙ্কর চোটে কাবু বাংলাদেশের তারকা পেসার, চোখে জল টাইগারবাহিনীর

IND U19 vs BAN U19 Latest News: ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ম্য়াচে ফের নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। টসের আগেও বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয় ম্য়াচ। তবে এবার আর ম্য়াচ শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

IND U19 vs BAN U19 Latest News: ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ম্য়াচে ফের নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। টসের আগেও বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয় ম্য়াচ। তবে এবার আর ম্য়াচ শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
Al Fahad Bangladesh

বাংলাদেশের তারকা পেসার আল ফাহাদ

ICC U19 World Cup 2026: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার (১৭ জানুয়ারি) ভারত এবং বাংলাদেশ (India vs Bangladesh) একেবারে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্য়াচে টস জিতে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে ফিল্ডিং করতে নেমেছে। ইতিমধ্যে টাইগারবাহিনীর এক ক্রিকেটে ভয়ঙ্কর চোটে কাবু হয়ে পড়েছেন। এমনকী, এই ম্য়াচে তাঁকে আর দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 LIVE Score: ঝমঝমিয়ে নামল বৃষ্টি, অভিজ্ঞানের হাফসেঞ্চুরির পরই বন্ধ খেলা

ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team) আপাতত ব্যাট করছে। প্রথম ইনিংসের ৩৮.৪ ওভারে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। টাইগারবাহিনীর তারকা পেসার বল করার সময় আচমকা মাটিতে পড়ে যান। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, তাঁর পায়ের পেশিতে টান ধরেছে। ফহাদের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের মেডিক্যাল টিম সঙ্গে সঙ্গে মাঠে চলে আসে। চিকিৎসকরা তাঁর বাঁ পা'টি পরীক্ষা করছিলেন।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Toss Controversy: পাকিস্তানের এবার বাংলাদেশ! ভরা মাঠে 'অওকাত' চেনাল টিম ইন্ডিয়া

চোট গুরুতর ফহাদের

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ফহাদ হয়ত কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ফের মাঠে নামতে পারবেন। কিন্তু, এর ঠিক উল্টো ছবিটাই দেখতে পাওয়া গেল। তিনি কার্যত খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে গেলেন। তাঁর এই ওভারে অভিজ্ঞান কুণ্ডুর একটি ক্যাচ মিস করেন রিজ়ওয়ান। ঠিক তারপরই ঘটে যায় এই অনভিপ্রেত দুর্ঘটনাটি। ফহাদের বাকি দুটো বল শেষ করেন সাদ ইসলাম।

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi break Virat Kohli Record: বাংলাদেশের বিরুদ্ধে তুলকালাম ঝড়, বিরাট কোহলির ধামাকা রেকর্ড ভাঙলেন বৈভব

বৃষ্টির কারণে বন্ধ খেলা

আর ২ বল শেষ হতে না হতেই নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি। বর্তমানে যা পরিস্থিতি, তাতে কতক্ষণে এই ম্য়াচ ফের শুরু হবে, তা নিয়ে একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ৩৯ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ৬ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে। ৬৩ রানে ব্যাট করছেন অভিজ্ঞান কুণ্ডু। বিশ্বকাপের পরপর ২ ম্য়াচে তিনি দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন। ইতিপূর্বে, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও তিনি দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন। যদি ফের খেলা শুরু হয়, তাহলে অভিজ্ঞানের থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা শতরানের প্রত্যাশা করবেন।

India U19 Cricket Team India vs Bangladesh ICC U19 World Cup 2026