IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ

India vs Bangladesh: চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সপ্তম ম্য়াচ খেলতে নেমেছিল ভারত এবং বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া। গত ম্য়াচে তারা আমেরিকাকে পরাস্ত করেছিল।

India vs Bangladesh: চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সপ্তম ম্য়াচ খেলতে নেমেছিল ভারত এবং বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া। গত ম্য়াচে তারা আমেরিকাকে পরাস্ত করেছিল।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
India Wins against Bangladesh

বাংলাগেশকে হারিয়ে প্লেয়ার অফ দ্য ম্য়াচ হলেন বিহান মলহোত্রা

India vs Bangladesh 7th World Cup 2026 Match Scorecard, IND U19 vs BAN U19 Highlights: জিম্বাবোয়ে এবং নামিবিয়া যুগ্মভাবে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে নামছে। শনিবার (১৭ জানুয়ারি) এই টুর্নামেন্টে দ্বিতীয় ম্য়াচ খেলবে ভারতীয় ক্রিকেট দল (India U19 Cricket Team)। এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ১৮ রানে জয়লাভ করে ভারত।

Advertisment

বাংলাদেশ ব্যাট করার সময় বৃষ্টির কারণে সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল খেলা। ১৭.২ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছিল। বেশ খানিকক্ষণ পর আবারও শুরু হল খেলা। যখন বৃষ্টি থামল, তখন বাংলাদেশ একপ্রকার নিশ্চিতই ছিল যে তারাই এই ম্য়াচে জয়লাভ করবে। কারণ জয়ের জন্য ৭০ বলে তাদের ৭৫ রান করতে হত। কিন্তু, বিহান মলহোত্রাকে টিম ইন্ডিয়া যে 'ব্রহ্মাস্ত্র' হিসেবে ব্যবহার করবে, সেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছিল ২৯ ওভারে ১৬৫ রানের। কিন্তু, বিহান একাই এই ম্য়াচের মোড় ঘুরিয়ে দেন। শেষপর্যন্ত তিনি ১৪ রানে ৪ উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে ভারতও এই ম্য়াচে ১৮ রানে জয়লাভ করল। খেলার শেষে বিহানের হাতেই এই ম্য়াচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। 

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi Out Controversy: আদৌ আউট ছিলেন বৈভব, নাকি প্রতারণার শিকার! কী বলছে ICC-র নিয়ম?

বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা একেবারেই ভাল হয়নি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বেদান্ত ত্রিবেদী তো রানের খাতাই খুলতে পারলেন না। বৈভব সূর্যবংশীকে কিছুটা সঙ্গ দিয়ে বিহান মলহোত্রা ৭ রান করলেন। এরপর দায়িত্ব নেন অভিজ্ঞান কুণ্ডু। বৈভব ফিরে যাওয়ার পর অভিজ্ঞানই ভারতীয় ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, তিনিও শেষপর্যন্ত ৮০ রানে আউট হয়ে গেলেন। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ২৩৮ রানে অলআউট হয়ে গেল।

এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন আয়ুশ মহাত্রে। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটন থাকবে আজিজুল হাকিম তামিমের উপর। এই টুর্নামেন্টে (ICC U19 World Cup 2026) ভারতীয় ক্রিকেট দল জয় দিয়েই তাদের অভিযান শুরু করেছিল। প্রথম ম্য়াচেই তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। বাংলাদেশের বিরুদ্ধেও ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর দলের পেস বোলার হেনিল প্যাটেল এবং তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীর উপর থাকবে। বাংলাদেশকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টে লাগাতার দ্বিতীয় ম্যাচ জিততে চাইবে।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19: বাংলাদেশের বিরুদ্ধে আজ জ্বলে উঠবেন বৈভব? অপেক্ষায় ১৪০ কোটি দেশবাসী

প্রথম ম্য়াচে আমেরিকাকে হারিয়েছিল ভারত

ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চলতি বিশ্বকাপের প্রথম ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। যদিও এই ম্য়াচ বৃষ্টির কারণে বেশ খানিকটা বিঘ্নিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে আমেরিকা ১০৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। টিম ইন্ডিয়ার পেস তারকা হেনিল প্যাটেল এই ম্য়াচে ৫ উইকেট শিকার করেছিলেন। এরপর বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টিম ইন্ডিয়ার সামনে ৯৬ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ১৭.২ ওভারেই কাঙ্খিত রানের টার্গেট হাসিল করে ফেলে। আর সেইসঙ্গে তারা জয় দিয়েই এই টুর্নামেন্ট শুরু করেছিল। আসুন, আপনাদের জানিয়ে রাখি যে ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের লাইভ স্ট্রিমিং আপনারা কোথায় দেখতে পাবেন।

আরও পড়ুন:

India vs Bangladesh: আমেরিকার পর এবার বাংলাদেশ বধের পালা, উত্তেজনার আবহেই বাঘ শিকারে নামছে ভারত

কোথায়-কখন দেখবেন ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের লাইভ স্ট্রিমিং?

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সপ্তম ম্য়াচে ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচটি জিম্বাবোয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজন করা হচ্ছে। ভারতীয় সময় অনুসারে দুপুর ১টা থেকে শুরু হবে এই ম্য়াচ। আর এই ম্য়াচের টস হবে দুপুর সাড়ে ১২টায়। ভারত এবং বাংলাদেশের মধ্যে আয়োজিত এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন। পাশাপাশি ভারতীয় দর্শকরা এই ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন।

আরও পড়ুন:

IND U19 vs USA U19 Highlights: জয় দিয়ে শুরু বিশ্বকাপ, মার্কিন ঘাঁটিতে হানা টিম ইন্ডিয়ার

ভারতীয় অনূর্ধ্ব-১৯ ওডিআই দল: 

আয়ুষ মহাত্রে (অধিনায়ক), ডি. দীপেশ, মহম্মদ আনান, বৈভব সূর্যবংশী, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, অ্যারন জর্জ, বিহান মালহোত্রা, উদ্ধব মোহন, হেনিল প্যাটেল, খিলান প্যাটেল, হরবংশ সিং, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু, কিষাণ কুমার সিং।

আরও পড়ুন:

India vs Bangladesh: 'ভুল হইসে, ক্ষমা কইব়্যা দ্যান...', বাংলাদেশ জিতলেও অনুরোধ আকবর আলির!

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল: 

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, শাদিন ইসলাম, মহম্মদ আবদুল্লাহ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ, ইকবাল হোসেন, ফরিদ হাসান ফয়সাল, আল বাইবেল, কালামুল ইসলাম ও সাদুল ইসলাম।

  • Jan 17, 2026 21:59 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: ১৮ রানে জয়ী টিম ইন্ডিয়া

    IND U19 vs BAN U19 LIVE Score: শেষ ওভারে বাংলাদেশের সামনে জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। বৃষ্টি থামার পর ২০ রানের মধ্যে ৭ উইকেট হারাল বাংলাদেশ শেষ ওভারে বল করতে আসেন হেনিল প্যাটেল। ওভারের তৃতীয় বলে তিনি ইমনের উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে ভারত ১৮ রানে ম্য়াচটা হেরে যায়। ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।  



  • Jan 17, 2026 21:53 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: একই ওভারে জোড়া উইকেট হারাল বাংলাদেশ

    IND U19 vs BAN U19 LIVE Score: এই ম্য়াচে আচমকা বদলে গেল যাবতীয় অঙ্ক। আর বদলালেন বিহান মলহোত্রা। প্রথমে আল ফহাদ রান আউট হন। তিনি রানের খাতা খুলতে পারলেন না। এরপর ওভারের তৃতীয় বলে আউট হলেন রিজান হোসেন। ৯ বলে ১৫ রান করেছিলেন তিনি। কিন্তু বিহান মলহোত্রার বলে শেষপর্যন্ত হেনিল প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। আর সেইসঙ্গে বিহান মলহোত্রা ৪ উইকেট শিকার করলেন।



  • Jan 17, 2026 21:50 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: সপ্তম উইকেট হারাল বাংলাদেশ

    IND U19 vs BAN U19 LIVE Score:বাংলাদেশ দূর্গে আরও একবার আঘাত হানলেন খিলান প্যাটেল। তিনি ফরিদ হাসানের উইকেট শিকার করেন। মাত্র ১ রান করে ফিরলেন ফরিদ। ভারতের জয় আপাতত সময়ের অপেক্ষা।



  • Jan 17, 2026 21:48 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: দুরন্ত ক্যাচ বৈভবের

    IND U19 vs BAN U19 LIVE Score: অসাধারণ ক্যাচ ধরলেন বৈভব সূর্যবংশী। লং-অফে দুর্দান্ত ফিল্ডিং করলেন বৈভব সূর্যবংশী। ২০২৪ টি-২০ বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদব ঠিক যেমন ক্যাচ ধরেছিলেন, এদিন বৈভবও তেমনই একটা ক্যাচ ধরলেন। সেইসঙ্গে তৃতীয় উইকেট শিকার করলেন বিহান মলহোত্রা। ৫ বলে ২ রান করে ফিরলেন সামিউন বশীর।



  • Jan 17, 2026 21:44 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: আরও একটা উইকেট হারাল টাইগারবাহিনী

    IND U19 vs BAN U19 LIVE Score: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আজিজুল হাকিমের উইকেট শিকার করলেন খিলান প্যাটেল। ফুলটস ডেলিভারিতে আজিজুল বড় শট হাঁকাতে গিয়েছিলেন। কিন্তু, লং অনে শেষপর্যন্ত কনিষ্ক চৌহানের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। এই ম্য়াচে ৭২ বলে ৫১ রান করেন আজিজুল। এটা বাংলাদেশের কাছে অবশ্য়ই বড় উইকেট।



  • Jan 17, 2026 21:39 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: চতুর্থ সাফল্য টিম ইন্ডিয়ার

    IND U19 vs BAN U19 LIVE Score: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এবার চতুর্থ উইকেট হারাল। শেখ পারভেজ জীবন মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। বিহান মলহোত্রা তাঁর উইকেট শিকার করলেন। ব্যাক টু ব্যাক জোড়া উইকেট শিকার করে ভারতকে ম্য়াচে ফেরালেন বিহান।



  • Jan 17, 2026 21:21 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

    বিহান মলহোত্রাকে আক্রমণে আনতেই সাফল্য এল ভারতীয় শিবিরে। এবার ফিরে গেলেন কালাম সিদ্দিকি। বিহানের বলে তিনি কট অ্যান্ড বোল্ড হন। ২৩ বলে ১৫ রান করে ফিরলেন কালাম। যদিও ভারতের বিপদ এখনও পর্যন্ত কাটেনি।



  • Jan 17, 2026 21:15 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: এবার কত ওভারের হবে ম্য়াচ?

    IND U19 vs BAN U19 LIVE Score: এবার মাত্র ২৯ ওভারের ম্যাচ হবে। ইতিমধ্যে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়েছে ১৬৫ রানের। বাংলাদেশকে এবার ৭০ বলে ৭৫ রান করতে হবে। ম্যাচ ফের শুরু হয়েছে।



  • Jan 17, 2026 21:13 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: বাড়ছে ভারতের বিপদ

    IND U19 vs BAN U19 LIVE Score: এই ম্য়াচে এবার ক্রমশ বাড়ছে বিপদ। বৃষ্টি থেমে গিয়েছে। কিন্তু, মাঠের বেশকিছু জায়গা এখনও ভিজে রয়েছে। আর সেকারণে ম্যাচ ফের শুরু হতে কিছুটা সময় লাগছে।



  • Jan 17, 2026 20:36 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: থেমেছে বৃষ্টি, খেলা শুরুর অপেক্ষা

    IND U19 vs BAN U19 LIVE Score: কুইন্স স্পোর্টস ক্লাবে আপাতত থেমেছে বৃষ্টি। সমর্থকদের আশা দ্রুত এই ম্য়াচ শুরু করা হবে। টিম ইন্ডিয়াকে এবার আগের তুলনায় আরও ভাল পারফরম্য়ান্স করতে হবে।



  • Jan 17, 2026 19:37 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: আবারও নামল বৃষ্টি, বন্ধ খেলা

    IND U19 vs BAN U19 LIVE Score: আবারও নামল বৃষ্টি। ফের বন্ধ হয়ে গেল খেলা। ১৭.২ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে। এই ম্য়াচে ফলাফল নির্ধারণের জন্য কমপক্ষে ২০ ওভার খেলতেই হবে বাংলাদেশকে। এই পরিস্থিতিতে যদি ম্য়াচ ভেস্তে যায়, তাহলে ম্য়াচটি অমীমাংসিত বলে ঘোষণা করা হবে।



  • Jan 17, 2026 19:16 IST

    আরও পড়ুন:



  • Jan 17, 2026 19:09 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ

    IND U19 vs BAN U19 LIVE Score: বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন হল। এবার ফিরলেন রিফাত বেগ। ৩৭ বলে ৩৭ রান করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল। কণিষ্ক চৌহানের বলে দুরন্ত একটি ক্যাচ নিলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু। সবথেকে বড় কথা, টিম ইন্ডিয়া ৫৬ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভাঙল।



  • Jan 17, 2026 19:05 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: পাওয়ার প্লে"তে রাজত্ব বাংলাদেশের

    IND U19 vs BAN U19 LIVE Score: বাংলাদেশের ব্যাটাররা আপাতত দুর্দান্ত ব্যাট করছে। পাওয়ার প্লে'তে তারা কার্যত রাজত্ব করল। আর সেকারণে টিম ইন্ডিয়া এবার বেশ চাপে পড়ে গিয়েছে। আয়ুশ মহাত্রের দলকে এবার কামব্যাক করতে হবে।



  • Jan 17, 2026 19:03 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: শুরুটা বেশ ভালই করল বাংলাদেশ

    IND U19 vs BAN U19 LIVE Score: প্রথম ওভারে উইকেট হারানোর পর বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আপাতত বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন। আর সেকারণে ৬ ওভার শেষে তারা ৩৫ রান করেছে। আপাতত ভারতীয় বোলাররা যথেষ্ট চাপে রয়েছে।



  • Jan 17, 2026 18:27 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: প্রথম সাফল্য ভারতের ঝুলিতে

    IND U19 vs BAN U19 LIVE Score: ২৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ওভারেই বড়সড় ধাক্কা খেল। জাওয়াদ আবরার মাত্র ৫ রান করে দীপেশ দেবেন্দ্রনের বলে আউট হয়ে গেলেন। 



  • Jan 17, 2026 18:07 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: ২৩৮ রানে থামল ভারতের ইনিংস

    IND U19 vs BAN U19 LIVE Score: ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৪৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে। অভিজ্ঞান কুন্ডু করলেন ৮০ রান। অন্যদিকে বৈভব সূর্যবংশী ৭২ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে আল ফহাদ ৫ উইকেট শিকার করেছেন।



  • Jan 17, 2026 17:55 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: শতরান মিস করলেন অভিজ্ঞান

    IND U19 vs BAN U19 LIVE Score: অল্পের জন্য শতরান মিস করলেন অভিজ্ঞান কুণ্ডু। ১১২ বলে ৮০ রান করে তাঁকে ফেরত যেতে হল। আল ফহাদের শর্ট ডেলিভারিতে পুল শট হাঁকাতে যান তিনি। কিন্তু, ব্যাটে-বলে সঠিক সম্পর্ক হয়নি। শেষপর্যন্ত উইকেটকিপার ফরিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। ইতিমধ্যে আল ফহাদ তাঁর চতুর্থ উইকেট শিকার করলেন।



  • Jan 17, 2026 17:30 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: আউট অম্বরীশ

    IND U19 vs BAN U19 LIVE Score: খেলা শুরু হতেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। আউট হয়ে গেলেন আরএস অম্বরীশ। এই ম্য়াচে তিনি মাত্র ৫ রান করতে পারলেন। জীবন তাঁকে প্যাভিলিয়নের পথ দেখালেন।



  • Jan 17, 2026 17:29 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: ফের শুরু খেলা

    IND U19 vs BAN U19 LIVE Score: আপাতত থেমেছে বৃষ্টি। স্থানীয় সময় বেলা ১টা বেজে ৪৯ মিনিটে আবারও শুরু হল খেলা। দুটো দলই এবার ৪৯ ওভার করে ব্যাট করবে। শতরানের পথে আপাতত এগোচ্ছেন অভিজ্ঞান কুণ্ডু।



  • Jan 17, 2026 16:21 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: বৃষ্টির কারণে বন্ধ খেলা

    IND U19 vs BAN U19 LIVE Score: ঝমঝমিয়ে নামল বৃষ্টি। সেকারণে আপাতত খেলা বন্ধ রাখা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ম্য়াচ ভেস্তে যেতে পারে।

    আরও পড়ুন:


    ফের তুলকালাম বৃষ্টির চোখ রাঙানি, ভেস্তে যাবে ভারত বনাম বাংলাদেশ 'মহারণ'?



  • Jan 17, 2026 16:18 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: দুরন্ত হাফসেঞ্চুরি অভিজ্ঞানের

    IND U19 vs BAN U19 LIVE Score: ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু কঠিন সময়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন। আপাতত তিনি ৫৭ রানে ব্যাট করছেন।



  • Jan 17, 2026 16:16 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: ভারতের ষষ্ঠ উইকেটের পতন

    IND U19 vs BAN U19 LIVE Score: ইন্ডিয়া অনূর্দ্ব-১৯ ক্রিকেট দল একটা বড়সড় ধাক্কা খেল। কনিষ্ক চৌহান ২৬ বলে ২৮ রান করে ফিরে গেলেন। বাংলাদেশের অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম জামিম তাঁর উইকেট শিকার করেন। এবার ভারতীয় ক্রিকেট দল অভিজ্ঞান কুণ্ডুর দিকে তাকিয়ে রয়েছে।



  • Jan 17, 2026 15:29 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: ভারতের পঞ্চম উইকেটের পতন

    IND U19 vs BAN U19 LIVE Score: এবার ভারত বেশ চাপে পড়ে গেল। বৈভবের পর ফিরে গেলেন হরবংশ পাঙ্গালিয়াও। মাত্র ২ রান করে ফিরলেন তিনি। হরবংশকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ইমন। ২৮.২ ওভারে ভারত ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল।



  • Jan 17, 2026 15:26 IST

    আরও পড়ুন



  • Jan 17, 2026 15:22 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: সেঞ্চুরি মিস করলেন বৈভব

    IND U19 vs BAN U19 LIVE Score: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী ৭২ রান করে আউট হয়ে গেলেন। ইকবাল হুসেন ইমন তাঁর উইকেট শিকার করলেন। বৈভব একাই ভারতীয় ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন। এই পরিস্থিতিতে ভারতের চাপ অনেকটাই বেড়ে গেল।



  • Jan 17, 2026 15:19 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: বৈভব-অভিজ্ঞানের দুর্দান্ত পার্টনারশিপ

    IND U19 vs BAN U19 LIVE Score: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী এবং উইকেটকিপার-ব্যাটার অভিজ্ঞান কুন্ডু আপাতত বেশ ভাল ব্যাট করছেন। আর সেকারণেই টিম ইন্ডিয়া আপাতত কঠিন পরিস্থিতি থেকে ক্রমশ বেরিয়ে আসছে। এবার এই পার্টনারশিপ আরও বড় করতে হবে।



  • Jan 17, 2026 14:16 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: দুরন্ত হাফসেঞ্চুরি বৈভবের

    IND U19 vs BAN U19 LIVE Score: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করছেন। মাত্র ৩০ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি। ইতিমধ্যে তিনি ৫ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন। এই ম্য়াচে তিনি শতরান করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।



  • Jan 17, 2026 14:11 IST

    বাংলাদেশের বিরুদ্ধে তুলকালাম ঝড়, বিরাট কোহলির ধামাকা রেকর্ড ভাঙলেন বৈভব



  • Jan 17, 2026 14:10 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: ভারতের তৃতীয় উইকেটের পতন

    IND U19 vs BAN U19 LIVE Score: আবারও আউট!! দুর্দান্ত বল করলেন আজিজুল হাকিম। প্রথম ওভারেই তিনি উইকেট শিকার করলেন। বিহান ব্যাটের মুখ বন্ধ করে ক্লিপ করার চেষ্টা করেন। বলটা তাঁর ব্যাটে লেগে সোজা স্লিপে চলে যায়। ক্যাচ ধরতে কোনও ভুল করলেন না জ়াওয়াদ আবরার। ২৪ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বিহান মলহোত্রা।



  • Jan 17, 2026 14:06 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: গোটা দেশের চোখ বৈভবের উপর

    IND U19 vs BAN U19 LIVE Score: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী নিজের দায়িত্ব পালন করছেন। এবার বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোর খাড়া করতে হবে। 



  • Jan 17, 2026 13:27 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: একই ওভারে ২ উইকেট হারাল টিম ইন্ডিয়া

    IND U19 vs BAN U19 LIVE Score: তৃতীয় ওভারের পঞ্চম বলে ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মাহত্রে। ১২ বলে তিনি মাত্র ৬ রান করলেন। পরের বলেই আউট হলেন বেদান্ত ত্রিবেদী। তিনি তো রানের খাতাই খুলতে পারলেন না। দুটো উইকেটই শিকার করলেন আল ফহাদ।



  • Jan 17, 2026 13:20 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: শুরু হল ভারতের ব্যাটিং

    IND U19 vs BAN U19 LIVE Score: ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং শুরু হয়ে গিয়েছে। ওপেন করতে নেমেছেন বৈভব সূর্যবংশী এবং আয়ুশ মহাত্রে। বাংলাদেশের হয়ে প্রথম ওভার বল করছেন আল ফহাদ।



  • Jan 17, 2026 13:17 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: টস জিতল বাংলাদেশ, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত

    IND U19 vs BAN U19 LIVE Score: টস জিতল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে জানিয়েছেন, টস জিতলে তিনিও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতেন। তাঁর আশা, গত ম্য়াচের তুলনায় ভারতীয় ব্যাটাররা বাংলাদেশের বিরুদ্ধে আরও ভাল পারফরম্য়ান্স করতে পারবেন।



  • Jan 17, 2026 12:48 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: চলছে ঝমঝিময়ে বৃষ্টি

    IND U19 vs BAN U19 LIVE Score: শুরুতেই বাধা পড়ন ভারত বনাম বাংলাদেশ ম্য়াচ। বেলা সাড়ে ১২টা নাগাদ এই ম্য়াচে টস আয়োজন করার কথা ছিল। কিন্তু, যা খবর তাতে আপাতত কুইন্স পার্কে ঝমঝমিয়ে পড়ছে। সেকারণে এখনও পর্যন্ত টস করা সম্ভব হয়নি। ফলত, ম্য়াচ কখন শুরু হবে, সেটাও এখনও জানা যাচ্ছে না।



  • Jan 17, 2026 12:41 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দল:

    IND U19 vs BAN U19 LIVE Score: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, শাদিন ইসলাম, মহম্মদ আবদুল্লাহ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ, ইকবাল হোসেন, ফরিদ হাসান ফয়সাল, আল বাইবেল, কালামুল ইসলাম ও সাদুল ইসলাম।



  • Jan 17, 2026 12:41 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: টিম ইন্ডিয়ার স্কোয়াড

    IND U19 vs BAN U19 LIVE Score: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), ডি. দীপেশ, মহম্মদ আনান, বৈভব সূর্যবংশী, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, অ্যারন জর্জ, বিহান মালহোত্রা, উদ্ধব মোহন, হেনিল প্যাটেল, খিলান প্যাটেল, হরবংশ সিং, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু, কিষাণ কুমার সিং।



  • Jan 17, 2026 12:39 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: কোথায় এবং কখন হবে লড়াই?

    IND U19 vs BAN U19 LIVE Score: এই বছর জ়িম্বাবোয়ে এবং নামিবিয়া যুগ্মভাবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করছে। ভারত বনাম বাংলাদেশ ম্য়াচটি কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচটি ভারতীয় সময় অনুসারে বেলা ১টা থেকে শুরু হবে। আর ম্য়াচ শুরু আধঘণ্টা আগে আয়োজন করা হবে টস। ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পাবেন।



  • Jan 17, 2026 12:38 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: হেড টু হেড রেকর্ড

    IND U19 vs BAN U19 LIVE Score: ভারত অনূর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে এখনও পর্যন্ত ২৮ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ২১ ম্য়াচে। অন্যদিকে, বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র ৬ ম্যাচে। আর একটি ম্য়াচ অমীমাংসিত রয়ে গিয়েছে।



  • Jan 17, 2026 11:35 IST

    IND U19 vs BAN U19 LIVE Score: সুস্বাগতম

    IND U19 vs BAN U19 LIVE Score: নমস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় আপনাদের স্বাগত। শনিবার (১৭ জানুয়ারি) ২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। ম্যাচের যাবতীয় লাইভ আপডেটস পেতে চোখ রাখুন আমাদের পাতায়।



India vs Bangladesh India U19 Cricket Team ICC U19 World Cup 2026