/indian-express-bangla/media/media_files/2026/01/17/ind-u19-vs-ban-u19-match-report-2026-01-17-22-44-11.jpg)
বাংলাদেশকে হারানোর পর গর্জন ভারতীয় ক্রিকেট অধিনায়কের
ICC U19 World Cup 2026: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখল টিম ইন্ডিয়া (India U19 Cricket Team)। শনিবার (১৭ জানুয়ারি) তারা বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে খেলতে নেমেছিল। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেট দল অবশ্য খুব বেশি রান করতে পারেনি। ভারতের হয়ে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং অভিজ্ঞান কুন্ডু ছাড়া আর কেউই সেভাবে রান করতে পারলেন না। এই ম্য়াচটি বেশ কয়েকবার বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে। সেকারণে বাংলাদেশের সামনে জয়ের জন্য টার্গেট ছিল ২৯ ওভারে ১৬৫ রানের। শেষপর্যন্ট ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এই ম্য়াচটা ১৮ রানে নিজেদের পকেটে পুরে নিয়েছে।
আরও পড়ুন:
IND U19 vs BAN U19 Highlights: টাইগার নয়, একেবারে কাগুজে বাঘ! ভারতের কাছে ১৮ রানে হারল বাংলাদেশ
মুস্তাফিজ়ুর রহমান বিতর্কের পর এই প্রথমবার ভারত এবং বাংলাদেশ ক্রিকেট ময়দানে একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ফলে দুটো দেশের কাছেই ম্য়াচটা ছিল সম্মানের লড়াই। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া যে দেশের সম্মান রক্ষা করতে পেরেছে, এটাই সবথেকে বড় বিষয়। আর সেকারণে জিততে না জিততেই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে (Ayush Mhatre)।
আরও পড়ুন:
কী বললেন আয়ুশ?
ম্য়াচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আয়ুশ বললেন, 'কুন্ডু এবং বৈভব যেভাবে ব্যাট করল, তা এককথায় অসাধারণ। এমনকী, শেষেরদিকে কনিষ্কও যথেষ্ট ভাল ব্যাটিং করেছে। এই উইকেট বেশ খানিকটা স্যাঁতস্যাঁতে ছিল। বল আটকে আটকে আসছিল। সেকারণে ব্যাট করা একেবারেই সহজ ছিল না।'
আরও পড়ুন:
কিন্তু, বৃষ্টির সময় যখন এই ম্য়াচ সাময়িক স্থগিত হয়ে গিয়েছিল, তখন ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে ঠিক কী আলোচনা হয়েছিল? আয়ুশ জানালেন, 'আমাদের লক্ষ্য ছিল একেবারে স্পষ্ট। এই ব্রেকটা আসলে আমাদেরই সুবিধা করে দিয়েছে। কারণ বাংলাদেশি ব্যাটাররা যে মোমেন্টাম তৈরি করেছিল, সেটা অন্তত ভেঙে গিয়েছিল। হাতে রান কম থাকলেও, ভারতীয় ব্যাটাররা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল যে এই রানটা তারা ডিফেন্ড করতে পারবে।'
আরও পড়ুন:
এরপর বিহান মলহোত্রার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন আয়ুশ। এই ম্য়াচে বিহান বাংলাদেশি ব্যাটারদের কাছে একেবারেই সিলবাসের বাইরে ছিলেন। তিনি যে বল করতে আসবেন, সেটা কেউ কল্পনাই করতে পারেনি। আর শুধু এলেন না, দেখলেন এবং জয়ও করলেন। মাত্র ১৪ রানের বিনিময়ে শিকার করলেন বাংলাদেশের ৪ টাইগারকে। টিম ইন্ডিয়ার জয়ের নেপথ্যে যথেষ্ট বড় অবদান রাখলেন তিনি। আর সেকারণেই আয়ুশ বললেন, 'একজন পার্ট-টাইম স্পিনার যে ওই সময় বল করতে আসবে, সেটা বাংলাদেশি ব্যাটাররা কল্পনা করতে পারেনি। তবে বিহানের দক্ষতার উপর আমার যথেষ্ট বিশ্বাস ছিল।'


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us