IND U19 vs BAN U19 Toss Controversy: পাকিস্তানের পর এবার বাংলাদেশ! ভরা মাঠে 'অওকাত' চেনাল টিম ইন্ডিয়া

India vs Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের কীভাবে হত্যা করা হচ্ছে, তা আর কারোর কাছে অজানা নয়। সেই প্রভাব এবার পড়ল ছোটদের ক্রিকেট বিশ্বকাপেও। বিষয়টা নিয়ে বাংলাদেশিরা জলঘোলা করতে শুরু করেছে।

India vs Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের কীভাবে হত্যা করা হচ্ছে, তা আর কারোর কাছে অজানা নয়। সেই প্রভাব এবার পড়ল ছোটদের ক্রিকেট বিশ্বকাপেও। বিষয়টা নিয়ে বাংলাদেশিরা জলঘোলা করতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
IND vs BAN Toss

টস করার পর বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না আয়ুশ মহাত্রে

India vs Bangladesh: ভারত এবং বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যে আপাতত চলছে ধুন্ধুমার লড়াই। টস হেরে টিম ইন্ডিয়া (India U19 Cricket Team) এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমেছে। শুরুতেই ভারত ২ উইকেট হারালেও ভারত বর্তমানে এই ম্য়াচের হাল ধরে নিয়েছে। আপাতত ব্যাট করছেন বৈভব সূর্যবংশী (৭০) এবং অভিজ্ঞান কুণ্ডু (২১)। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেট হারিয়ে ১১২ রান করেছে।

Advertisment

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 LIVE Score: বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং ধামাকা বৈভবের, হাফসেঞ্চুরির পাশাপাশি গড়লেন অনন্য রেকর্ড

বাংলাদেশ অধিনায়কের সঙ্গে হাত মেলাল না ভারত

তবে এই ম্য়াচের (ICC U19 World Cup 2026) টস নিয়ে এক নয়া বিতর্ক তৈরি হয়েছে। প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, টসের সময় বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে হাত মেলাননি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন আয়ুশ মহাত্রে। বিষয়টি নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে জলঘোলা করতে শুরু করেছে।

আরও পড়ুন:

Rain In India vs Bangaldesh Match: ফের তুলকালাম বৃষ্টির চোখ রাঙানি, ভেস্তে যাবে ভারত বনাম বাংলাদেশ 'মহারণ'?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েকদিন ধরেই BCCI এবং BCB-র মধ্যে ব্যাপক সংঘাত চলছে। কী কারণে এই সংঘাত? বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের কীভাবে হত্যা করা হচ্ছে, তা আর কারোর কাছে অজানা নয়। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের কোনও ক্রিকেটারকে আইপিএল টুর্নামেন্ট খেলতে দেবে না। আর সেকারণেই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছিল মুস্তাফিজ়ুর রহমানকে যেন স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়। 

আরও পড়ুন:

IND U19 vs BAN U19: বাংলাদেশের বিরুদ্ধে আজ জ্বলে উঠবেন বৈভব? অপেক্ষায় ১৪০ কোটি দেশবাসী

প্রসঙ্গত, ২০২৬ আইপিএল নিলামে মুস্তাফিজ়ুরকে ৯.২ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, বিসিসিআই-এর নির্দেশ পেয়ে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয় ফিজ়কে। এই ঘটনাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঁতে ঘা মারে। তারাও পালটা সিদ্ধান্ত গ্রহণ করে যে ভারতের মাটিতে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। বিষয়টা এখনও আইসিসি-র দরবারে ঝুলে রয়েছে। 

আরও পড়ুন:

India vs Bangladesh: আমেরিকার পর এবার বাংলাদেশ বধের পালা, উত্তেজনার আবহেই বাঘ শিকারে নামছে ভারত

পাকিস্তানের মতই আচরণ বাংলাদেশের সঙ্গেও?

এই ঘটনার প্রভাব এবার দেখতে পাওয়া গেল ছোটদের ক্রিকেট বিশ্বকাপেও। নিরপেক্ষ ভেন্যুতে এই ম্য়াচ আয়োজন করা হলেও, বাংলাদেশি ক্রিকেট অধিনায়কের সঙ্গে করমর্দন করলেন না আয়ুশ মহাত্রে। ইতিপূর্বে, পাকিস্তানের বিরুদ্ধেও এমন অনড় অবস্থান গ্রহণ করেছিল টিম ইন্ডিয়া। ২০২৫ এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের ক্যাপ্টেন সলমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এই টুর্নামেন্টে মোট তিনবার ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, কোনওবারই দুই দলের অধিনায়ক হাত মেলাননি। এমনকী, ২০২৫ মহিলাদের ওয়ানডে বিশ্বকাপেও একই দৃশ্য দেখা যায়। টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কৌর পাকিস্তানি ক্যাপ্টেনের সঙ্গে করমর্দন করেননি। এবার পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও একই আচরণ করল ভারত। এবার যদি ম্য়াচটা তারা জিততে পারে, তাহলেই সোনায় সোহাগা হবে।

India vs Bangladesh India U19 Cricket Team ICC U19 World Cup 2026