/indian-express-bangla/media/media_files/2026/01/17/vaibhav-suryavanshi-14-2026-01-17-18-14-58.jpg)
বাংলাদেশি ক্রিকেটারদের যোগ্য জবাব দিলেন বৈভব সূর্যবংশী
ICC U19 World Cup 2026: ২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সপ্তম ম্য়াচটি বুলাওয়ার কুইন্স স্পোর্টস ক্লাবে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (India U19 Cricket Team) এবং বাংলাদেশি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটা একেবারেই ভাল হয়নি। ইতিমধ্যে বাংলাদেশি ফিল্ডাররা বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) পিছনে লাগতে এসেছিল।
আরও পড়ুন:
IND U19 vs BAN U19 LIVE Score: শেষ হল ভারতের ব্যাটিং, কত রান এবার করতে হবে বাংলাদেশকে?
বৈভব সূর্যবংশীর সঙ্গে ব্যাপক ঝামেলা বাংলাদেশি ক্রিকেটারদের?
টস হারার পর ব্যাট করতে নামে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুরুটা তারা একেবারেই খারাপ করে। মাত্র ১২ রানের মধ্যে হারিয়ে ফেলেছিল জোড়া উইকেট। এমন সময় বাংলাদেশ ক্রিকেট দল বৈভব সূর্যবংশীর উপর চাপ তৈরি করতে শুরু করে দেয়। এমনকী, টাইগারবাহিনীর টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার শালীনতার যাবতীয় সীমা লঙ্ঘন করেন।
আরও পড়ুন:
IND U19 vs BAN U19 Latest News: ভয়ঙ্কর চোটে কাবু বাংলাদেশের তারকা পেসার, চোখে জল টাইগারবাহিনীর
প্রথমে বৈভব তাঁকে মৌখিক উত্তর দিয়েছিলেন। এরপর ব্যাট হাতে বধ করলেন টাইগারদের। এই ম্য়াচে বৈভব ৬৭ বলে ৭২ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। এরমধ্যে ৬ চার এবং ৩ গগনচুম্বী ছক্কা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্ট চাপের মুখে পড়ে যায়।
আরও পড়ুন:
অলআউট টিম ইন্ডিয়া
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আয়ুশ মহাত্রে মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর বেদান্ত ত্রিবেদী তো রানের খাতাই খুলতে পারলেন না। বৈভব সূর্যবংশীকে কিছুটা সঙ্গ দিয়ে বিহান মলহোত্রা ৭ রান করলেন। এরপর দায়িত্ব নেন অভিজ্ঞান কুণ্ডু। বৈভব ফিরে যাওয়ার পর অভিজ্ঞানই ভারতীয় ইনিংস টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, তিনিও শেষপর্যন্ত ৮০ রানে আউট হয়ে গেলেন। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া ২৩৮ রানে অলআউট হয়ে গেল। এবার এই উইকেটে টাইগারবাহিনী কেমন ব্যাটিং পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us