IND U19 vs BAN U19 Vaibhav Suryavanshi Out Controversy: আদৌ আউট ছিলেন বৈভব, নাকি প্রতারণার শিকার! কী বলছে ICC-র নিয়ম?

IND U19 vs BAN U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার (১৭ জানুয়ারি) সপ্তম ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে খেলতে নেমেছে ভারত এবং বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে।

IND U19 vs BAN U19: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার (১৭ জানুয়ারি) সপ্তম ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে খেলতে নেমেছে ভারত এবং বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করেছে।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (6)

'বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U19 World Cup 2026) শনিবার (১৭ জানুয়ারি) সপ্তম ম্য়াচের আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে খেলতে নেমেছে ভারত এবং বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, শুরুটা একেবারে জঘন্য করে ভারত (India U19 Cricket Team)। মাত্র ১২ রানের মধ্যে তারা জোড়া উইকেট হারিয়ে ফেলেছিল। এমন সময় দলের হাল ধরলেন বৈভব সূর্যবংশী। তিনি টিম ইন্ডিয়ার স্কোর একটা সম্মানজনক জায়গায় নিয়ে যান। কিন্তু, শেষপর্যন্ত বড় শট হাঁকাতে গিয়ে আউট হলেন বৈভব। ডেলিভারিটা আদৌ 'নো-বল' ছিল কি না, তা পরীক্ষা করার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠানো হয়। আর সেকারণে এই আউট নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। 

Advertisment

আরও পড়ুন:

Vaibhav Suryavanshi break Virat Kohli Record: বাংলাদেশের বিরুদ্ধে তুলকালাম ঝড়, বিরাট কোহলির ধামাকা রেকর্ড ভাঙলেন বৈভব

নট আউট ছিলেন বৈভব সূর্যবংশী?

বৈভব সূর্যবংশী এই ম্য়াচে ৬৬ বলে ৭২ রান করেন। এমন সময় তিনি ইকবাল হোসেন ইমনের বলে একটি ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, বলটা সোজা আল ফহাদের হাতে চলে যায়। আম্পায়ার যখন নো-বল চেক করেন, সেইসময় ইমনের পা লাইনের বাইরে ছিল। কিন্তু, তা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার আউটের নির্দেশ দেন।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19 LIVE Score: আবারও নামল বৃষ্টি, সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশ

এই সিদ্ধান্তের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো তেলে-বেগুনে জ্বলে ওঠেন। কিন্তু, কী বলছে ICC-র নিয়ম? আসুন, সেদিকেও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। আইসিসি-র নিয়ম অনুসারে, বোলারের প্রথম ইমপ্যাক্ট বৈধ বলে গণ্য করা হয়। এক্ষেত্রে ইমনের প্রথম ইমপ্যাক্ট একেবারে সঠিক ছিল। আর সেকারণেই বৈভবকে শেষপর্যন্ত প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।

আরও পড়ুন:

IND U19 vs BAN U19: বৈভবের পিছনে লাগতে এসেছিল বাংলাদেশিরা, সূর্যবংশীর হুঙ্কারে চুপসে গেল বাঘের গর্জন!

এবার মনে প্রশ্ন উঠতেই পারে, ইমপ্যাক্ট বিষয়টা আসলে কী? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, যখন কোনও বোলারের পা প্রথমবার মাটি স্পর্শ করবে, সেই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ, ওই সময়ে বোলারের পা লাইনের বাইরে ছিল না ভিতরে, সেটাই আসল বিচার্য বিষয় হবে। আর ইমনের পা যখন প্রথমবার মাটি স্পর্শ করে, সেইসময় পায়ের কিছুটা অংশ লাইনের ভিতরেই ছিল। কিন্তু, যখন মাটির সঙ্গে পায়ের দ্বিতীয় কনট্যাক্ট হয়, সেইসময় পায়ের কোনও অংশই লাইনের মধ্যে ছিল না। আর আইসিসি-র নিয়ম বলছে, বোলারের প্রথম ইমপ্যাক্টই বৈধ বলে গণ্য করা হয়। ফলত, বৈভব সূর্যবংশী যে কোনও প্রতারণার শিকার হননি, তা বলা যেতেই পারে।

Vaibhav Suryavanshi India U19 Cricket Team ICC U19 World Cup 2026