IND U19 vs BAN U19: বাংলাদেশের বিরুদ্ধে আজ জ্বলে উঠবেন বৈভব? অপেক্ষায় ১৪০ কোটি দেশবাসী

IND U19 vs BAN U19: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়া জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। গত ম্য়াচে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল।

IND U19 vs BAN U19: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়া জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। গত ম্য়াচে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi (13)

টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী

India vs Bangladesh: ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ইতিমধ্যে তলানিতে এসে ঠেকেছে। এমনকী, আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (ICC U19 World Cup 2026) খেলতে ভারতের মাটিতে বাংলাদেশ পা রাখবে কি না, তা নিয়েও শুরু হয়েছে বিস্তর জলঘোলা। এমনই একটি অগ্নিগর্ভ পরিস্থিতিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত (India U19 Cricket Team) এবং বাংলাদেশ। আর এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকিয়ে রয়েছেন বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) দিকে।

Advertisment

আরও পড়ুন:

India vs Bangladesh: আমেরিকার পর এবার বাংলাদেশ বধের পালা, উত্তেজনার আবহেই বাঘ শিকারে নামছে ভারত

বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেটের 'বিস্ময় বালক'। বয়স মাত্র ১৪ বছর হলেও, ইতিমধ্যে তিনি একাধিক রেকর্ড কায়েম করেছেন। গত ম্য়াচে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিনি খুব একটা বেশি নজর কাড়তে পারেননি। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক শট মারতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। সেকারণে মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় বৈভবকে। আশা করা যায়, বাংলাদেশের বিরুদ্ধে নিজের ভুলভ্রান্তি শুধরে মাঠে নামতে পারবেন তিনি।

আরও পড়ুন:

India vs Bangladesh: আচমকা বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া! পিছনে অন্য কোনও রাজনৈতিক সিদ্ধান্ত?

বিরাটের রেকর্ড ভাঙতে পারবেন বৈভব

১৪ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী আসন্ন অনূর্ধ্ব ১৯ ওয়ানডে বিশ্বকাপে যদি আর ৪ রান করেন, তাহলেই বিরাট কোহলির একটি বড় রেকর্ড ভেঙে ফেলবেন তিনি। অনূর্ধ্ব ১৯ ইউথ ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলি মোট ২৮ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ২৫ ইনিংসে তিনি ৪৬.৫৭ ব্যাটিং গড়ে মোট ৯৭৮ রান করেন। অন্যদিকে, বৈভব এখনও পর্যন্ত ৫৪.০৫ ব্যাটিং গড়ে মোট ৯৭৫ রান করেছেন।

আরও পড়ুন:

India vs Bangladesh: 'ভুল হইসে, ক্ষমা কইব়্যা দ্যান...', বাংলাদেশ জিতলেও অনুরোধ আকবর আলির!

এই পরিস্থিতিতে আর ৪ রান করতে পারলেই বিরাট কোহলিকে টপকে যাবেন তিনি। যদিও এই পরিসংখ্যানে শীর্ষস্থানে রয়েছেন বিজয় জোল। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে মোট ৩৬ ইউথ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। মধ্যে ৪২.৫৪ ব্যাটিং গড়ে মোট ১,৪০৪ রান করেছিলেন তিনি। প্রসঙ্গত, জোলই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি ইউথ ওয়ানডে ম্যাচে ১৪০০ রানের চৌকাঠ অতিক্রম করেছিলেন।

আরও পড়ুন:

India vs Bangladesh, Ripon Mondol: রিপনের আগুন বোলিংয়ে বাঁচল সম্মান, হাঁফ ছাড়লেন বাংলাদেশি সমর্থকরা

ভারতের অনূর্ধ্ব-১৯ এর সম্ভাব্য একাদশ: 

আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরীশ, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), উদ্ধব মোহন, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, খিলান প্যাটেল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর সম্ভাব্য একাদশ: 

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, শাদিন ইসলাম, এমডি আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিক আলিন, রিফাত বেগ।

Vaibhav Suryavanshi India U19 Cricket Team ICC U19 World Cup 2026 India vs Bangladesh